Tuesday, March 29, 2016

হযরত যাহরা আলাইহাস সালাম তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কলিজা মুবারক উনার টুকরা মুবারক


عن حضرت المسور بن مخرمة رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال حضرت فاطمة عليها السلام بضعة منى فمن اغضبها اغضبنى.
অর্থ: “হযরত মিসওয়ার ইবনে মাখরামা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন- হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আমার শরীর মুবারক উনার টুকরা মুবারক। কাজেই যে ব্যক্তি উনাকে অসন্তুষ্ট করলো সে যেন আমাকেই অসন্তুষ্ট করলো।” (বুখারী শরীফ-৩/১৩৬১, মুসলিম শরীফ- ৪/১৯০৩, আল মুসান্নাফ -ইবনে আবি শাইবা-৬/৩৮৮, আল মুসনাদ - আবু আওয়ানা- ৩/৭০, আল আহাদ ওয়াল মাসালী- ইমাম শায়বানী-৫/৩৬১, আল মু’জামুল কবীর অবারানী-২২/৪০৪, আল মুস্তাদরাক- হাকিম-৩/১৭২, আস সুনানুল কুবরা ইমাম বায়হাকী-১০/২০১, আল ফিরদাউস বিমা’সুরিল খিতাব দায়লামী-৩/১৪৫, সিফাতুস সাফওয়া -ইবনি যাওজি-২/৭, যখারিরুল উকবা ফি মানাকিবি যাবিল কুরবা-৮০, আল ইসাবা ফিতমায়িযিস সাহাবা- ৮/৫৬, আল বয়ানওয়াত তাবিফ-১/২৭০।)

عن حضرت على عليه السلام انه كان عند رسول الله صلى الله عليه وسلم فقال اى شىء خير للمراة فسكتوا. فلما رجعت قلت لفاطمة عليها السلام. اى شىء خير للنساء. قالت الا يراهن الرجال فذكرت ذلك للنبى صلى الله عليه وسلم فقال انما فاطمة بضعة منى.
অর্থ: “হযরত আলী কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন। একবার আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র দরবার শরীফে উপস্থিত ছিলাম। তখন তিনি বললেন, মহিলাদের জন্য কোন্ জিনিসটি উত্তম? এতে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ নীরবতা অবলম্বন করলেন। যখন আমি পবিত্র হুজরা শরীফে ফিরে আসলাম তখন হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলাম যে, কোন্ বিষয়টি মহিলাদের জন্য উত্তম? উত্তরে তিনি বললেন, মহিলাদের জন্য সর্বোকৃৎষ্ট জিনিস হচ্ছে যে, কেনো পরপুরুষ বা বেগানা পুরুষ যেন তাকে দেখতে না পায়। পরে বিষয়টি আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে পেশ করলাম। তা শুনে তিনি বললেন, হযরত যাহরা আলাইহাস সালাম তিনি আমার দেহ মুবারকের টুকরা মুবারক।” (আল মুসনাদ, বাযযার- ২/১৬০, মাজমাউয যাওয়ায়িদ, হায়সামী- ৪/২৫৫, হিলায়াতুল আউলিয়া, আবু নাঈম, ২/৪০-৪১, সওয়ালাতে হামযা, দারু কুতনী- ২৮০।)

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...