Thursday, March 3, 2016

উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরও মূল:


উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মূল এবং তিনি হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরও মূল সুবহানাল্লাহ! সেটাই আমরা দেখতে পাই ইবনু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি ব্যতীত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অন্য সকল হযরত আওলাদ আলাইহিমুস সালাম এবং আওলাদ আলাইহিন্নাস সালাম উনারা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মাধ্যমে সম্মানিত তাশরীফ মুবারক এনেছেন এবং একমাত্র উনার মাধ্যম দিয়েই ক্বিয়ামত পর্যন্ত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নছব মুবারক জারি থাকবে। সুবহানাল্লাহ! সেটাই সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে,

وَرَزَقَنِي اللهُ عَزَّ وَجَلَّ وَلَدَهَا إِذْ حَرَمَنِي أَوْلَادَ النِّسَاءِ
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি একমাত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের মাধ্যম দিয়েই আমার মহাসম্মানিত নছব মুবারক জারি করেছেন, আমাকে সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম, সম্মানিত আওলাদ আলাইহিন্নাস সালাম উনাদেরকে হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! তিনি ব্যতীত অন্য কোন উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক তিনি আমার সম্মানিত নছব মুবারক জারি করেননি, আমাকে সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম, সম্মানিত আওলাদ আলাইহিন্নাস সালাম উনাদেরকে হাদিয়া মুবারক করেননি।” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ শরীফ)
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো বলা হয়েছে,
وَكَانَ لِي مِنْهَا ولدٌ.
অর্থ: “উনার থেকেই আমার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম ও সম্মানিত আওলাদ আলাইহিন্নাস সালাম উনারা তাশরীফ মুবারক এনেছেন এবং উনার মাধ্যম দিয়েই আমার সম্মানিত নছব মুবারক দুনিয়ার যমীনে জারী থাকবে।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত শরীফ)
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিতা আওলাদ হচ্ছেন বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার দুই জন মহাসম্মানিত আওলাদ হচ্ছেন ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম তিনি এবং ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তিনি অর্থাৎ উনারা। সুবহানাল্লাহ! আর উনাদের মাধ্যম দিয়েই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত নছব মুবারক ক্বিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুবহানাল্লাহ! উনাদের মাধ্যম দিয়েই ক্বিয়ামত পর্যন্ত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা এবং হযরত আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা দুনিয়ার যমীনে সম্মানিত তাশরীফ মুবারক রাখবেন। সুবহানাল্লাহ!
কাজেই উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরও মূল এবং মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরও মূল। সুবহানাল্লাহ!
কাজেই উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক বেমেছাল, যা জিন-ইনসান, কায়িনাতবাসী কখনও ভাষায় প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ!
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম সম্পূর্ণ সম্মানিত দ্বীন ইসলাম উনাকে পরিপূর্ণরূপে আঁকড়িয়ে ধরে রেখেছেন। উনার সম্মানার্থেই সম্মানিত দ্বীন ইসলাম টিকে রয়েছে:
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনিই মহান আল্লাহ পাক উনার সৃষ্টি জগতে সর্বপ্রথম সম্মানিত ইসলাম ও সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ!
এই সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে,
اَوَّلُ مَنْ اَسْلَمَ وَاٰمَنَ فِىْ خَلْقِ اللهِ عَزَّ وَجَلَّ لَـمْ يتقدم رَجُلٌ وَلَا اِمْرَاَةٌ سَيِّدَتُنَا حَضْرَتْ خَدِيْجَةُ عَلَيْهِا السَّلَامُ. 
অর্থ: “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনিই মহান আল্লাহ পাক উনার সৃষ্টি জগতে সর্বপ্রথম সম্মানিত ইসলাম ও ঈমান মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ! উনার পূর্বে কোন পুরুষ মহিলা সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করেনি এবং সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেনি।” সুবহানাল্লাহ!
