عن حضرت عبد الله بن مسعود رضى الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال ان الله تعالى امرنى ان ازوج حضرت فاطمة عليها السلام من حضرت على عليه السلام
অর্থ: “হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি আমাকে ওহী মুবারক করেছেন, আমি যেন হযরত যাহরা আলাইহাস সালাম উনারকে হযরত কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে বিবাহ বা নিকাহ মুবারক দিয়ে দেই।” (মুজামুল কবির, তাবরানী, ১০/১৫৬, মাজমাউয যাওয়ায়িদ, হায়সামী, ৯/২০৪, আল কাশফুল হাদীছ, হালাবী, ১/১৭৪, কানযুল উম্মাল, ১৩/৩৮১, আল বয়ান ওয়াত তা’রীফ, ১/১৭৪)
মহান আল্লাহ পাক তিনি উনার সান্নিধ্যপ্রাপ্ত বিশেষ ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের উপস্থিতিতে হযরত যাহরা আলাইহাস সালাম উনার নিকাহ মুবারক সম্পাদন করেছেন:
عن حضرت انس بن مالك رضى الله تعالى عنه قال بينما رسول الله صلى الله عليه وسلم فى المسجد اذ قال صلى الله عليه وسلم لعلى عليه السلام هذا حضرت جبريل عليه السلام يخبرنى ان الله تعالى زوجك حضرت فاطمة عليها السلام واشهد على تزويجك اربعين الف ملك و اوحى الى شجرة طوبى ان انثرى عليهم الدر والياقوت فنثرت عليهم الدر والياقوت فابتدرت اليه الحور العين يلتقطن من اطباق الدر والياقوت فهم يتها دونه بينهم الى يوم القيامة.
অর্থ: “হযরত আনাস ইবনে মালিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম তিনি পবিত্র মসজিদে নববী শরীফে তাশরীফ আনলেন। হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে উদ্দেশ্য করে বললেন, তিনি হযরত জিবরীল আলাইহিস সালাম। তিনি আমাকে এই সংবাদ দিচ্ছেন যে, মহান আল্লাহ পাক তিনি হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে আপনার সাথে নিকাহ মুবারক দিয়েছেন। আপনাদের নিকাহ মুবারকে চল্লিশ হাজার ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে সাক্ষী হিসেবে নিকাহ মুবারক উনার অনুষ্ঠানে হাজির করা হয়েছিলো। আর ‘তুবা’ বৃক্ষকে নির্দেশ মুবারক দেয়া হয়েছিলো যেন উনাদের উপর মুক্তা ও ইয়াকুত (মূল্যবান পাথর) ছিটায়। অতঃপর চিত্তাকর্ষী নয়ন বিশিষ্ট হুরেরা ওই মুক্তা এবং ইয়াকুত দ্বারা পাত্র পূর্ণ করতে লাগলেন। যেগুলো উনারা কিয়ামত পর্যন্ত পরস্পর হাদিয়া স্বরূপ বিনিময় করবেন।” (আর রিয়াজুন নাদারাহ ফি মানাকিবি আশারাহ, ৩/১৪৬ (মুহিব্বে তাবারা)
عن حضرت على عليه السلام قال قال رسول الله صلى الله عليه وسلم اتانى ملك فقال يا محمد صل الله عليه وسلم ان الله تعالى يقرأ عليك السلام ويقول لك انى زوجت حضرت فاطمة عليها السلام مع حضرت على بن ابى طالب عليه السلام فى الملأ الاعلى فزوجها منه فى الارض.
অর্থ: “হযরত আলী কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার নিকট একজন ফেরেশতা আলাইহিস সালাম তিনি এসে বললেন, হে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি আপনাকে সালাম দিয়েছেন। আর বলেছেন, আমি (আল্লাহ পাক) আপনার কন্যা হযরত যাহরা আলাইহাস সালাম উনার নিকাহ মুবারক হযরত আলী কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের একটি বিরাট জামায়াতের উপস্থিতিতে সম্পন্ন করেছি। কাজেই, আপনি দুনিয়ার যমীনে হযরত যাহরা আলাইহাস সালাম উনার সাথে হযরত কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদেরকে বিবাহ দিয়ে দিন।” (যখায়িরুল উকবা ফি মানাকিবি যাবিল কুরবা, ৭২)
No comments:
Post a Comment