মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
انا اعطيناك الكوثر. فصل لريك وانحر. ان شانئك هو الابتر.
অর্থ: “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আমি আপনাকে কাওছার হাদিয়া করেছি। অতএব, আপনি আপনার রব তায়ালা উনার উদ্দেশ্যে নামায আদায় করুন এবং কুরবানী করুন। নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ।” (পবিত্র সূরা কাওছার শরীফ)
হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আহলে বাইত উনাদের মধ্যমণি:
عن حضرت انس بن مالك رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم كان يمر بباب حضرت فاطمة عليها السلام ستة اشهر اذا خرج الى صلاة الفجر يقول الصلاة يا اهل البيت "انما يريد الله ليذهب عنكم ا لرجس اهل البيت ويطهركم تطهيرا" (الاحزاب ৩৩)
অর্থ: “হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দীর্ঘ ছয় মাস পর্যন্ত এই আমল করেছেন যে, যখন তিনি ফজরের নামায পড়ার জন্য হযরত যাহরা আলাইহাস সালাম উনার দরজা মুবারকের পাশ দিয়ে যেতেন, তখন বলতেন, হে হযরত আহলে বাইত! পবিত্র নামায উনার সময় হয়েছে। (অতঃপর এই পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করতেন)
انما يريد الله ليذهب عنكم الرحبس اهل البيت ويطهركم تطهيرا.
অর্থ: মহান আল্লাহ পাক তিনি চান আপনাদের থেকে সর্বপ্রকার অপবিত্রতা দূর করতে এবং পরিপূর্ণ পূত-পবিত্র রাখতে।” অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি করেছেন।” (তিরমিযী শরীফ, ৫/৩৫২, মুসনাদে আহমদ ইবনে হাম্বল ৩/২৫৯, ফাদ্বায়িলুস ছাহাবা- ২/৭৬১, মুসান্নাফে ইবনে আবী শহিবা- ৬/৩৮৮, শাইবানী- /৩৬০, আল মুসনাদ- ৩৬৭, মুসতাদরিকে হাকিম- ৩/১৭২, আল মজামুল কবীর লিত তাবারানী- ৩/৫৬, আল কুনা-২৫, উসুদুল গাবাহ ফি মা’রিফাতিস সাহাবা ৭/২১৮, সিয়ারু আলামিন নুবালা- ২/১৩৪, তাহযীবল কামাল- ৩৫, ২৫০, ২৫১ পৃ:, তাফসীরে ইবনে কাছির ৩/৪৮৩, দুররে মানছুর- ৫/৬১৩, ফাতহুল কাদীর- ৪/২৮০)
عن حضرت ابى سعيد الخدرى رضى الله تعالى عنه فى قوله تعالى. انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت" نزلت فى خمسة فى رسول الله صلى الله عليه وسلم وعلى وحضرت فاطمة وحضرت الحسن حضرت الحسين عليهم السلام.
অর্থ: “হযরত আবু সাঈদ খুদরী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, মহান আল্লাহ পাক উনার উক্ত বাণী মুবারক পাঁচজন মহান ব্যক্তিত্ব সম্পর্কে নাযিল হয়েছে, উনারা হচ্ছেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, হযরত আলী কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম, হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম।” (মু’জামুল আওসাত লিত তাবারানী- ৩/৩৮০, মু’জামস সগীর লিত তাবারানী- ১/২৩১, তাবাকাতুল মুহাদ্দিীসন লি ইবনে হাইয়ান- ৩/৩৮৪, তারিখে বাগদাদ- ১০/২৭৮, তাফসীরে তাবারী- ২২/৬)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্রতার জন্য দোয়া করেছেন:
عن حضرت عمر بن ابى سلمة ربيب النبى صلى الله عليه وسلم قال لـما نزلت هذه الاية على النبى صلى الله عليه وسلم. انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا (الاحزاب ۳۳) فى بيت ام سلمة عليها السلام فدعا حضرت فاطمة عليها السلام وحسنا عليه السلام وحضرت حسينا عليه السلام فجللهم بكساء وحضرت على عليه السلام خلف ظهره فجلله بكساء ثم قال اللهم هؤلاء اهل بيتى فاذهب عنهم الرجس ويطهرهم تطيهرا.
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পালক পুত্র হযরত উমর ইবনে আবী সালামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মে সালামা আলাইহাস সালাম উনার পবিত্র হুজরা শরীফে অবস্থানকালীন সময়ে উক্ত পবিত্র আয়াত শরীফখানা নাযিল হলো-
انما يريد الله ليذهب عنكم الرجس اهل البيت ويطهركم تطهيرا
তিনি যখন হযরত যাহরা আলাইহাস সালাম, হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হযরত হুসাইন আলাইহিস সালাম উনাদেরকে ডেকে একটি কম্বল মুবারকে আবৃত করে নিলেন। সেই সময় হযরত আলী কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিছনে ছিলেন। তিনি উনাকেও সেই কম্বল মুবারকে আবৃত করে নিলেন। এরপর বললেন, হে মহান আল্লাহ পাক! উনারা আমার আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম। উনাদের থেকে সর্বপ্রকার অপবিত্রতা দূর করে পরিপূর্ণরূপে পূত-পবিত্র করুন।” (তিরমিযী শরীফ- ৫/৩৫১, আহমদ- ৬/২৯২, ফাদ্বায়িলুস ছাহাবা- ২/৫৮৭, বায়হাক্কী, মুস্তাদরিকি হাকিম- ২/৪৫১, তাবারানী- ৩/৫৪, মুজামুল আওসাত- ৪/১৩৪, আল ইতিকাদ লিল বাইহাক্কী- ৩২৭, তারিখে বাগদাদ- ৯/১২৬)
সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মু আবীহা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি হচ্ছেন কাওছার তথা খইরে কাছীর।
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
انا اعطيناك الكوثر. فصل لريك وانحر. ان شانئك هو الابتر.
অর্থ: “হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আমি আপনাকে কাওছার হাদিয়া করেছি। অতএব, আপনি আপনার রব তায়ালা উনার উদ্দেশ্যে নামায আদায় করুন এবং কুরবানী করুন। নিশ্চয়ই আপনার শত্রুরাই নির্বংশ।” (পবিত্র সূরা কাওছার শরীফ)
(৩য় পৃষ্ঠার পর)
No comments:
Post a Comment