পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে এসেছে, উহুদের ময়দানে কিছু ছাহাবী নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মাথা মুবারকের ক্ষতস্থান হতে নির্গত নূরুন নাজাত মুবারক অর্থাৎ রক্ত মুবারক যাতে যমীনে না পড়তে পারে সেজন্য উনারা তা চুষে চুষে পান করেছিলেন। এতদশ্রবণে তিনি উনাদেরকে বললেন, আপনাদের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। অর্থাৎ আপনারা নিশ্চিত জান্নাতী। এছাড়া যে সকল ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শরীর মুবারকে শিঙ্গা লাগিয়ে নূরুন নাজাত (রক্ত) মুবারক পান করেছিলেন উনাদের ক্ষেত্রেও তিনি উক্ত সুসংবাদ দান করেছিলেন। সুবহানাল্লাহ!
Saturday, September 23, 2017
এক নজরে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত পরিচিতি মুবারক
এক নজরে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত পরিচিতি মুবারক
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুবারক। সুবহানাল্লাহ! উনার মুবারক উসীলায় সমস্ত জিন-ইনসান এবং তামাম কায়িনাতবাসী সকলেই মর্যাদা-মর্তবা, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক হাছিল করেছে, করছে এবং অনন্তকাল যাবৎ হাছিল করতেই থাকবে। সুবহানাল্লাহ! তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী। সুবহানাল্লাহ! তিনি সকলের মাঝে ‘সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম’ হিসেবে সম্মানিত পরিচিতি মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! নি¤েœ উনার সংক্ষিপ্ত পরিচিতি মুবারক তুলে ধরা হলো,
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে দেখলেই মুশরিকদের বড় বড় মূর্তিগুলো কান্না করতো
এই সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে,
وَكَانَ سَيِّدُنَـا حَضْرَتْ عَبْدُ اللهِ عَلَيْهِ السَّلَامُ اَبُو النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا اَصْبَحَ وَذَهَبَ لِيَدْخُلَ عَلـٰى صَنَمِهِمُ الْاَكْبَرِ وَهُوَ اللَّاتُ وَالْعُزّٰى صَاحَ كَمَا تَصِيْحُ الْـهِرَّةُ وَنَطَقَ وَهُوَ يَقُوْلُ مَا لَنَا وَلَكَ اَيُّهَا الْـمُسْتَوْدِعُ ظَهْرُهٗ نُوْرُ سَيِّدِنَـا مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِىْ يَكُوْنُ هَلَاكُنَا وَهَلَاكُ اَصْنَامِ الدُّنْيَا عَلـٰى يَدَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখনই সম্মানিত কা’বা শরীফ উনার ভিতর প্রবেশ করতেন বা নিকটে যেতেন বা সম্মানিত কা’বা শরীফ উনার পাশ দিয়ে অতিক্রম করতেন, তখনই মুশরিকদের বড় বড় মূর্তি যেমন লাত, উয্যা এগুলো বিড়ালের ন্যায় চিৎকার করতো এবং কথা বলতো। সেগুলো বলতো, আমাদের কী হলো? আর আপনার জন্য আমাদের এই করুণ অবস্থা, হে মহাসম্মানিত সংরক্ষণকারী! আপনার মাঝে নূরে হাবীবী ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি অবস্থান মুবারক করছেন। উনার সম্মানিত হাত মুবারক-এ আমাদের এবং পৃথিবীর সমস্ত মূর্তিগুলোর হালাকী ঘটবে। অর্থাৎ আপনার মহাসম্মানিত সুমহান আওলাদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকেসহ পৃথিবীর সমস্ত মূর্তিগুলো ধ্বংস করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন।” সুবহানাল্লাহ! (তারীখুল খমীস ১/১৮২)
আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক
পরিচিতি মুবারক:
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম তিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুবারক। সুবহানাল্লাহ! উনার উসীলায় সমস্ত জিন-ইনসান এবং তামাম কায়িনাতবাসী সকলেই মর্যাদা-মর্তবা, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক হাছিল করেছে। সুবহানাল্লাহ! তিনি শুধু মহান আল্লাহ পাক তিনি নন এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নন; এছাড়া সমস্ত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনাদের অধিকারী। সুবহানাল্লাহ!
সম্মানিত নিসবতে আযীম শরীফ:
‘নুযহাতুল মাজালিস’ কিতাবে বর্ণিত রয়েছে,
“অতঃপর যখন সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি বড় হলেন, তারা (শাম দেশের পাদ্রীরা) উনাকে শহীদ করার জন্য ইচ্ছা পোষণ করলো। না‘ঊযুবিল্লাহ! তখন মহান আল্লাহ পাক তিনি হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে প্রেরণ করে উনাদের মাধ্যমে তাদেরকে হত্যা করলেন, নিশ্চিহ্ন করে দিলেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুন নাস সাইয়্যিদুনা হযরত ওয়াহাব আলাইহিস সালাম তিনি পাহাড়ের উপর থেকে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার এই সম্মানিত কারামত মুবারক দেখলেন। সুবহানাল্লাহ! অতঃপর তিনি বাড়িতে যেয়ে উনার মহাসম্মানিতা ‘যাওযাতুম মুকাররামাহ’ সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিতা আম্মাজান সাইয়্যিদাতুনা হযরত র্বারাহ বিনতে আব্দুল উয্যা আলাইহাস সালাম উনাকে এই সম্মানিত কারামাত মুবারক সম্পর্কে অবহিত করলেন।
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত স্বপ্ন মুবারক
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত স্বপ্ন মুবারক উনার ব্যাখ্যা:
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার সম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উপরোক্ত সম্মানিত স্বপ্ন মুবারক খুলে বললেন। সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই স্বপ্ন মুবারক শুনে বললেন, হে আমার সম্মানিত আওলাদ আলাইহিস সালাম, মহান আল্লাহ পাক তিনি আপনাকে সমস্ত প্রকার বিপদ-আপদ থেকে হিফাযত মুবারক করবেন। সুবহানাল্লাহ! আর আপনার সম্মানিত কপাল মুবারক যেই সম্মানিত নূর মুবারক অবস্থান মুবারক করছেন এবং যেই সম্মানিত নূর মুবারক উনার কারণে আপনার বেমেছাল শান-মান মুবারক উনার বিষয়টি বহিঃপ্রকাশ ঘটেছে। সেই সম্মানিত নূর মুবারক উনার কারণে বহু লোক আপনার ব্যাপারে হিংসা করছে, আপনার শত্রুতা পোষণ করছে, আপনার বিরোধিতা করছে। না‘ঊযুবিল্লাহ! তারা আপনাকে শহীদ করার চেষ্টা করবে। না‘ঊযুবিল্লাহ! কিন্তু তা আপনার কোনো ক্ষতিই করতে পারবে না; বরং তারা নিজেরাই পরিপূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে যাবে, তাদের অস্তিত্ব চিরতরে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত ওহাব আলাইহিস সালাম উনার সম্মানিত স্বপ্ন মুবারক:
এরপর সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত ওহাব আলাইহিস সালাম তিনি এক রাতে এক বিশেষ স্বপ্ন মুবারক দেখেন। এক বুযূর্গ ব্যক্তি উনাকে বলছেন, “হে সাইয়্যিদুনা হযরত ওহাব আলাইহিস সালাম, স্বয়ং যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আপনার মহাসম্মানিতা মেয়ে উনার তত্ত্বাবধান ও নিরাপত্তার ভার গ্রহণ করেছেন। আপনি উনাকে এমন এক সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ বংশের অধিকারী সুমহান ব্যক্তিত্ব মুবারক উনার নিকট সমর্পণ করুন যেই সুমহান ব্যক্তিত্ব মুবারক উনাকে সম্মানিত কুরবানী মুবারক করার জন্য উনার সম্মানিত আব্বাজান আলাইহিস সালাম তিনি মানত মুবারক করেছেন এবং মহান আল্লাহ পাক তিনিও উনার সম্মানিত কুরবানী মুবারক কবূল করেছেন।” সুবহানাল্লাহ!
সম্মানিত সৌন্দর্য মুবারক:
সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সম্মানিত গায়িবী নিদা মুবারক:
কিতাবে বর্ণিত রয়েছে যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একবার উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত ওয়াহাব ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম উনাকে বললেন যে, “হে আমার মহাসম্মানিত আব্বাজান আলাইহিস সালাম! আমি যখন কোনো নির্জন স্থানে যাই, তখন ‘সম্মানিত গায়িবী নিদা মুবারক তথা অদৃশ্য আওয়ায মুবারক’ শুনতে পাই- কে যেন আমাকে বলেন,
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাঝে নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
ثُـمَّ خَلَقَ اللهُ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ مِنَ الْـاَرْضِ فَرَكَّبَ فِيْهِ النُّوْرَ فِـىْ جَبِيْنِهٖ ثُـمَّ انْتَقَلَ مِنْهُ اِلـٰى حَضْرَتْ شِيْثٍ عَلَيْهِ السَّلَامُ وَكَانَ يَنْتَقِلُ مِنْ طَاهِرٍ اِلـٰى طَيِّبٍ وَمِنْ طَيِّبٍ اِلـٰى طَاهِرٍ اِلـٰى اَنْ اَوْصَلَهُ اللهُ صُلْبَ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْـمُطَّلِبِ عَلَيْهِمَا السَّلَامُ.
