Thursday, March 31, 2016

সাইয়্যিদাতুনা ঊলা আলাইহাস সালাম তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শ্রেষ্ঠতম সম্মানিত বানাত আলাইহাস সালাম:


সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, 
عَنْ اُمِّ الْـمُؤْمِنِيْنَ حَضْرَتْ عَائِشَةَ عَلَيْهَا السَّلَامُ اَنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حَضْرَتْ زَيْنَبُ عَلَيْهَا السَّلَامُ خَيْرُ بَنَاتِـىْ اُصِيْبَتْ فِـىَّ.
অর্থ: “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। নিশ্চয়ই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত ঊলা আলাইহাস সালাম তিনি আমার শ্রেষ্ঠ বানাত (মেয়ে)। আমাকে মুহব্বত করার কারণে উনাকে অনেক কষ্টবরণ করতে হয়েছে।” (আল মু’জামুল কাবীর ১৬/২৯০, আল মু’জামুল আওসাত্ব ৫/৮০, মা’রিফাতুছ ছাহাবা লি আবী নাঈম ২২/২২২, মাজমাউয যাওয়াদি ৯/৩৪১ ইত্যাদি) 
মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ:

সাইয়্যিদুনা হযরত আবুল আছ আলাইহিস সালাম তিনি প্রকাশ্যে সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করার পর বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম তিনি প্রায় দেড় বছর দুনিয়ার যমীনে অবস্থান মুবারক করেন। উনার সম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ সম্পর্কে কিতাবে উল্লেখ রয়েছে, সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম তিনি যখন সম্মানিত মক্কা শরীফ থেকে সম্মানিত মদীনা শরীফ সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট হাজির হওয়ার জন্য রওয়ানা হন। পথিমধ্যে উনার উপর হামলা চালালে তিনি উটের পিঠ থেকে পড়ে যান। তিনি তখন হামেলা শান মুবারক-এ ছিলেন। আঘাতের কারণে উনার একজন সম্মানিত আওলাদ তিনি সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশ করা অবস্থায় দুনিয়ার যমীনে তাশরীফ মুবারক গ্রহণ করেন এবং উনার অনেক ‘নূরুন নাজাত মুবারক’ (রক্ত) মুবারক প্রবাহিত হন। এর ফলে তিনি দীর্ঘ দিন মারিদ্বী শান মুবারক প্রকাশ করেন এবং এই মারিদ্বী শান মুবারক প্রকাশ করা অবস্থায়ই ৮ম হিজরী সনের ৮ই মুহাররমুল হারাম শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম ইশরাকের ওয়াক্তে সম্মানিত মদীনা শরীফ-এ মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন।
এই কারণে সীরত বিশারদগণ উনাদের কেউ কেউ সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার সম্পর্কে বলেছেন যে, তিনি সম্মানিত শাহাদাত মুবারক উনার সম্মানিত মাক্বাম মুবারক উনাকে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ! 

সম্মানিত গোসল মুবারক:
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত সাওদা আলাইহাস সালাম তিনি, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত উম্মে সালামা আলাইহাস সালাম তিনি, সাইয়্যিদাতুনা হযরত উম্মে আয়মন রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি, সাইয়্যিদাতুনা হযরত উম্মে আতিয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনারা সকলেই সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত গোসল মুবারক-এ শরীক ছিলেন। হযরত উম্মে আতিয়্যাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি বলেন, আমি সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত গোসল মুবারক-এ সম্মানিত খিদমত মুবারক উনার সম্মানিত আনজাম মুবারক দিয়েছিলাম। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স¦য়ং নিজে সম্মানিত গোসল মুবারক উনার নিয়ম মুবারক বলে দিয়েছেন। তিনি বলেছেন, প্রথমে তিন বা পাঁচবার প্রত্যেক সম্মানিত অঙ্গ মুবারক ধৌত করবেন । অতঃপর কর্পূর মুবারক লাগাবেন। সুবহানাল্লাহ!
সম্মানিত কাফন মুবারক-এ সম্মানিত বরকতময় চাদর মুবারক প্রদান:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মে আতিয়্যাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনাকে বলেন যে, সম্মানিত গোসল মুবারক সম্পন্ন করে আমাকে জানাবেন। গোসল মুবারক শেষে উনার সম্মানিত খিদমত মুবারক-এ জানানো হলে তিনি উনার একখানা সম্মানিত চাদর মুবারক দেন এবং বলেন, এটা সম্মানিত কাফন মুবারক উনার সাথে পরিধান করাবেন। সুবহানাল্লাহ!
অতঃপর সম্মানিত কাফন মুবারক সম্পন্ন করা হয়। 

সম্মানিত জানাযা উনার নামায এবং সম্মানিত রওযা শরীফ-এ রাখা:

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স¦য়ং নিজে সম্মানিত জানাযা উনার নামায মুবারক পড়ান এবং তিনি নিজে সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত রওযা শরীফ মুবারক-এ তাশরীফ মুবারক গ্রহণ করে উনার লখতে জিগার উনাকে সম্মানিত রওযা শরীফ মুবারক-এ রাখেন। সুবহানাল্লাহ! তখন উনার সম্মানিত চেহারা মুবারক-এ সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জুদায়ী মুবারক উনার কারণে শোকের চিহ্ন মুবারক ভেসে উঠেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার লখতে জিগার সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত জুদায়ী মুবারক উনার কারণে অনেক সম্মানিত নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করেন এবং উনার জন্য সম্মানিত দোয়া মুবারক করেন, “আয় বারে ইলাহী মহান আল্লাহ পাক! আপনি সাইয়্যিদাতুনা হযরত ঊলা আলাইহাস সালাম উনার মুশকিল আসান করুন, কষ্ট দূর করুন, উনার সম্মানিত রওযা শরীফ উনার সংকীর্ণতা প্রশস্ত করুন।”
তিনি ৩০ বছর ৬ মাস ১৭ দিন দুনিয়ার যমীনে অবস্থান মুবারক করেন। হযরত বানাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মধ্যে তিনিই সর্বাধিক সময় দুনিয়ার যমীনে অবস্থান মুবারক করেন। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...