আফদ্বলুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ফাত্বিমাতুয যাহরা আলাইহাস সালাম তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার লখতে জিগার, মহাসম্মানিতা বানাত (মেয়ে)। সুবহানাল্লাহ! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা হযরত বানাত (মেয়ে) আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে তিনি হচ্ছেন ‘রাবিয়াহ তথা চতুর্থ।’ সুবহানাল্লাহ! তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী। সুবহানাল্লাহ! উনার সম্মানিত মুহব্বত মুবারকই হচ্ছেন ঈমান। নিম্নে এক নজরে উনার সম্মানিত পরিচিতি মুবারক তুলে ধরা হলো,
সম্মানিত নাম মুবারক: সাইয়্যিদাতুনা হযরত ফাত্বিমাহ আলাইহাস সালাম।
সম্মানিত লক্বব মুবারক: বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, বিদ্ব‘আতুম মির রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আফদ্বলুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আহলি বাইত, উম্মু আওলাদি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আয যাহরা, আল বতূল, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা এছাড়াও আরো অসংখ্য অগণিত। সুবহানাল্লাহ!
যেই সম্মানিত লক্বব মুবারক-এ সম্মানিত পরিচিতি মুবারক গ্রহণ করেছেন: সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
সম্মানিত কুনিয়াত মুবারক: উম্মুল হাসান আলাইহাস সালাম।
সম্মানিত আব্বাজান ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম: সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ!
মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াতী শান মুবারক প্রকাশের ৩ বছর পূর্বে ২০শে জুমাদাল উখরা শরীফ ইয়াওমুল জুমুয়াহ শরীফ সুবহে ছাদিক্বের সময়। সুবহানাল্লাহ!
মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করার সম্মানিত স্থান মুবারক: সম্মানিত মক্কা শরীফ।
সম্মানিত অবস্থান মুবারক: সম্মানিত মক্কা শরীফ এবং সম্মানিত মদীনা শরীফ।
ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম: চার ভাই এবং চার বোন। সুবহানাল্লাহ!
সম্মানিত বোন উনাদের মধ্যে উনার অবস্থান মুবারক: চতুর্থ।
ভাই-বোন আলাইহিমুস সালাম ও আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে উনার সম্মানিত অবস্থান মুবারক: সপ্তম।
সম্মানিত ঈমান মুবারক প্রকাশ: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নুবুওওয়াতী শান মুবারক প্রকাশ পাওয়ার সাথে সাথে। সুবহানাল্লাহ! তখন উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন প্রায় ৩ বছর।
সম্মানিত যাওজুম মুকাররম: আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
সাইয়্যিদুনা কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে শাদী মুবারক অনুষ্ঠিত হওয়ার সময় উনার সম্মানিত বয়স মুবারক: প্রায় ১৮ বছর।
সম্মানিত আওলাদ: মোট ৬ জন। ৩ জন আবনা’ (ছেলে) আলাইহিমুস সালাম এবং ৩ জন বানাত (মেয়ে) আলাইহিন্নাস সালাম। উনারা হচ্ছেন,
১. ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম,
২. ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম,
৩. সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে আলী আলাইহাস সালাম,
৪. সাইয়্যিদাতুনা হযরত রুক্বইয়্যাহ বিনতে আলী আলাইহাস সালাম,
৫. সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম বিনতে আলী আলাইহাস সালাম এবং
৬. সাইয়্যিদুনা হযরত ইমাম মুহসিন আলাইহিস সালাম।
সম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ: ১১ হিজরী সনের ৩ রা রমাদ্বান শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা’দ আছর।
সম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করার স্থান মুবারক: সম্মানিত মদীনা শরীফ।
দুনিয়ার যমীনে অবস্থান মুবারক: ২৬ বছর ২ মাস ১৩ দিন।
সম্মানিত রওযা শরীফ: জান্নাতুল বাক্বী’ শরীফ।
No comments:
Post a Comment