মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, একদিন আমরা অনেক হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বসেছিলাম নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে দরবার শরীফ-এ অর্থাৎ দরবারে নববী শরীফ-এ।
তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিজ্ঞাসা করলেন- ‘মেয়েদের জন্য কোন আমলটা সবচেয়ে উত্তম?’ হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, ‘সকলেই চুপ থাকলেন।’ হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, ‘আমি আস্তে করে পিছন থেকে উঠে বাড়িতে চলে আসলাম। এসে সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম উনাকে জিজ্ঞাসা করলাম- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে জিজ্ঞাসা করেছেন, মেয়েদের জন্য কোন আমলটা সবচাইতে উত্তম? সকলেই চুপ করে বসে রয়েছেন? এখন আপনি দয়া করে আমাকে কি সেটা বলবেন? সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি বললেন, মেয়েদের জন্য সবচাইতে উত্তম আমল হচ্ছে যে, “কোনো বেগানা পুরুষ সে মহিলাকে দেখবে না এবং সে মহিলা কোনো বেগানা পুরুষকে দেখবে না।” সুবহানাল্লাহ!
হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বলেন, আমি সেখান থেকে এটা শুনে সরাসরি যেয়ে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমি বললাম- ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মেয়েদের জন্য শ্রেষ্ঠ আমল হচ্ছে- তারা কোনো বেগানা পুরুষকে দেখবে না এবং তাদেরকে কোনো বেগানা পুরুষ দেখবে না।
এটা শুনে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন- আপনি কার কাছ থেকে জেনে এটা বললেন? হযরত কাররামাল্লাহূ আলাইহিস সালাম তিনি বললেন, হযরত যাহরা আলাইহাস সালাম উনার থেকে আমি জেনে এটা বলেছি।
সেটা শুনে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খুশি প্রকাশ করলেন এবং বললেন- সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ হযরত যাহরা আলাইহাস সালাম তিনি তো আমার মুবারক কলিজা উনার টুকরা মুবারক, আমার বরকতময় গোশত মুবারকসমূহের একটা টুকরা মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ! সেজন্য তিনি আমার প্রশ্নের জবাবটা সঠিক দিয়েছেন। সুবহানাল্লাহ!
No comments:
Post a Comment