এই সম্পর্কে সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ رَبِيعَةَ السَّعْدِيِّ قَالَ أَتَيْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ وَهُوَ فِي مَسْجِدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْتُهُ يَقُولُ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ سَابِقَةُ نِسَاءِ الْعَالَمِينَ إِلَى الْإِيمَانِ بِاللَّهِ وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “হযরত রাবী‘আহ সা’দী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন। আমি হযরত হুযায়ফাহ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার নিকট আসলাম। তখন তিনি মসজিদে নববী শরীফ-এ অবস্থান মুবারক করতেছিলেন। আমি উনাকে বলতে শুনেছি, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের প্রতি সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করার ক্ষেত্রে মহান আল্লাহ পাক উনার কায়িনাতে যত মহিলা রয়েছেন সকলের অগ্রগামী। অথাৎ তিনি সকলের পূর্বে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেছেন।” সুবহানাল্লাহ! (মুস্তাদরকে হাকিম ৩/২০৩, আল ফাতহুল কাবীর ২/৮০ ইত্যাদি)
কাজেই সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি সর্বপ্রথম সম্মানিত ইসলাম ও ঈমান মুবারক প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার-প্রসার উনার ক্ষেত্রে বেমেছাল মুবারক অবদান রেখেছেন। যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ! উনার সম্মানার্থেই সম্মানিত দ্বীন ইসলাম টিকে রয়েছে। সুবহানাল্লাহ! তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রচার-প্রসারের ক্ষেত্রে যে অঢেল ধন-সম্পদ ব্যয় করেছেন, সেটা বেমেছাল, তুলনাহীন। কুরাইশ গোত্র অনেক বড় গোত্র। সমস্ত কুরাইশদের যত সম্পদ ছিলো, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার এককভাবে তার চেয়ে বেশি সম্পদ ছিলো। সুবহানাল্লাহ! তিনি উনার সমস্ত সম্পদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জন্য ব্যয় করেছেন। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
مَا أَبْدَلَنِي اللهُ عَزَّ وَجَلَّ خَيْرًا مِنْهَا، قَدْ آمَنَتْ بِي إِذْ كَفَرَ بِي النَّاسُ وَصَدَّقَتْنِي إِذْ كَذَّبَنِي النَّاسُ، وَوَاسَتْنِي بِمَالِهَا إِذْ حَرَمَنِي النَّاسُ، وَرَزَقَنِي اللهُ عَزَّ وَجَلَّ وَلَدَهَا إِذْ حَرَمَنِي أَوْلَادَ النِّسَاءِ 
অর্থ: “উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার থেকে উত্তম কোন উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে মহান আল্লাহ পাক তিনি আমাকে হাদিয়া মুবারক করেননি। সুবহানাল্লাহ! মানুষ যখন আমাকে অস্বীকার করেছে, ঈমান আনেনি, তখন তিনি সর্বপ্রথম আমার প্রতি ঈমান মুবারক এনেছেন। সুবহানাল্লাহ! মানুষ যখন আমার বিষয় মুবারকগুলোকে সত্যারূপ করতে পারেনি, তিনি কিন্তু আমাকে সত্যারূপ করেছেন, আমাকে তাছদীক্ব করেছেন, আমার বিষয় মুবারকগুলো বিশ্বাস করেছেন, সত্য বলে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! মানুষ যখন আমার কোন সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেয়নি, তখন তিনি উনার সমস্ত মাল-সম্পদ দিয়ে আমার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দিয়েছেন এবং আমাকে সান্তনা মুবারক দিয়েছেন এবং মহান আল্লাহ পাক তিনি একমাত্র উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের মাধ্যম দিয়েই আমার মহাসম্মানিত নছব মুবারক জারি করেছেন, আমাকে সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম, সম্মানিত আওলাদ আলাইহিন্নাস সালাম উনাদেরকে হাদিয়া মুবারক করেছেন। সুবহানাল্লাহ! তিনি ব্যতীত অন্য কোন উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাধ্যম দিয়ে মহান আল্লাহ পাক তিনি আমার সম্মানিত নছব মুবারক জারি করেননি, আমাকে সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম, সম্মানিত আওলাদ আলাইহিন্নাস সালাম উনাদেরকে হাদিয়া মুবারক করেননি।” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ শরীফ)
