Tuesday, March 1, 2016

উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম একখানা বিশেষ স্বপ্ন মুবারক


উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি পূর্ব থেকেই মনোনীত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে আনজাম দেয়ার জন্য উনাকে মহান আল্লাহ পাক তিনি বিশেষভাবে সৃষ্টি করেছেন। যা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার একখানা বিশেষ স্বপ্ন মুবারক দ্বারা দিবালোকের ন্যায় সুস্পষ্ট হয়। ‘হায়াতুল ক্বুলূব’ নামক কিতাবে উল্লেখ করা হয়- উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উনার একখানা স্বপ্ন মুবারক বর্ণনা করতে গিয়ে ইরশাদ মুবারক করেন, তিনি এক রাত্রে স্বপ্ন মুবারক দেখলেন যে,

فكأن الشمس طلعت في سماء مكة على هيئة انسان، واخذت تقترب من منزلها شيئا فشيئا ولما وصلت الى منزلها، مكثت فيه، و من منزلها بدأت تُطل على العالم وتضيئه بأشعتها الذهبية، حتى اخذ الناس يقدمون زرافات زرافات الى منزلها، ليشاهدو الشمس عن كثب
অর্থ: এক মহান সূর্য পবিত্র মক্কা শরীফ উনার আকাশে উদিত হলেন মানবাকৃতিতে। অতঃপর ধীরে ধীরে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার অবস্থানস্থল অর্থাৎ হুজরা শরীফ উনার নিকটবর্তী হতে হতে সেখানে পৌঁছে বা উপনীত হয়ে শেষ পর্যন্ত সেখানেই অবস্থান মুবারক করতে লাগলেন। উনার পবিত্র হুজরা শরীফ হতে তিনি সারা কায়িনাতে স্বর্ণের ন্যায় উজ্জ্বল আলো প্রদান করতে লাগলেন। এমনকি উক্ত মহান সূর্য উনার উজ্জ্বল আলো মুবারক আরো ব্যাপকভাবে লাভ করার জন্য মানুষ দলে দলে উনার পবিত্র হুজরা শরীফে জমায়েত হতে লাগলো।
জাগ্রত হয়ে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি স্বপ্ন মুবারক নিয়ে ফিকির করতে লাগলেন। এক পর্যায় উনার চাচাতো ভাই তাবীর বিশারদ ওরাকা ইবনে নওফল উনার নিকট গেলেন। ওরাকা ইবনে নওফল উনাকে মুবারক স্বপ্ন সম্পর্কে বিস্তারিত জানালেন। মুবারক স্বপ্ন সম্পর্কে বিস্তারিত শুনে ওরাকা ইবনে নওফল বললেন,
" البشرى يا ابنة العم، فان صدقت الرؤيا، فان نور النبوة والرسالة سيدخل منزلك ومن منزلك سيسطع ذلك النور الى كل العالم". 
অর্থ: হে আমার চাচার সম্মানিতা তনয়া! আপনার যদি সত্যই হয়ে থাকে, তাহলে আপনি সুসংবাদ গ্রহণ করুন। অতিশীঘ্রই নবুওওয়ত ও রিসালত উনাদের নূর মুবারক আপনার পবিত্র হুজরা শরীফে তাশরীফ মুবারক গ্রহণ করবেন। সুবহানাল্লাহ! এবং আপনার পবিত্র হুজরা শরীফ হতেই সম্মানিত সেই নূর মুবারক সারা কায়িনাতকে আলোকিত করবেন। সুবহানাল্লাহ! 
অর্থাৎ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি স্বপ্ন মুবারকে যে সূর্য দেখেছেন তা স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। 

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...