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি আবুল বাশার হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করে উনার সম্মানিত কপাল মুবারক উনার মাঝে সেই মহাসম্মানিত নূর মুবারক তথা নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে রাখলেন। সুবহানাল্লাহ! তারপর সেই মহাসম্মানিত নূর মুবারক হযরত আদম আলাইহিস সালাম উনার থেকে হযরত শীছ আলাইহিস সালাম উনার মাঝে স্থানান্তরিত হলেন। সুবহানাল্লাহ! আর এই সম্মানিত স্থানান্তর মুবারক পূত-পবিত্র ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুবারক উনাদের থেকে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠা ব্যক্তিত্বা মুবারক উনাদের মাঝে এবং সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠা ব্যক্তিতা¡ মুবারক উনাদের থেকে পূত-পবিত্র ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুবারক উনাদের মাঝে চলতে থাকলেন। সুবহানাল্লাহ! এইভাবে মহান আল্লাহ পাক তিনি এই মহাসম্মানিত নূর মুবারক আমার মহাসম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাঝে পৌঁছিয়ে দেন।” সুবহানাল্লাহ! (মুছান্নাফে আব্দুর রাজ্জাক্ব: হাদীছ শরীফ: ১৮, আল জুযউল মাফক্বূদ মিনাল জুযয়িল আউওয়াল মিনাল মুছান্নিছ লিহাফিযিল কাবীর আবী বকর আব্দির রাজ্জাক্ব ৬৩ পৃ.)
হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম মহাসম্মানিত আওলাদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পৃথিবীর সমস্ত মূর্তি ধ্বংসকারী, নিশ্চিহ্নকারী
কিতাবে বর্ণিত রয়েছে,
وَكَانَ سَيِّدُنَـا حَضْرَتْ عَبْدُ اللهِ عَلَيْهِ السَّلَامُ اَبُو النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلَّمَا اَصْبَحَ وَذَهَبَ لِيَدْخُلَ عَلـٰى صَنَمِهِمُ الْاَكْبَرِ وَهُوَ اللَّاتُ وَالْعُزّٰى صَاحَ كَمَا تَصِيْحُ الْـهِرَّةُ وَنَطَقَ وَهُوَ يَقُوْلُ مَا لَنَا وَلَكَ اَيُّهَا الْـمُسْتَوْدِعُ ظَهْرُهٗ نُوْرُ سَيِّدِنَـا مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِىْ يَكُوْنُ هَلَاكُنَا وَهَلَاكُ اَصْنَامِ الدُّنْيَا عَلـٰى يَدَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি যখনই সম্মানিত কা’বা শরীফ উনার ভিতর প্রবেশ করতেন বা নিকটে যেতেন বা সম্মানিত কা’বা শরীফ উনার পাশ দিয়ে অতিক্রম করতেন, তখনই মুশরিকদের বড় বড় মূর্তি যেমন লাত, উয্যা এগুলো বিড়ালের ন্যায় চিৎকার করতো এবং কথা বলতো। সেগুলো বলতো, আমাদের কী হলো? আর আপনার জন্য আমাদের এই করুণ অবস্থা, হে সম্মানিত সংরক্ষণকারী! আপনার মাঝে নূরে হাবীবী ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি অবস্থান মুবারক করছেন। উনার সম্মানিত হাত মুবারক-এ আমাদের এবং পৃথিবীর সমস্ত মূর্তিগুলোর হালাকী ঘটবে। অর্থাৎ আপনার মহাসম্মানিত আওলাদ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমাদেরকেসহ পৃথিবীর সমস্ত মূর্তিগুলো ধ্বংস করে দিবেন, নিশ্চিহ্ন করে দিবেন।” সুবহানাল্লাহ! (তারীখুল খমীস ১/১৮২)
হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ সম্পর্কে পূর্ববর্তী আসমানী কিতাব মুবারক-এ আলোচনা মুবারক
‘নুযহাতুল মাজালিস’ কিতাবে বর্ণিত রয়েছে,
فَعَلِمَتْ اَحْبَارُ الشَّامِ بِـسَيِّـدِنَـا حَضْرَتْ عَبْدِ اللهِ عَلَيْهِ السَّلَامُ لِاَنَّ فِـىْ كُتُبِهِمْ اِذَا قَطَرَتْ جُبَّةُ حَضْرَتْ يَـحْيٰـى عَلَيْهِ السَّلَامُ فَقَدْ وُلِدَ وَالِدُ النَّبِـىِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
অর্থ: “শাম দেশের পাদ্রীরা সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার ব্যাপারে জানতো। কেননা তাদের আসমানী কিতাবসমূহে লিখা ছিলো যে, যখন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম উনার সম্মানিত জুব্বা মুবারক থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত মুবারক ঝরতে থাকবে, তখন বুঝতে হবে যে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।” সুবহানাল্লাহ! (নুযহাতুল মাজালিস ২/৭৫)
আল্লামা হুসাইন ইবনে মুহম্মদ ইবনে হাসান দিয়ার বাকরী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ: ৯৬৬) তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘তারীখুল খমীস শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন,
وَكَانَ يَوْمَ وُلِدَ سَيِّـدُنَـا حَضْرَتْ عَبْدُ اللهِ عَلَيْهِ السَّلَامُ عَلِمَ بِـمَوْلِدِهٖ جَمِيْعُ اَحْبَارِ الشَّامِ وَذٰلِكَ اَنَّهٗ كَانَتْ عِنْدَهُمْ جُبَّةُ صُوْفٍ ۢبَيْضَاءُ وَكَانَتِ الْـجُبَّةُ مَغْمُوْسَةً فِىْ دَمِ حَضْرَتْ يَـحْيـَى بْنِ زَكَرِيَّا عَلَيْهِ السَّلَامُ وَكَانُوْا قَدْ وَجَدُوْا فِـىْ كُتُبِهِمْ اِذَا رَاَيْتُمُ الْـجُبَّةَ الْبَيْضَاءَ وَالدَّمُ يَقْطُرُ مِنْهَا فَاعْلَمُوْا اَنَّ اَبَا سَيِّـدِنَـا مُحَمَّدِ ۣ الْـمُصْطَفٰى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ وُلِدَ تِلْكَ اللَّيْلَةَ.
অর্থ: “যেই দিন সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, সেই দিনই উনার মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ সম্পর্কে শাম দেশের সকল পাদ্রীরা জেনেছিলো। আর তা এই কারণে যে, তাদের নিকট একটি সাদা পশমী জুব্বা মুবারক ছিলো। উক্ত জুব্বা মুবারকখানা হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম উনার রক্ত মুবারক-এ সিক্ত হয়েছিলো। তারা তাদের আসমানী কিতাবসমূহে পেয়েছিলো যে, যখন তোমরা দেখবে উক্ত সাদা জুব্বা মুবারক থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত মুবারক ঝরছে, তখন তোমরা নিশ্চিতভাবে জানবে যে, ওই রাতেই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।” সুবহানাল্লাহ! (তারীখুল খমীস শরীফ ১/৮২)
তাহলে এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কতো বেমেছাল। সুবহানাল্লাহ! যেটা ভাষায় প্রকাশ করা কস্মিনকালেও সম্ভব না। সুবহানাল্লাহ!
হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক পাঠ করার, আলোচনা করার এবং উনার সম্মানিত ছানা-ছিফত মুবারক করার গুরুত্ব
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
اِنَّ ذِكْرَ الصَّالِـحِيْنَ تَنْزِلُ الرَّحْـمَـَةُ.
অর্থ: “নিশ্চয়ই ওলীআল্লাহগণ উনাদের আলোচনা মুবারক করলে সম্মানিত রহমত মুবারক নাযিল হয়।” সুবহানাল্লাহ্! (ইহ্ইয়াউ ‘উলূমিদ্দীন, ফাদ্বাইলে আশারাহ লিযামাখশারী, কাশফুল খফা)
এখন বলার বিষয় যে, যদি ওলীআল্লাহ উনাদের আলোচনা মুবারক করলে সম্মানিত রহমত মুবারক নাযিল হয়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম উনার সম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক আলোচনা করলে, উনার সম্মানিত ছানা-ছিফত মুবারক করলে কতো সীমাহীন রহমত মুবারক বর্ষিত হবে, সেটা সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীর চিন্তা ও কল্পনার উর্ধ্বে। সুবহানাল্লাহ! কেননা, উনার সম্মানার্থে, উনাকে মুহব্বত মুবারক করেই মানুষ ওলীআল্লাহ হয়ে থাকেন। সেই ওলীআল্লাহ উনাদের আলোচনা করলে যদি সম্মানিত রহমত মুবারক নাযিল হয়, তাহলে যিনি সম্মানিত রহমত মুবারক উনার মালিক, রহমতুল্লিল ‘আলামীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম উনার সম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক আলোচনা করলে, উনার সম্মানিত ছানা-ছিফত মুবারক করলে কি পরিমাণ সম্মানিত রহমত, বরকত, সাকীনা, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক বর্ষিত হবে, তা কেউ কস্মিনকালেও ভাষা দিয়ে প্রকাশ করতে পারবে না। সুবহানাল্লাহ!
