দ্বিতীয় হিজরী সনের যিলহজ্জ মাসে সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার পবিত্র শাদী মুবারক অনুষ্ঠিত হয়। পবিত্র মোহর মুবারকের জন্য হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বদর জিহাদে গণিমতস্বরূপ লাভ করা একটি বর্ম সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিকট বিক্রয় করেন। তিনি বর্মখানা পাঁচশত দিরহামের বিনিময়ে ক্রয় করেন বটে, তবে সেই বর্মখানা আবার হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে হাদিয়া মুবারক করেন। যা মূলত সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মুবারক খিদমতে হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার বেমেছাল আঞ্জামের একখানা উপমা। সুবহানাল্লাহ!
মসজিদে নববী শরীফে পবিত্র শাদী মুবারক অনুষ্ঠিত হয়। উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি ইরশাদ মুবারক করেন- “সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার শাদী মুবারক হতে অধিক আড়ম্বরপূর্ণ শাদী মুবারক দেখিনি।”
হযরত হারেস বিন নু’মান আনসারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কয়েকটি হুজরা শরীফ হাদিয়া করেছিলেন। সেই সমস্ত হুজরা শরীফ হতে একখানা হুজরা শরীফ সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার জন্য নির্ধারণ করা হয়। উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি ইরশাদ মুবারক করেন- সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম উনার জন্য একখানা হুজরা শরীফ নির্ধারিত হলো। আমরা বুতাহা প্রান্তরের কিনার থেকে নরম মাটি আনলাম। সেগুলো আমরা হুজরা শরীফে বিছিয়ে দিলাম। খেজুর গাছের ছাল ছিঁড়ে আমরা দুটি বালিশ মুবারক তৈরি করলাম।
পবিত্র শাদী মুবারক মজলিসে খেজুর মুবারক ছিটিয়ে দেয়া হয়েছিলো। তাছাড়া মুবারক ওয়ালীমার জন্য খেজুর, রুটি, পনির এবং এক প্রকার বিশেষ শুরবার ইন্তিজাম করা হয়েছিলো। মুবারক ওয়ালীমা মজলিসে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের অনেকেই তাশরীফ মুবারক রেখেছিলেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেই পবিত্র মজলিসে অংশগ্রহণকারীগণ উনাদের জন্য বিশেষভাবে দোয়া-মুনাজাত মুবারক করেন। উপরে বর্ণিত প্রতিটি বিষয়ই পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আলোচনা করা হয়েছে।
সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি যখন পবিত্র হুজরা শরীফে তাশরীফ মুবারক রাখেন, তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও সেই পবিত্র হুজরা শরীফে তাশরীফ মুবারক রাখেন। অতঃপর সাইয়্যিদাতুন নিসা হযরত যাহরা আলাইহাস সালাম এবং হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাদের জিসিম মুবারকে একখানা পাত্র মুবারক হতে পানি ছিটিয়ে দেন। উনাদের জন্য এবং উনাদের আওলাদ আলাইহিমুস সালাম উনাদের জন্য অনেক দোয়া মুবারক করেন। উনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ নছীহত মুবারক করেন।
বলাবাহুল্য যে, উপরোক্ত আলোচনা হতে প্রমাণিত হয় যে, শাদী মুবারক অনুষ্ঠানে খেজুর ছিটানো, দোয়া করা, ওয়ালীমার ব্যবস্থা করা এবং বর-কনের গায়ে পানি ছিটিয়ে দোয়া করা খাছ সুন্নত মুবারক। মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমাম রাজারবাগ শরীফ উনার মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি সেই সুন্নত মুবারকসমূহ পুনরায় জারি করেছেন। উনার মুবারক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত শাদী মুবারক অনুষ্ঠানে দোয়া মুবারক করেন এবং খেজুর ছিটানোর ব্যবস্থা করেন। তাছাড়া সুন্নত মুবারক পালনার্থে বর-কনের গায়ে পানি ছিটিয়ে দেয়ার জন্য মুবারক নির্দেশনা প্রদান করেন।
No comments:
Post a Comment