মোহর মুবারক :
সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র শাদী মুবারকে প্রদত্ত মোহর মুবারক ছিলো পাঁচশত দিরহাম। যা মোহরে যাহরায়ী আলাইহাস সালাম নামে অভিহিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে এরূপ মোহর মুবারক প্রদান করেছিলেন।
عن ابى سلمة رحمة الله عليه قال سألت عائشة عليها السلام كم كان صداق النبى صلى الله عليه وسلم قالت كان صداقه فى ازواجه اثنتى عشرة ونشا هل تدرى ما النش هو نصف اوقية وذلك خمس مئة درهم .
অর্থ:- “হযরত আবু সালামাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন। উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার মুবারক খিদমতে আমি আরজ করলাম যে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিরূপ মোহর প্রদান করতেন? উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের জন্য বারো উকিয়া এবং এক ‘নশ’ মোহর মুবারক হিসেবে পরিশোধ করতেন। আপনি কি ‘নশ’ সম্পর্কে জানেন? ‘নশ’ হলো অর্ধ উকিয়া। অর্থাৎ মোহর মুবারক হলো সাড়ে বারো উকিয়া। যা পাঁচশত দিরহামের সমান।” (ইবনে মাজাহ শরীফ)
অর্থাৎ সুন্নতী মোহর মুবারক হলো- পাঁচশত দিরহাম। রৌপ্যের হিসাব অনুযায়ী পাঁচশত দিরহাম সমান একশত সোয়া একত্রিশ তোলা (ভরি) রৌপ্য। আর এ পরিমাণই মোহরে হযরত যাহরা আলাইহাস সালাম অর্থাৎ মোহরে যাহরায়ী শরীফ হিসেবে স্বীকৃত।
বলাবাহুল্য যে, মোহরে হযরত যাহরা আলাইহাস সালাম ধরাধামে পুনরায় জারি করেছেন মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম। তিনি উনার মুবারক পৃষ্ঠপোষকতায় সম্পাদিত সমস্ত শাদী মুবারকে এ মুবারক নির্ধারণ করেন। মোহরে হযরত যাহরা আলাইহাস সালাম শর্ত ব্যতীত তিনি কোনো শাদীতে মুবারক পৃষ্ঠাপোষকতা প্রদান করেন না। সুবহানাল্লাহ!
No comments:
Post a Comment