প্রকৃত কথা হলো, যারা সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক আলোচনা করবে, পাঠ করবে, উনার সম্মানিত ছানা-ছিফত মুবারক করবে, তারা মহান আল্লাহ পাক উনার, উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের আখাছ্ছুল খাছ সম্মানিত মুহব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিল করবে। সুবহানাল্লাহ!
মাওলানা জালালুদ্দীন রূমী রহমতুল্লাহি আলাইহি উনার লিখিত বিশ্বখ্যাত কিতাব ‘মছনবী শরীফ’ উনার ফযীলত বর্ণনা করতে যেয়ে হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনারা বলেছেন, “যারা ‘মছনবী শরীফ’ পাঠ করবে, তারা ওলীউল্লাহ না হলেও ‘মছনবী শরীফ’ পাঠ করা অবস্থায় তাদের নামগুলো ওলীউল্লাহ উনাদের দফতরে লিখা থাকবে।” সুবহানাল্লাহ!
আর দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ হযরত মুজাদ্দিদে আলফে ছানী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘মাকতূবাত শরীফ’ উনার ব্যাপারে বলেছেন, “কেউ যদি উনার ‘মাকতূবাত শরীফ’ পাঠ করে, ‘মাকতূবাত শরীফ’ পাঠ করা অবস্থায় নবী না হওয়া সত্ত্বেও তার নাম ‘সম্মানিত নুবুওওয়াত মুবারক’ উনার দফতরে লিখা হয়।” সুবহানাল্লাহ!
যদি তাই হয়, তাহলে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক আলোচনা করলে, পাঠ করলে, উনার সম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক আলোচনা করলে, পাঠ করলে, বান্দা-বান্দী, উম্মতের নাম কোন ত্ববকায় লিখা থাকবে, সেটা চিন্তা-ফিকির করতে হবে। সুবহানাল্লাহ! মূলত, তাদের নাম তখন সম্মানিত রিসালত মুবারক উনার তবক্বায় লিখা থাকবে। সুবহানাল্লাহ!
আর যদি কেউ সম্মানিত মুহব্বত মুবারক উনার সাথে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক আলোচনা করে, পাঠ করে, উনার সম্মানিত সাওয়ানেহ ‘উমরী মুবারক আলোচনা করে, পাঠ করে, তাহলে অবশ্য অবশ্যই তার উপর জাহান্নাম হারাম হয়ে সম্মানিত জান্নাত মুবারক ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, সেই ব্যক্তি সর্বোচ্চ সম্মানিত জান্নাত মুবারক-এ স্বয়ং সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে আবাদুল আবাদের তরে অবস্থান মুবারক করবে। সুবহানাল্লাহ! এতে বিন্দু থেকে বিন্দুতমও সন্দেহের অবকাশ নেই। কেননা, সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ اَحَبَّ سُنَّتِـىْ فَقَدْ اَحَبَّـنِـىْ وَمَنْ اَحَبَّنِـىْ كَانَ مَعِـىَ فِـى الْـجَنَّةِ.
অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার কোনো একখানা সম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলেন, তিনি মূলত, আমাকেই মুহব্বত করলেন। আর যিনি আমাকে মুহব্বত করলেন, তিনি মূলত, আমার সাথেই সম্মানিত জান্নাত মুবারক-এ অবস্থান মুবারক করবেন।” সুবহানাল্লাহ! (তুহফাতুল আহওয়াযী বিশরহি জামিয়িত তিরমিযী, জামি‘উল উছূল ফী আহাদীছির রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বওয়া‘য়িদুত তাহদীছ, শরহুল বুখারী, তিরমিযী শরীফ, মিশকাত শরীফ, মিরক্বাত শরীফ)
এখন বলার বিষয় হচ্ছে, একখানা সম্মানিত সুন্নত মুবারক উনাকে মুহব্বত করলে যদি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সম্মানিত জান্নাত মুবারক-এ অবস্থান করা যায়, তাহলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম তিনি তো হচ্ছেন সমস্ত সম্মানিত সুন্নত মুবারক উনাদের মালিক। সুবহানাল্লাহ! তাহলে উনাকে যারা মুহব্বত মুবারক করবে, তাদের ফায়ছালা কী হবে? তারা কার সাথে, কোন সম্মানিত জান্নাত মুবারক-এ অবস্থান করবে? মূলত, অবশ্য অবশ্যই ওই সকল ব্যক্তিরা স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের সাথে সর্বোচ্চ সম্মানিত জান্নাত মুবারক-এ চিরস্থায়ীভাবে অবস্থান করবে এবং উনাদের মহাসম্মানিত খিদমত মুবারক ও জিয়ারত মুবারক-এ আবাদুল আবাদের তরে মশগূল থাকবে। সুবহানাল্লাহ! শুধু তাই নয়, তারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছ্ছুল খাছ উম্মত হিসেবে বিবেচিত হবে এবং স্বয়ং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ওই সকল উম্মত উনাদেরকে ইহকাল ও পরকালে দায়িমীভাবে সম্মানিত শাফায়াত মুবারক করবেন, উনার আখাছ্ছুল খাছ বিশেষ নেক দৃষ্টি মুবারক, মুহব্বত-মা’রিফত, নিসবত-কুরবত, রেযামন্দি-সন্তুষ্টি মুবারক দান করবেন। সুবহানাল্লাহ!
‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ সম্মানিত নাম মুবারক উনার খুছূছিয়াত মুবারক
‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ সম্মানিত ইসম বা নাম মুবারক উনার অর্থ মুবারক হচ্ছেন- ‘মহান আল্লাহ পাক উনার খাছ অনুগত বান্দা, মাহবূব ব্যক্তিত্ব মুবারক, মহান আল্লাহ পাক উনার হাবীব’। সুবহানাল্লাহ!
আরবী অভিধান ও নাহু-ছরফের বিশ্বখ্যাত ইমাম মুহম্মদ ইবনে ক্বাসিম ইবনে মুহম্মদ ইবনে বাশ্শার আবূ বকর আম্বরী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ: ৩২৮ হিজরী) তিনি ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ নাম মুবারক উনার অর্থ মুবারক বর্ণনা করতে যেয়ে বলেন,
اَلْعَبْدُ الْـخَاضِعُ لِلّٰهِ
অর্থ: “মহান আল্লাহ পাক উনার অনুগত বান্দা।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ ১/২৪৪)
আর সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ اِبْنِ عُمَرَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ النَّبِـىُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اِنَّ اَحَبَّ الْاَسْـمَاءِ اِلَـى اللهِ عَبْدُ اللهِ وَعَبْدُ الرَّحْمٰنِ.
অর্থ: “হযরত ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার নিকট সর্বাধিক প্রিয় ও পছন্দনীয় নাম মুবারক হচ্ছেন, আব্দুল্লাহ এবং আব্দুর রহমান।” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, আবূ দাঊদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ, সুনানে দারিমী শরীফ, আল আদাব লিইবনে আবী শায়বাহ)
একদিক থেকে ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ সম্মানিত ইসম বা নাম মুবারক উনার অর্থ মুবারক হচ্ছেন- ‘মহান আল্লাহ পাক উনার খাছ অনুগত বান্দা, মাহবূব ব্যক্তিত্ব মুবারক, মহান আল্লাহ পাক উনার হাবীব’। অপরদিকে সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, মহান আল্লাহ পাক উনার নিকট সবচেয়ে প্রিয় ও পছন্দনীয় নাম মুবারক হচ্ছে, ‘আব্দুল্লাহ ও আব্দুর রহমান’। সুবহানাল্লাহ!