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَلِـىٍّ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النُّجُوْمُ اَمَانٌ لِّاَهْلِ السَّمَاءِ اِذَا ذَهَبَتِ النُّجُوْمُ ذَهَبَ اَهْلُ السَّمَاءِ وَاَهْلُ بَيْتِـىْاَمَانٌلِّاَهْلِ الْاَرْضِ فَاِذَا ذَهَبَ اَهْلُ بَيْـتِـىْ ذَهَبَ اَهْلُ الْاَرْضِ.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তারকারাজী আসমানবাসীর জন্য নিরাপত্তাদানকারী। যখন তারকারাজি বিদায় নিবে, তখন আসমানবাসীরাও ধ্বংস হয়ে যাবে। আর আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন যমীনবাসীর জন্য, তামাম কায়িনাতবাসীর জন্য নিরাপত্তাদানকারী। যখন আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বিদায় নিবেন, তখন সমস্ত যমীনবাসীরা, সমস্ত কায়িনাতবাসীরা ধ্বংস হয়ে যাবে।” সুবহানাল্লাহ! (ফাদ্বায়িলুছ ছাহাবাহ ২/৬৭১, আছ ছওয়ায়িকুল মুহরিক্বহ ২/৬৭৫, আল মু’জাম ১/৪০৪, মিরক্বাত শরীফ ৯/৩৯৮৮, যাখায়িরুল ‘উক্ববাহ ১/১৭, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১১/৭)
অপর বর্ণনায় এসেছে,
عَنْ حَضْرَتْ سَلَمَةَ بْنِ الْاَكْوَعِ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَلنُّجُوْمُ اَمَانٌ لِّاَهْلِ السَّمَاءِ وَاَهْلُ بَيْتِـىْ اَمَانٌ لِّاُمَّتِـىْ.
অর্থ: “হযরত সালামাহ ইবনে আকওয়া’ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, তারকারাজি হচ্ছে আসমানবাসীর জন্য নিরাপত্তাদানকারী। আর আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা হচ্ছেন আমার সমস্ত উম্মতের জন্য নিরাপত্তাদানকারী।” সুবহানাল্লাহ! (মুছান্নাফ ইবনে আবী শায়বাহ, মুসাদ্দাদ, আবূ ইয়া’লা, হাকিম, তিরমিযী, ত্ববারনী, ইবনে ‘আসাকির, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১১/৬, যাখায়িরুল ‘উক্ববাহ ১/১৭)
কাজেই এখান থেকে দিবালোকের ন্যায় অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত যে, মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উছীলায়, উনাদের মাধ্যমে, উনাদের সম্মানার্থে সারা পৃথিবী, সারা কায়িনাত, সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী, সমস্ত উম্মত ধ্বংস হওয়া থেকে নিরাপদ থাকবে, নিরাপত্তা লাভ করবে। এবং সম্মানিত দ্বীন ইসলাম দুনিয়ায় টিকে থাকবে। সুবহানাল্লাহ! আর সেই মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরই মূল হচ্ছেন উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ! সুতরাং উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনিই সম্পূর্ণ সম্মানিত দ্বীন ইসলাম উনাকে পরিপূর্ণভাবে আঁকড়িয়ে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ! উনার সম্মানার্থেই সম্মানিত দ্বীন ইসলাম টিকে রয়েছে এবং ক্বিয়ামত পর্যন্ত টিকে থাকবে। সুবহানাল্লাহ!
যেমন বর্তমানে সম্মানিত দ্বীন ইসলাম টিকে রয়েছে মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সম্মানার্থে। সুবহানাল্লাহ! আর উনারা হচ্ছেন উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত বংশধর। সুবহানাল্লাহ! আর এইভাবেই সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদের মাধ্যমে ক্বিয়ামত পর্যন্ত সম্মানিত দ্বীন ইসলাম টিকে থাকবে। সুবহানাল্লাহ!
তাহলে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কতো বেমেছাল, সেটা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীর চিন্তা ও কল্পনার বাইরে। যা ভাষায় প্রকাশ করা আদৌ সম্ভব নয়। সুবহানাল্লাহ! তবে এক কথায় তিনি শুধু যিনি খ¦ালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া যত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান রয়েছে, সমস্ত কিছুর অধিকারিণী। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...