ইতিহাসের কুফরীমূলক একটি দিক:
ইতিহাস ও সীরাত গ্রন্থসমূহে উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার ব্যবসা-বাণিজ্যের আলোচনায় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে দরিদ্র, গরিব, অভাবী, অসহায়, নিঃস্ব, কপর্দকহীন ইত্যাদি শব্দগুলো ব্যবহার করা হয়েছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! অপর দিকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার কর্মচারী হিসেবে উল্লেখ করা হয়েছে। নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!
মূলত, উপরোক্ত প্রতিটি বিষয়ই সুসস্পষ্ট কুফরী এবং ঈমানহারা হওয়ার কারণ। আহলে সুন্নাহ ওয়াল জামায়াত উনার আক্বীদাহ অনুযায়ী, সারা কায়িনাত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্যই সৃষ্টি করা হয়েছে। উনাকে মহান আল্লাহ পাক সমস্ত নিয়ামতের মালিক বানিয়েছেন। কাজেই উনার মুবারক শানে পর নির্ভরশীলতা এবং কোনো ধরনের শূন্যতার কথা চিন্তা করার অর্থ হলো অসংখ্য পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ অস্বীকার করা। যা কাট্টা কাফির ও চির জাহান্নামী হওয়ার কারণ। তিনি যেমন কখনোই মাখলুকাতের মুহতাজ ছিলেন না, তেমনি কখনোই কারো অধীন বা কর্মচারীও ছিলেন না। উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার ব্যবসা-বাণিজ্য তিনি তদারকি করেছেন, তবে তা কর্মচারী হিসেবে নয়। উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার অনুরোধে মুদারাবার ভিত্তিতে তিনি উনার বাণিজ্যিক কার্যক্রমের মুবারক পৃষ্ঠপোষকতা করেছেন। আর এটাই বিশুদ্ধ আক্বীদাহ। এ বিষয়ে সতর্ক ও সংযত থাকা সকলের জন্যই আবশ্যক। অন্যথায় কাট্টা কাফির হয়ে চির জাহান্নামী হতে হবে।
রৌদ্রে গাইবী ছায়া প্রদান:
কিতাবে উল্লেখ করা হয়,
كان ميسرة رضى الله تعالى عنه يرى ملكين يظللانه من الشمس وهو على بعيره إذا كانت الهاجرة واشتد الحر،
অর্থ: হযরত মাইসারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু দেখতেন যে, যখন উটে আরোহন মুবারক করে কঠিন রৌদ্রের মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সফর মুবারক করতেন, তখন দুইজন ফেরেশতা রৌদ্র হতে উনাকে ছায়া দিয়ে রাখতেন। (খছায়িছুল কুবরা)
অর্থাৎ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বাণিজ্যের কাফেলা নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সিরিয়ায় সফর মুবারক করছিলেন, তখন দুইজন ফেরেশতা রৌদ্র হতে উনাকে সর্বদা ছায়া দিয়ে রাখতেন। সুবহানাল্লাহ।
মুবারক খাদ্যে সীমাহীন বরকত:
কিতাবে উল্লেখ করা হয়,
قال ميسرة رضى الله تعالى عنه كنت آكل معه حتى نشبع ويبقى أكثر الطعام كما هو
অর্থ: হযরত মাইসারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, (সিরিয়ায় সফর মুবারককালে) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আমি আহার মুবারক গ্রহণ করতাম। আমরা আহার গ্রহণ করে করে পরিপূর্ণ তৃপ্ত হয়ে যেতাম, কিন্তু নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক উসীলায় এত বরকত হতো যে খাবার শেষ হওয়ার পরিবর্তে আরো অধিক অবশিষ্ট থাকতো। সুবহানাল্লাহ! (আনসাবুল আশরাফ)
নাসতুরা পাদ্রীর ঈমান প্রকাশ:
কিতাবে উল্লেখ করা হয়,
فنزل رسول الله صلى الله عليه وسلم في ظل شجرة قريبا من صومعة راهب من الرهبان، فاطلع الراهب على ميسرة رضى الله تعالى عنه فقال: من هذا الرجل الذي نزل تحت هذه الشجرة؟ فقال له ميسرة: هذا رجل من قريش من أهل الحرم، فقال له الراهب: ما نزل تحت هذه الشجرة قط إلا نبي
অর্থ: (সিরিয়ায় পৌঁছে) নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি গির্জার নিকটবর্তী এক গাছের ছায়ায় অবস্থান মুবারক গ্রহণ করেন। উনাকে দেখে গির্জা হতে এক পাদ্রী হযরত মাইসারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নিকট বেরিয়ে আসেন। পাদ্রী সুওয়াল করেন যে, গাছের ছায়ায় যিনি অবস্থান মুবারক করছেন, উনার পরিচয় মুবারক কি? হযরত মাইসারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, তিনি পবিত্র হারাম শরীফ উনার কুরাইশ বংশীয় একজন সম্মানিত অধিবাসী। তখন সেই পাদ্রী বলেন, অবশ্যই তিনি একজন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নবী ব্যতীত অন্য কেউ সেখানে বসতে পারেন না। (সীরাতে ইবনে ইসহাক্ব)
ঐতিহাসিকগণ বলেন, সেই পাদ্রী উনার নাম হলো নাসতুরা। অর্থাৎ সিরিয়ার সেই ছফর মুবারককালে নাসতুরা পাদ্রী তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চিনতে পারেন। শুধু তাই নয়, নাসতুরা পাদ্রী ঈমানও গ্রহণ করেন। সুবহানাল্লাহ!