কাজেই আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত ইসম বা নাম মুবারক ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ হওয়ার মাধ্যম দিয়েই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কত বেমেছাল। সুবহানাল্লাহ! তিনি যে মহান আল্লাহ পাক উনার আখাছ্ছুল খাছ মাহবূব ব্যক্তিত্ব মুবারক ছিলেন, মহান আল্লাহ পাক উনার হাবীব ছিলেন সেটা উনার ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ সম্মানিত ইসম বা নাম মুবারাক দ্বারাই স্পষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ! যেমন মহান আল্লাহ পাক তিনি হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনার শান মুবারক-এ ইরশাদ মুবারক করেছেন,
ذِكْرُ رَحْمَتِ رَبّـِكَ عَبْدَهٗ زَكَرِيَّا
অর্থ: “আপনার রব মহান আল্লাহ পাক উনার অনুগ্রহের বিবরণ, উনার আব্দ তথা খাছ অনুগত বান্দা, মাহবূব ব্যক্তিত্ব মুবারক হযরত যাকারিয়া আলাইহিস সালাম উনার প্রতি।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা মারইয়াম শরীফ : সম্মানিত আয়াত শরীফ ১)
আরো ইরশাদ মুবারক হয়েছে,
قَالَ اِنّـِــىْ عَبْدُ اللهِ
অর্থ: “(হযরত ঈসা আলাইহিস সালাম) তিনি বলেন, নিশ্চয়ই আমি ‘আব্দুল্লাহ’ তথা মহান আল্লাহ পাক উনার খাছ অনুগত বান্দা, মাহবূব ব্যক্তিত্ব মুবারক।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা মারইয়াম শরীফ : সম্মানিত আয়াত শরীফ ৩০)
মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত শান মুবারক-এ ইরশাদ মুবারক করেন,
اَسْرٰى بِعَبْدِهٖ لَيْلًا.
অর্থ: “(মহান আল্লাহ পাক) তিনি উনার আব্দ তথা হাবীব (নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) উনাকে রাতের সামান্য সময়ের মধ্যে ইসরা তথা ভ্রমণ করিয়েছেন।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা বানী ইসরাঈল শরীফ : সম্মানিত আয়াত শরীফ ১)
আর এখান থেকে এই বিষয়টিও অত্যন্ত সুস্পষ্ট যে, মহান আল্লাহ পাক উনার সাথে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং জাদ্দাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ফাত্বিমাহ বিনতে ‘আমর আলাইহাস সালাম উনার অর্থাৎ উনাদের বেমেছাল সম্মানিত তায়াল্লুক-নিসবত মুবারক থাকার কারণেই উনাদের পক্ষে সম্ভব হয়েছে, উনাদের মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনার ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ সম্মানিত ইসম বা নাম মুবারক রাখা। সুবহানাল্লাহ!
এখন একটি বিষয় ফিকিরের যে, উনারা কিভাবে সেই সম্মানিত ইসম বা নাম মুবারক রাখলেন। এর মূল জাওয়াব হচ্ছে, মহান আল্লাহ পাক উনার সাথে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত জাদ্দাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের দায়িমীভাবে বেমেছাল সম্মানিত তায়াল্লুক-নিসবত মুবারক ছিলো। উনারা দায়িমীভাবে সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক দ্বারা নিয়ন্ত্রিত ছিলেন। যদিও উনাদের উপর সরাসির সম্মানিত ওহী মুবারক নাযিল হয়নি; কিন্তু উনারা ‘নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে ধারণ মুবারক করার কারণে সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সারা কায়িনাতের সমস্ত কিছু উনাদের কাছে সুস্পষ্ট ছিলো। কোনো কিছুই উনাদের সম্মানিত দৃষ্টি মুবারক উনার আড়ালে ছিলো না। সুবহানাল্লাহ! উনারা সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত প্রকার সম্মানিত ইলম মুবারক উনার অধিকারী ছিলেন। সুবহানাল্লাহ! আর উনাদের উপর যে সম্মানিত ইলহাম ও ইলক্বা মুবারক হতো সেটা ছিলো সর্বোচ্চ স্তরের। উনাদের সেই সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারকও ছিলো সম্মানিত ওহী মুবারক উনার অনুসরণে চির অকাট্য। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
মূলত সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং জাদ্দাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ফাত্বিমাহ বিনতে ‘আমর আলাইহাস সালাম তিনি অর্থাৎ উনারা সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক ও সম্মানিত স্বপ্ন মুবারক-এ আদিষ্ট হয়ে উনাদের মহাসম্মানিত প্রাণপ্রিয় আওলাদ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ইসম বা নাম মুবারক ‘আব্দুল্লাহ আলাইহিস সালাম’ রেখেছিলেন। সুবহানাল্লাহ!
আর উনাদের সেই সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক ও স্বপ্ন মুবারক যে, সম্মানিত ওহী মুবারক উনার অনুসরণে চির অকাট্য ছিলো, সেই বিষয়টি পরবর্তীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্পষ্টভাবে সমস্ত কায়িনাতবাসীকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ!
সম্মানিত হাদীছ শরীফ উনার মাধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
اِنَّ اَحَبَّ الْاَسْـمَاءِ اِلَـى اللهِ عَبْدُ اللهِ وَعَبْدُ الرَّحْمٰنِ
অর্থ: “নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার নিকট সর্বাধিক প্রিয় ও পছন্দনীয় নাম মুবারক হচ্ছেন আব্দুল্লাহ এবং আব্দুর রহমান।” সুবহানাল্লাহ! (মুসলিম শরীফ, আবূ দাঊদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ, সুনানে দারিমী শরীফ, আল আদাব লিইবনে আবী শায়বাহ ইত্যাদি)
আর এই বিষয়টি আরো স্পষ্ট হয়ে যায়, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আক্বীক্বা মুবারক করা এবং সম্মানিত ইসম বা নাম মুবারক ‘মুহম্মদ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম’ রাখার মাধ্যমে। সুবহানাল্লাহ! যেটা কিতাবে বর্ণিত রয়েছে,
فَلَمَّا كَانَ الْيَوْمُ السَّابِعُ ذَبَحَ عَنْهُ وَدَعَا لَهٗ قُرَيْشًا فَلَمَّا اَكَلُوْا قَالُوْا يَا سَيِّدَنَـا حَضْرَتْ عَبْدَ الْمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ اَرَاَيْتَ ابْنَكَ هٰذَا الَّذِىْ اَكْرَمْتَنَا عَلـٰى وَجْهِهٖ مَا سَـمَّـيْـتَهٗ قَالَ سَـمَّـيْـتُهٗ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের সপ্তম দিনে উনার সম্মানিত আক্বীক্বা মুবারক করেন এবং কুরাইশদেরকে দাওয়াত মুবারক করেন। খাওয়া-দাওয়া শেষে সম্মানিত মেহমানগণ বললেন, হে সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম! যে মহাসম্মানিত সন্তান উনার সম্মানার্থে আজকের এই সম্মানিত মেহমানদারী মুবারক উনার আয়োজন, আপনি উনার সম্মানিত ইসম বা নাম মুবারক কী রেখেছেন? সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম তিনি বললেন, আমি উনার সম্মানিত ইসম বা নাম মুবারক রেখেছি ‘মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’।” সুবহানাল্লাহ! (খছাইছুল কুবরা শরীফ ১/৮৫, দালাইলুন নুবুওওয়াহ লিলবাইহাক্বী শরীফ ১/১১৩, আল বিদায়া ওয়ান নিহায়া শরীফ ২/৩২৫, সুবুলুল হুদা ওয়ার রশাদ শরীফ ইত্যাদি)
সুতরাং সাইয়্যিদুনা জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত জাদ্দাতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের সম্মানিত ইলহাম-ইলক্বা মুবারক ও সম্মানিত স্বপ্ন মুবারক যে সম্মানিত ওহী মুবারক উনার অনুসরণে চির অকাট্য ছিলো তা আর বলার অপেক্ষাই রাখে না। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ!
হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত বিশেষ শান মুবারক উনার বহিঃপ্রকাশ
এই সম্পর্কে কিতাবে বর্ণিত রয়েছে,
وَكَانَ سَيِّدُنَـا حَضْرَتْ عَبْدُ اللهِ عَلَيْهِ السَّلَامُ يُـخْبِرُ اَبَاهُ بِـمَا يَرٰى مِنَ الْعَجَائِبِ يَقُوْلُ يَا اَبَتِ اِنّـِــىْ اِذَا خَرَجْتُ اِلـٰى بَطْحَاءِ مَكَّةَ وَصِرْتُ عَلـٰى جَبَلِ ثَبِيْرٍ خَرَجَ مِنْ ظَهْرِىْ نُوْرَانِ اَخَذَ اَحَدُهُـمَا شَرْقَ الْاَرْضِ وَالْاٰخَرُ غَرْبَـهَا ثُـمَّ اَنَّ ذَيْنِكَ النُّوْرَيْنِ يَسْتَدِيْرَانِ حَتّٰى يَصِيْرَا كَالسَّحَابَةِ ثُـمَّ تَنْفَرِجُ لَـهُمَا السَّمَاءُ فَيَدْخُلَانِ فِيْهَا ثُـمَّ يَـخْرُجَانِ ثُـمَّ يَرْجِعَانِ اِلـىَّ فِـىْ لَمْحَةٍ وَّاحِدَةٍ.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি যে সকল আশ্চর্যজনক ও বিস্ময়কর বিষয় মুবারক দেখতেন, সেগুলো তিনি উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতেন। একদা তিনি বলেন, হে আমার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম! আমি যখন সম্মানিত মক্কা শরীফ উনার সমভূমি থেকে বের হয়ে ছাবীর পর্বতের উপর পৌঁছি, তখন আমার সম্মানিত পৃষ্ঠ মুবারক থেকে দুইখানা সম্মানিত নূর মুবারক বের হয়ে একখানা সম্মানিত নূর মুবারক পৃথিবীর পূর্ব প্রান্ত ঘেরাও করে নেন, অপরখানা নূর মুবারক পৃথিবীর পশ্চিম প্রান্ত ঘেরাও করে নেন। অতঃপর নিশ্চয়ই ওই সম্মানিত দুইখানা নূর মুবারক গোলাকার হয়ে ঘুরতে ঘুরতে মেঘের মতো হয়ে যান। তারপর উক্ত সম্মানিত দুইখানা নূর মুবারক উনাদের জন্য আসমান ফেটে যায় এবং উক্ত সম্মানিত দুইখানা নূর মুবারক আসমানের ভিতর প্রবেশ করেন। অতঃপর আবার এক নিমিষে আমার নিকট প্রত্যাবর্তন করেন। অর্থাৎ পুনরায় আমার মাঝে অবস্থান মুবারক করেন।” সুবহানাল্লাহ! (তারীখুল খমীস ১/১৮২)
সাইয়্যিদুনা হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্রতম বিছাল শরীফ উনার ওয়াক্বিয়া মুবারক
এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
رجحه الامام الواقدى و قال و كان حضرة عبد الله عليه السلام قد رجع ضعيفا مع قريش لـما رجعوا من تـجارتـهم و مروا بالـمدينة فتخلف عند اخواله بنى عدى بن النجار فاقام عندهم مريضا شهرا فلما قدم اصحابه مكة سألـهم حضرة عبد الـمطلب عليه السلام عنه فقالوا خلفناه مريضا فبعث اليه اخاه الـحارث فوجده قد توفى و دفن فى دار التابعة و قيل دفن بالابواء
অর্থ : হযরত ইমাম ওয়াক্বিদী রহমতুল্লাহি আলাইহি তিনি তারজীহ বা প্রাধান্যপ্রাপ্ত বর্ণনা সূত্রে বর্ণনা করে বলেন যে, সাইয়্যিদুনা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মারিদ্বী শান মুবারক উনাকে গ্রহণ করায় কুরাইশদের সাথে ব্যবসা থেকে প্রত্যাবর্তন করার ইচ্ছা মুবারক পোষণ করেন। যখন ব্যবসা থেকে ফিরে আসার ইচ্ছা মুবারক পোষণ করলেন এবং সকলেই পবিত্র মদীনা শরীফ উনার পার্শ্ব দিয়ে অতিক্রম করতে লাগলেন।
তখন মারিদ্বী শান মুবারক গ্রহণ করার কারণে যবীহুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা আব্দুল্লাহ আলাইহিস সালাম উনাকে স্বীয় ‘মাতুল’ বংশীয় ‘বনু নাজ্জার’ গোত্রের ‘আদী’ বংশীয় মামাগণের নিকট রেখে কুরাইশগণ পবিত্র মক্কা শরীফ-এ প্রত্যাবর্তণ করেন। অতঃপর হযরত খাজা যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার সম্মানিত মামাগণ উনার নিকট এক মাস মারিদ্বী শান মুবারক গ্রহণ করা অবস্থায় অবস্থান করেন।
এমতাবস্থায় যখন সাইয়্যিদুনা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সাথীগণ পবিত্র মক্কা শরীফ উনার মধ্যে পৌঁছে গেলেন, তখন হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদেরকে সাইয়্যিদুনা হযরত খাজা যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার ব্যাপারে জিজ্ঞাসা করলেন, অতঃপর উনারা সকলেই জবাবে বললেন, সাইয়্যিদুনা হযরত খাজা যবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে আমরা মারিদ্বী শান মুবারক গ্রহণ করার কারণে (পবিত্র মদীনা শরীফ-এ) রেখে এসেছি। এ জবাব শুনার পর পরই সাইয়্যিদুনা খাজা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বীয় প্রাণপ্রতীম আওলাদ- সাইয়্যিদুনা খাজা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার অবস্থা জানার জন্য সাইয়্যিদুনা খাজা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনারই আপন ভাই হারিছ উনাকে পবিত্র মদীনা শরীফ-এ প্রেরণ করেন।
অতঃপর তিনি সেখানে গিয়ে দেখতে পেলেন যে, সাইয়্যিদুনা খাজা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি পবিত্রতম বিছালী শান মুবারক প্রকাশ করেছেন। ‘সম্মানিত দারে তাবিয়ায়’ উনার পবিত্র রওযা শরীফ স্থাপন করা হয়েছে।
কেউ কেউ বলেন, ‘আবওয়া নামক স্থানে উনার পবিত্র রওযা শরীফ স্থাপন করা হয়েছে অর্থাৎ সাইয়্যিদুনা খাজা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র রওজা শরীফ ‘আবওয়া’ নামক স্থান মুবারক-এ অবস্থিত। (শারুহুয যারকানী ১ম খ- ২০৬ পৃষ্ঠা, ইবনুল আছীর, ফীয যাহরিল বা’সিম, খাছায়িছুল কুবরা)
এ প্রসঙ্গে আরো বর্ণিত আছে-
و يذكر عن ابن حضرة عباس رضى الله تعالى عنه انه لـما توفى سيدنا حضرة عبد الله عليه السلام قالت الـملائكة يا الـهنا و يا سيدنا بقى نبيك يتيما وفى رواية صار نبيك فبقى من غير حافظ و مرب فقال الله! انا له حافظ و نصير و فى رواية انا وليه و حافظه و حاميه و ربه و عونه و رازقه و كافيه فصلوا عليه وتبركوا باسـمه
অর্থ : হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন সাইয়্যিদুনা হযরত খাজা যবীবুল্লাহ আলাইহিস সালাম তিনি পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন, তখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা (কেঁদে কেঁদে) বলছিলেন- ইয়া বারে ইলাহী, খালিক, মালিক, রব মহান রব্বুল আলামীন! আপনার প্রিয়তম হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তো এখন ইয়াতীম হয়ে গেলেন!
অপর বর্ণনায় রয়েছে- হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন, ইয়া বারে ইলাহী! আপনার প্রিয়তম হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! তিনি এখন এমন ইয়াতীম হয়ে গেলেন! উনার তো আর কোনো রক্ষনাবেক্ষণকারী এবং দেখা-শুনা তথা লালন-পালনকারী আর কেউ বাকী থাকলেন না! এ জবাবে স্বয়ং মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, হে হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম আপনারা সাক্ষী থাকুন- আমিই উনার পরম অভিভাবক, আমিই উনার পবিত্রতম হিফাযতকারী, আমি উনার হাযত মুবারক পুরণকারী তথা আমিই উনার পবিত্রতম রক্ষনাবেক্ষকারী, আমিই উনার পবিত্রতম রব তায়ালা তথা লালন-পালনকারী, আমিই উনার পবিত্রতম সাহায্যকারী, আমিই উনার পবিত্রতম রিযিকদাতা এবং সার্বিক বিষয়ে আমিই উনার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ!
কাজেই হে ফেরেশতা আলাইহিমুস সালাম! আপনারা সকলেই আমার প্রিয়তম হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম শান মুবারক-এ পবিত্রতম ছলাত মুবারক তথা দরূদ শরীফ পাঠ করুন এবং উনার পবিত্র নাম মুবারক উনার যিকির করে সীমাহীন বরকত মুবারক হাছিল করুন। সুবহানাল্লাহ! (শারহুয যারকানী ১ম খণ্ড ২০৭ পৃষ্ঠা)
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত যাবীহুল্লাহ শান মুবারক উনার বহিঃপ্রকাশ সম্মানিত যাবীহুল্লাহ লক্বব মুবারক সম্পর্কে কিছু পর্যালোচনা
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন,
اَنَا ابْنُ الذَّبِـيْحَيْنِ
অর্থ: “আমি দুই যাবীহুল্লাহ আলাইহিমাস সালাম উনাদের সন্তান।” সুবহানাল্লাহ! (শারফুল মুস্ত¡ফা, শরহুশ শিফা, মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, কাশশাফ, সুবুলুল হুদা ওয়ার রশাদ, তারীখুল খমীস)
‘মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ শরীফ’ উনার মধ্যে উল্লেখ রয়েছে,
قَوْلُهٗ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اَنَا ابْنُ الذَّبِـيْحَيْنِ اَىْ حَضْرَتْ عَبْدِ اللهِ عَلَيْهِ السَّلَامُ وَحَضْرَتْ اِسْـمٰعِيْلَ عَلَيْهِ السَّلَامُ.
