সাইয়্যিদাতু নিসায়িল আলামীন তথা জগতের সকল নারীদের যিনি সাইয়্যিদা, প্রধান, শ্রেষ্ঠ, মালিক, সর্বাধিক মর্যাদা সম্পন্ন ইত্যাদি।
পবিত্র হাদীছ শরীফ উনার সুপরিচিত কিতাব ‘হাকিম শরীফ’ ও ‘আহমদ শরীফ’ এ বর্ণিত রয়েছে, উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, জান্নাতের অধিবাসিনী মহিলাদের সাইয়্যিদা হলেন চারজন। (১) উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম, (২) উম্মুল ইমামাইনিল হুমামাইন হযরত যাহরা আলাইহাস সালাম। (৩) হযরত মারইয়াম আলাইহাস সালাম (৪) হযরত আছিয়াহ আলাইহাস সালাম।
ছহীহ ‘তিরমিযী শরীফ’ উনার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত রয়েছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, জগতের মাঝে চারজন মহিলা শ্রেষ্ঠ। উনারা হলেন হযরত মারইয়াম বিনতে ইমরান আলাইহাস সালাম, উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরা বিনতু খুওয়াইলিদ আলাইহাস সালাম, হযরত ফাতিমা বিনতু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। হযরত আছিয়া আলাইহাস সালাম।
‘ফাইদুল ক্বাদীর’ ও ‘মুসনাদে ফাতিমা’ আলাইহাস সালাম কিতাবদ্বয়ে বর্ণিত রয়েছে, হযরত উরওয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, উম্মুল মু’মিনীন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম তিনি উনার সমকালীন জাহানের মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ, আর হযরত মারইয়াম আলাইহাস সালাম তিনি উনার সমকালীন মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ, আর হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি উনার সমকালীন মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ। উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে একটি হাদীছ শরীফ প্রণিধানযোগ্য। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, হে হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম! আপনি কি সন্তুষ্ট হবেন না যে, আপনি জগতের মহিলাদের মধ্যে সাইয়্যিদা এবং এই উম্মতের মহিলাদের মধ্যেও আপনিই সাইয়্যিদা। অর্থাৎ উনার শ্রেষ্ঠত্বের তুলনা নেই। এ কারণেই উনার উপাধি মুবারক সাইয়্যিদাতু নিসায়ি আলাল আলামীন। সুবহানাল্লাহ!
No comments:
Post a Comment