অন্যত্র বর্ণিত রয়েছে,
فلما رأى الراهب الغمامة تظله فزع وقال: ما أنتم عليه قال: ميسرة رضى الله تعالى عنه غلام خديجة ، فدنا إلى النبي صلى الله عليه وسلم سرا من ميسرة وقبل رأسه وقدمه وقال: آمنت بك، وأنا أشهد أنك الذي ذكره الله في التوراة، ثم قال: يا محمد صلى الله عليه وسلم قد عرفت فيك العلامات كلها: خلا خصلة واحدة، فأوضح لي عن كتفك، فأوضح له فإذا هو بخاتم النبوة يتلألأ، فأقبل عليه يقبله ويقول: أشهد أن لا إله إلا الله وأشهد أنك رسول الله النبي الأمي الذي بشر بك عيسى ابن مريم، فإنه قال: لا ينزل بعدي تحت هذه الشجرة إلا النبي الأميّ الهاشمي العربي المكي، صاحب الحوض والشفاعة، وصاحب لواء الحمد
অর্থ: পাদ্রী যখন দেখতে পেলেন যে, মেঘমালা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ছায়া দিচ্ছে, তিনি অত্যন্ত আশ্চর্য হলেন। পাদ্রী সুওয়াল করলেন, আপনাদের পরিচয় কি? হযরত মাইসারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, আমি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার গোলাম। তখন পাদ্রী তিনি হযরত মাইসারা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে গোপনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছোহবত মুবারকে আসলেন। উনার পবিত্র সির মুবারক ও পবিত্র ক্বদম মুবারকে বুছা দিলেন। তিনি বললেন, আমি আপনার প্রতি ঈমান এনেছি। আমি সাক্ষ্য দিচ্ছি, আপনি সেই মহান অজুদ মুবারক, আপনার আলোচনা মুবারক তাওরাত শরীফে উল্লেখ রয়েছে। ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি আপনার সমস্ত আলামত মুবারক জেনেছি। তবে একখানা আলামত মুবারক এখনো বাকী রয়েছে। আপনি অনুগ্রহ করে আপনার কাঁধ মুবারক দেখার সুযোগ আমাকে দিন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কাঁধ মুবারক পাদ্রীকে দেখালেন। উনার পবিত্র কাঁধ মুবারকে পবিত্র মুহরে নবুওয়ত শরীফ চমকাচ্ছিলেন। পবিত্র মুহরে নবুওয়ত শরীফ দেখে পাদ্রী তাতে বুছা দিলেন এবং বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি মহান আল্লাহ পাক তিনি ব্যতীত কোন ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি আপনি মহান আল্লাহ পাক উনার সম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনি উম্মি নবী। আপনার মুবারক শানে হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি সুসংবাদ মুবারক দিয়েছেন। তিনি ইরশাদ মুবারক করেছেন, উম্মী, হাশেমী, আরাবী, মাক্কী, ছহিবে হাউজে কাওছার, ছহিবে শাফায়াত, ছহিবে লিওয়ায়িল হামদ, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যতীত অন্য কেউ আমার পরে এই গাছ মুবারক উনার ছায়ায় অবস্থান মুবারক করবেন না। সুবহানাল্লাহ! (সীরাতে হালাবিয়্যাহ)
বেমেছাল বরকত:
‘সীরাতে হালাবিয়্যাহ’ নামক কিতাবে আরো উল্লেখ করা হয়,
ربحوا ربحا ما ربحوا مثله قط
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বাণিজ্যের কাফেলা নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সিরিয়ায় ছফর মুবারক করেন, তখন ব্যবসায় এমন মুনাফা হলো, যা আর কখনোই হয়নি। সুবহানাল্লাহ!
No comments:
Post a Comment