অর্থ: “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত হাদীছ শরীফ, ‘আমি দুই যাবীহুল্লাহ আলাইহিমাস সালাম উনাদের সন্তান। অর্থাৎ (দুই যাবীহুল্লাহ আলাইহিমাস সালাম উনারা হচ্ছেন) সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি এবং সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি।” সুবহানাল্লাহ! (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ)
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
عن حَضْرَتْ مُعَاوِيَةَ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ كُنَّا عِنْدَ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاَتَاهُ الْاَعْرَابِـىُّ فَقَالَ يَا رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَلَّفْتُ الْبِلَادَ يَابِسَةً وَّالْمَاءَ يَابِسًا هَلَكَ الْعِـيَالُ وَضَاعَ الْمَالُ فَعُدْ عَلَىَّ بـِمَا اَفَاءَ اللهُ عَلَيْكَ يَا ابْنَ الذَّبِـيْحَيْنِ فَتَبَسَّمَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَـمْ يُنْكِرْ عَلَيْهِ.
অর্থ: “হযরত মুয়াবিয়া ইবনে আবূ সূফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, আমারা একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ উপস্থিত ছিলাম। এমন সময় এক আ’রাবী (গ্রামে বসবাসকারী ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু) তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ উপস্থিত হয়ে আরয করলেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ভূমি শুকিয়ে গেছে। পানি ফুরিয়ে গেছে। পরিবার ধ্বংস হয়ে গেছে এবং ধন-সম্পদ নষ্ট হয়ে গেছে।
হে দুই যাবীহুল্লাহ আলাইহিমাস সালাম উনাদের সন্তান, মহান আল্লাহ পাক তিনি আপনাকে যা হাদিয়া মুবারক করেছেন, তা হতে আমাকে কিছু দান করুন! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উক্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার বক্তব্য মুবারক শুনে মুচকি হাসি মুবারক দিলেন এবং তা অস্বীকার করলেন না।” সুবহানাল্লাহ! (মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, মাদারিজুন নুবুওওয়াহ, খছাইছুল কুবরা, শারহুয যারক্বানী আলা মাওয়াহিব, মুস্তাদরকে হাকিম, শারফুল মুস্ত¡ফা, সুবুলুল হুদা ওয়ার রশাদ ইত্যাদি)
এই সম্মানিত হাদীছ শরীফ থেকে একটি বিষয় অত্যন্ত সুস্পষ্টভাবে ফুটে উঠেছে যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত আওলাদ বলে সম্বোধন করলে, তিনি অত্যন্ত সন্তুষ্ট হন এবং খুশি মুবারক প্রকাশ করেন। অর্থাৎ উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম উনাকে ‘যাবীহুল্লাহ’ বললে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সন্তুষ্ট হন এবং খুশি মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
এখান থেকে আরো একটি বিষয় সুস্পষ্ট যে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মুবারক উসীলা দিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট কোন কিছু আরজী পেশ করলে, তিনি সেই আরজীকে বিশেষভাবে কবূল করে থাকেন। সুবহানাল্লাহ!
মূলত ‘যাবীহুল্লাহ’ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম উনার একখানা আখাছ্ছুল খাছ লক্বব মুবারক। সুবহানাল্লাহ! এই সম্মানিত লক্বব মুবারকেই তিনি সকলের মাঝে সম্মানিত পরিচিতি মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ! সকলে উনাকে এই সম্মানিত লক্বব মুবারকেই চিনে থাকেন। সুবহানাল্লাহ!
যাবীহুল্লাহ শান মুবারক উনার বহিঃপ্রকাশ
কিতাবে বর্ণিত রয়েছে যে, ‘সম্মানিত যমযম কূপ মুবারক খনন করার সময় কুরাইশদের সাথে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যে বিবাদ হয়েছিলো, তার প্রেক্ষিতে তিনি সম্মানিত মানত মুবারক করেছিলেন যে, যদি উনার দশ জন সম্মানিত আওলাদ (পুত্র সন্তান) আলাইহিমুস সালাম উনারা সম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন এবং প্রাপ্ত বয়স মুবারক-এ উপনীত হয়ে উনার সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম দেয়ার উপযুক্ত হন, তাহলে উনাদের একজনকে মহান আল্লাহ পাক উনার রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে সম্মানিত কা’বা শরীফ উনার নিকটে সম্মানিত যবেহ বা কুরবানী মুবারক করবেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পুত্র সন্তান আলাইহিমুস সালাম উনাদের সংখ্যা যখন দশ জন পূর্ণ হলেন এবং মহান আল্লাহ পাক তিনি উনাদের মাধ্যমে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত চোখ মুবারক উনাকে শিতল করলেন। তখন সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এক রজনী মুবারক-এ সম্মানিত কা’বা শরীফ উনার নিকটে ঘুমিয়ে ছিলেন। তিনি স্বপ্ন মুবারক-এ দেখলেন যে,
قَائِلًا يَّـقُوْلُ يَا حَضْرَتْ عَبْدَ الْـمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ اَوْفِ بِنَذْرِكَ لِرَبِّ هٰذَا الْبَيْتِ فَاسْتَيْقَظَ فَزِعًا مَّرْعُوْبًا وَّاَمَرَ بِذَبْحِ كَبْشٍ وَّاَطْعَمَهٗ لِلْفُقَرَاءِ وَالْـمَسَاكِيْنَ ثُـمَّ نَامَ فَرَاٰى اَنْ قَـرِّبْ مَا هُوَ اَكْبَرُ مِنْ ذٰلِكَ فَاسْتَيْقَظَ مِنْ نَوْمِهٖ وَقَــرَّبَ ثَوْرًا ثُـمَّ نَامَ فَرَاٰى اَنْ قَـرِّبْ مَا هُوَ اَكْبَرُ مِنْ ذٰلِكَ فَانْتَبَهَ وَقَــرَّبَ جَـمَلًا وَّاَطْعَمَهٗ لِلْمَسَاكِيْنَ ثُـمَّ نَامَ فَنُوْدِىَ اَنْ قَـرِّبْ مَا هُوَ اَكْبَرُ مِنْ ذٰلِكَ فَقَالَ مَا اَكْبَرُ مِنْ ذٰلِكَ فَقَالَ قَـرِّبْ اَحَدَ اَوْلَادِكَ الَّذِىْ نَذَرْتَهٗ.
অর্থ: “উনাকে একজন বললেন, হে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি এই সম্মানিত কা’বা শরীফ উনার রব মহান আল্লাহ পাক উনার রেযামন্দি-সন্তুষ্টি মুবারক হাছিলের লক্ষ্যে আপনার সম্মানিত মানত মুবারক পূর্ণ করুন। এই স্বপ্ন মুবারক দেখে তিনি চিন্তিত ও শঙ্কিত অবস্থায় ঘুম থেকে জাগ্রত হলেন এবং তিনি একটি দুম্বা মুবারক যবেহ করে ফক্বীর ও মিসকীনদেরকে খাওয়ালেন। তারপর তিনি পরবর্তী রাতে ঘুমিয়ে স্বপ্ন মুবারক-এ দেখলেন যে, উনাকে বলা হচ্ছে আপনি এর চেয়ে বড় কিছু কোরবানী করুন। তিনি ঘুম থেকে উঠে একটি ষাড় (গরু) কুরবানী মুবারক করেন। পরবর্তী রাতে তিনি ঘুমালেন। পুনরায় উনাকে স্বপ্ন মুবারক-এ বলা হলো, আপনি এর চেয়ে বড় কিছু কুরবানী করুন। তারপর তিনি ঘুম থেকে উঠে একটি উট কুরবানী মুবারক করে মিসকীনদেরকে খাওয়ালেন। এর পরবর্তী রাত্রিতে তিনি ঘুমালেন, তখন উনাকে নিদা মুবারক করা হলো, আপনি এর চেয়ে বড় কিছু কুরবানী মুবারক করুন। তিনি বললেন, এর চেয়ে বড় কী? তখন উনাকে বলা হলো, আপনি আপনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদের মধ্য থেকে একজনকে কুরবানী মুবারক করুন, যেটা আপনি সম্মানিত মানত মুবারক করেছিলেন।” সুবহানাল্লাহ! (নিহায়াতুল ইজায ১/৪০, মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ ১/৬৬, শারহুয যারক্বানী আলা মাওয়াহিব ১/১৭৬)
তারপর সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদের সকলকে একত্রিত করে উনার সম্মানিত মানত মুবারক সম্পর্কে অবহিত করলেন এবং উনাদেরকে উনার সম্মানিত ওয়াদা মুবারক পূরণ করার ব্যাপারে আহ্বান মুবারক করলেন। তখন উনারা সকলে বললেন,
اِنَّـا نُطِيْعُكَ فَمَنْ تَذْبَحُ مِنَّا
অর্থ: “হে আমাদের মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম, নিশ্চয়ই আমরা প্রত্যেকেই আপনার অনুগত। আপনি আমাদের মধ্য থেকে কাকে কুরবানী মুবারক করতে চান?”
তখন সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার দশ জন সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম উনাদের মাঝে লটারী মুবারক করলেন। লটারী মুবারক-এ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত নাম মুবারক উঠলেন। তিনি উনার মহাসম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে কুরবানী মুবারক করার জন্য পূর্ণ প্রস্তুতি মুবারক গ্রহণ করেন এবং উনাকে নিয়ে সম্মানিত ক্বা’বা শরীফ উনার সামনে উপস্থিত হন। অতঃপর যখন তিনি উনাকে শুয়ায়ে ছুরি মুবারক দিয়ে কুরবানী মুবারক করবেন, তখন তা দেখে কুরাইশরা তাদের মজলিশ থেকে দৌড়ে এসে বললো, আপনি কি করছেন? তিনি বললেন, আমি উনাকে যবেহ করবো। কুরাইশ এবং উনার সম্মানিত আওলাদগণ যাঁরা ছিলেন উনারা সকলেই বললেন, মহান আল্লাহ পাক উনার কসম! কোনো নিশ্চিত বিকল্প ধারা না হওয়া পর্যন্ত আপনি উনাকে যবেহ করতে পারবেন না। যদি করেন তাহলে পুত্র কুরবানী দেয়ার ধারা চালু হয়ে যাবে। এমতাবস্থায় মানুষের নিরাপত্তা কিভাবে রক্ষা হবে?
সম্মানিত মদীনা শরীফ-এ সাজাহ নামে একজন বিশেষ ব্যক্তি বসবাস করতেন। যিনি আসমানী কিতাব সম্পর্কে ইলম রাখতেন। কুরাইশরা সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ওই ব্যক্তি উনার নিকট যেয়ে এই বিষয়টি বলার জন্য অনুরোধ করলো।
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি লোকজন নিয়ে সাজাহ নামীয় ওই বিশেষ ব্যক্তির নিকট যেয়ে সবকিছু খুলে বললেন। সব শুনে ওই ব্যক্তি বললেন, আপনাদের সমাজে মুক্তিপণের পরিমাণ কত? সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, দশটি উট। ওই ব্যক্তি বললেন, আপনারা দেশে ফিরে যান। গিয়ে দশটি উট ও আপনার মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনার মধ্যে লটারী করুন। লটারী মুবারক-এ যদি আপনার মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনার সম্মানিত নাম মুবারক আসে, তাহলে আরো দশটি উট নিয়ে আবারো লটারী করুন। এভাবে দশটি করে উট বাড়িয়ে লটারী করতে থাকুন। অতঃপর যখন উটের নাম আসবে, তখন আপনি আপনার মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনার পরিবর্তে উটগুলো কুরবানী করুন। এতে মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট হয়েছেন বলে প্রমাণিত হবে। সুবহানাল্লাহ! আর আপনার মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনার জীবন মুবারকও বেঁচে যাবে। অর্থাৎ উনার সম্মানিত যাবীহুল্লাহ শান মুবারক উনার সম্মানিত বহিঃপ্রকাশ মুবারক ঘটবে। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সবাইকে নিয়ে সম্মানিত মক্কা শরীফ-এ আসলেন। অতঃপর সকলের উপস্থিতে লটারী শুরু হলো। সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার নিকট সম্মানিত দোয়া মুবারক করতে লাগলেন। প্রথমে দশটি উট ও সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাঝে লটারী করা হলো। নাম আসলো সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার। এবার আরো দশটি উট বাড়িয়ে লটারী দেয়া হলো। এভাবে দশটি করে উট বাড়িয়ে লটারী করা হলো। কিন্তু প্রতিবারই সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত নাম মুবারক উঠতে লাগলেন। অবশেষে একশত উট আর সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাঝে লটারী দেয়া হলে উটের নাম উঠলো। তখন সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত কা’বা শরীফ উনার সম্মুখে দাঁড়িয়ে মহান আল্লাহ পাক উনার নিকট সম্মানিত দোয়া মুবারক করছিলেন। কুরাইশরা উনাকে জানালেন যে, সমস্যার সমাধান হয়ে গেছে। মহান আল্লাহ পাক তিনি আপনার উপর সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লহ!
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, না এতে আমি সন্তুষ্ট না। আরো তিনবার লটারী না করা পর্যন্ত আমি নিশ্চিত হতে পারছি না। সুবহানাল্লাহ! তারপর উনার কথা মুবারক অনুযায়ী আরো তিনবার লটারী করা হলো। প্রতিবারই উটের নাম আসলো। তখন সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিশ্চিত হলেন এবং মহান আল্লাহ পাক উনার শুকরিয়া মুবারক আদায় করলেন। সুবহানাল্লাহ!
তারপর সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একশ উট মুবারক যবেহ করে বিশেষ ও সাধারণ সকল লোককে; এমন কি অন্যান্য মাখলূকাতকেও আহার করালেন। সুবহানাল্লাহ!
এভাবে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত যাবীহুল্লাহ শান মুবারক উনার বহিঃপ্রকাশ মুবারক ঘটে। সুবহানাল্লাহ! এরপর থেকেই আরব দেশে এক ব্যক্তির রক্তপণ নির্ধারিত হলো একশত উট। যদিও ইতঃপূর্বে রক্তপণের জন্য নির্ধারিত ছিলো দশ উট। পরবর্তীতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একশত উটই রক্তপণরূপে নির্ধারণ মুবারক করেছেন। সুবহানাল্লাহ! (মাদারিজুন নুবুওওয়াহ, মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ, শারহুয যারক্বানী আলাল মাওয়াহিব, আর রওদুল উনফ, আল বিদায়াহ ওয়ান নিহায়াহ ইত্যাদি)
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত পিতা-মাতা আলাইহিমাস সালাম উনারা পবিত্র দ্বীনে হানিফ উনার উপর কায়িম ছিলেন
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিক নুবুওওয়াত ঘোষণার বহু পূর্বে এবং সাইয়্যিদুনা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার থেকে প্রায় পাঁচশত বছর পরে উনার সম্মানিতা পিতা-মাতা আলাইহিমাস সালাম উনারা উভয়েই পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। উনারা কোনো হযরত নবী আলাইহিমুস সালাম উনার আমল বা যামানা পাননি। উনাদের নিকট পবিত্র দ্বীন ইসলাম উনার দাওয়াত পৌঁছেনি এবং উনারা দুই নবী আলাইহিমাস সালাম উনাদের অন্তবর্তীকালীন সময়ে পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। এ সময়টাকে বলা হয় ফাতরাত যুগ।
ذلك ان لم يكن ربك مهلك القرى بظلم واهلها غافلون.
অর্থ: “আপনার প্রতিপালক কোনো জনপদবাসীকে অন্যায়ভাবে অনবহিত অবস্থায় ধ্বংস করেন না।” (পবিত্র সূরা আনআম শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৩১)
তিনি আরো ইরশাদ মুবারক করেন,
ولولا ان تصيبهم مصيبة بما قدمت ايديهم فيقولوا ربنا لولا ارسلت الينا رسولا فنتبع ايتك ونكون من المؤمنين.
অর্থ: “যারা ফাত্রাত যুগের উনাদের কৃতকর্মের জন্য যখনই কোনো মুছীবত আসতো তখন উনারা বলতো, মহান আল্লাহ তায়ালা তিনি কেন কোনো হযরত রসূল আলাইহিস সালাম প্রেরণ করেননি, আমরা উনার পবিত্র আয়াত শরীফ উনার অনুসরণ করতাম এবং ঈমানদার হতাম।” (পবিত্র সূরা কাছাছ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৪৭)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
ولو انا اهلكنهم بعذاب من قبله لقالوا ربنا لولا ارسلت الينا رسولا فنتبع ايتك من قبل ان نذل ونخزى.
অর্থ: “নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের পূর্বে আমি যদি উনাদেরকে শাস্তি দ্বারা ধ্বংস করতাম, তাহলে উনারা বলতেন, হে আমাদের প্রতিপালক! কেন আমাদের নিকট রাসূল প্রেরণ করেননি, তাহলে অপমানিত ও লাঞ্ছিত হওয়ার পূর্বেই আমরা আপনার আয়াতের অনুসরণ করতাম।” (পবিত্র সূরা ত্ব-হা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৩৪)
মহান আল্লাহ পাক তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وما كان ربك مهلك القرى حتى يبعث فى امها رسولا يتلوا عليهم ايتنا.
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি কোনো জনপদবাসীকে ধ্বংস করেন না, যতক্ষণ না উহার কেন্দ্রস্থলে কোনো হযরত রসূল আলাইহিস সালাম উনাকে প্রেরণ করেন, যিনি তাদেরকে মহান আল্লাহ পাক উনার পবিত্র আয়াত শরীফ তিলাওয়াত করে শুনান।” (পবিত্র সূরা কাছাছ শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৯)
তিনি আরো ইরশাদ মুবারক করেন-
وما اهلكنا من قرية الا لها منذرون ذكرى وما كنا ظالمين.
অর্থ: “আমি কোনো জনপদবাসীকে ভীতি প্রদর্শনকারী ও উপদেশ প্রদানকারী প্রেরণ ব্যতীত ধ্বংস করিনি এবং আমি সীমালংঘনকারী নই।” (পবিত্র সূরা শুয়ারা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২০৮,৯)
এই সমস্ত পবিত্র আয়াত শরীফ প্রসঙ্গে হযরত আবদ বিন হামীদ রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবনে মনযর রহমতুল্লাহি আলাইহি, হযরত ইবনে আবী রহমতুল্লাহি আলাইহি, হযরত হাতেম রহমতুল্লাহি আলাইহি উনারা নিজ নিজ তাফসীর গ্রন্থে উল্লেখ করেছেন যে, “হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে প্রেরণ ও নির্দেশ-উপদেশ প্রদান ব্যতীত মহান আল্লাহ তায়ালা তিনি কোনো জনপদবাসীকে ধ্বংস করেননি। কেননা মহান আল্লাহ পাক রব্বুল আলামীন তিনি সর্বাপেক্ষা ন্যায়পরায়ণ; তিনি সীমালঙ্ঘনকারী নন।”
এ প্রসঙ্গে আরো উল্লেখ্য যে, হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি মুশরিকদের সন্তান-সন্ততি সম্পর্কে বলেছেন, তারা জান্নাতবাসী। কেননা পবিত্র কালামুল্লাহ্ শরীফ উনার ঘোষণানুযায়ী প্রাপ্ত বয়স্কদের মধ্যে যাদের নিকট পবিত্র দ্বীন ইসলাম উনার দাওয়াত পৌঁছেনি তাদেরকে শাস্তি দেয়া হবে না। অর্থাৎ (যদি তারা কুফরী ও শিরেকী না করে থাকে) তবে তাদেরকে মিটিয়ে দেয়া হবে। আর যাদের নিকট পবিত্র দ্বীন ইসলাম উনার দাওয়াত পৌঁছেছে, অথচ কুফরী ও শিরেকী পরিত্যাগ করেনি তারা অবশ্যই জাহান্নামী। এতে কারো দ্বিমত নেই।
সুতরাং দুই নবী আলাইহিমাস সালাম উনাদের অন্তরবর্তীকালীন সময়ে মৃত বা ইন্তিকালকারীগণ আহলে ফাতরাত হওয়ার কারণে উনাদের হুকুম ব্যতিক্রম। অর্থাৎ উনারা যদি শুধু কুফরী ও শেরেকী থেকে মুক্ত থাকেন তাহলে উনারা আযাব বা শাস্তি থেকেও মুক্ত থাকবেন। (মাসালিকুল হুনাফা লিস সুয়ূতী দ্রষ্টব্য)
যেমন ছিলেন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বা-আম্মা আলাইহিমাস সালাম উনারা। উনারা কোনো প্রকার কুফরী ও শিরকী করেননি। অর্থাৎ উনারা উভয়ে পবিত্র দ্বীন হানিফে কায়িম ছিলেন। উনারা কখনো তাওহীদ বিরোধী কোনো আমল করেছেন এমন কোনো প্রমাণ কেউই পেশ করতে পারবে না। এ বিষয়ে সমস্ত হযরত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহি উনারা একমত পোষণ করেন।
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে কুল কায়িনাতের সকলেই চিনতো এবং বৃক্ষরাজী উনাকে সিজদা করতো
এই সম্পর্কে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি নিজেই উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট বর্ণনা করেন,
وَاِنّـِــىْ لَاَجْلِسُ فِـى الْـمَوْضِعِ فَاَسْـمَعُ فِيْهِ مِنْ تَـحْتِـىْ سَلَامٌ عَلَيْكَ اَيُّهَا الْـمُسْتَوْدِعُ ظَهْرُهٗ نُوْرُ سَيِّدِنَا مُـحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاِنّـِــىْ لَاَجْلِسُ فِـى الْـمَوْضِعِ الْيَابِسِ اَوْ تَـحْتَ الشَّجَرَةِ الْيَابِسَةِ فَتَخْضَرُ وتُلْقِىْ عَلَىَّ اَغْصَانَـهَا فَاِذَا قُمْتُ وَتَرَكْـتُهَا عَادَتْ اِلـٰى مَا كَانَتْ فَقَالَ لَهٗ عَبْدُ الْـمُطَّلِبِ عَلَيْهِ السَّلَامُ اَبْشِرْ يَا بُنَـىَّ فَاِنّـِـىْ اَرْجُوْ اَنْ يُّـخْرِجَ اللهُ مِنْ ظَهْرِكَ الْـمُسْتَوْدَعَ الْمُكَرَّمَ فَاِنَّا قَدْ وَعَدْنَا ذٰلِكَ وَاِنّـِـىْ رَاَيْتُ قَبْلَكَ رُؤْيَا كُلَّهَا تَدُلُّ عَلـٰى اَنَّهٗ يَـخْرُجُ مِنْ ظَهْرِكَ اَكْرَمُ الْعَالَـمِيْنَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ.
অর্থ: “নিশ্চয়ই আমি যখন কোনো স্থানে বসি, তখন আমি সেখানে শুনতে পাই, আমার নিচ থেকে কে যেন বলছেন, আপনার উপর সালাম। হে মহাসম্মানিত সংরক্ষণকারী! আপনার মাঝে নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত অবস্থান মুবারক করছেন। সুবহানাল্লাহ! আর আমি যখন কোনো শুষ্ক স্থান অথবা শুকনো (বা মৃত) গাছের নিচে বসি, তখন উক্ত শুষ্ক স্থানটা সজীব হয়ে যায় আর শুকনো বা মৃত গাছটা সতেজ হয়ে যায়, প্রাণ ফিরে পায় এবং তার ডালপালাগুলো আমার দিকে ঝুঁকিয়ে দেয়। অর্থাৎ গাছ আমাকে সিজদা করে। সুবহানাল্লাহ! আর যখন আমি দাঁড়িয়ে যাই এবং তা ছেড়ে চলে যাই, তখন গাছ তার পূর্বের অবস্থায় ফিরে যায়। সুবহানাল্লাহ! তখন সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনাকে বলেন, হে আমার মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম! আপনি সম্মানিত সুসংবাদ মুবারক গ্রহণ করুন। সুবহানাল্লাহ! নিশ্চয়ই আমি এটা আশা করছি যে, মহান আল্লাহ পাক তিনি আপনার থেকে পবিত্র মহাসম্মানিত আমানত মুবারক তথা নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বের করবেন অর্থাৎ আপনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম হবেন। সুবহানাল্লাহ! কেননা আমরা তথা আমি এবং আমার পূর্বপুরুষ আলাইহিমুস সালাম আমরা সকলেই এই বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম। সুবহানাল্লাহ! আর নিশ্চয়ই আমি আপনার পূর্বে (এই বিষয়ে) সমস্ত প্রকার নিদর্শন মুবারক দেখেছি। সুবহানাল্লাহ! যা প্রমাণ করে যে, নিশ্চয়ই আপনার থেকেই তথা আপনার মাধ্যমেই আকরামুল ‘আলামীন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত তাশরীফ মুবারক রাখবেন। অর্থাৎ আপনার মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করবেন। আপনি হবেন উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম।” সুবহানাল্লাহ! (তারীখুল খমীস ১/১৮২)
যরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পূত-পবিত্র জবান মুবারক-এ সম্মানিত না’ত শরীফ পাঠ
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি স্বয়ং নিজে উনার, উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনার, উনার মহাসম্মানিত দাদাজান সাইয়্যিদুনা হযরত হাশিম আলাইহিস সালাম উনার এবং উনার সমস্ত পূর্বপুরুষ আলাইহিমুস সালাম উনাদের সকলের সম্মানিত শান মুবারক-এ বেমেছাল প্রশংসামূলক একখানা সম্মানিত বিশেষ ‘না’ত শরীফ পাঠ’ করেছেন। সুবহানাল্লাহ! আর এই ‘সম্মানিত বিশেষ না’ত শরীফখানা’ ১০ম হিজরী শতকের মুজাদ্দিদ হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘আল হাওই লিল ফাতাওই ফিল ফিক্বহি ওয়া ‘উলূমিত তাফসীরি ওয়াল হাদীছি ওয়াল উছূলি ওয়ান নাহওই ওয়াল ই’রাবি ওয়া সায়িরিল ফুনূন শরীফ’ উনার ২য় খ-ের ২২১ পৃষ্ঠায় এবং অপর বিশ্বখ্যাত কিতাব ‘মাসালিকুল হুনাফা ফী হুকমি ঈমানি ওয়ালিদাইল মুছত্বফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনার ৩৭ পৃষ্ঠায়, ইমাম মুহম্মদ ইবনে ইঊসুফ ছালিহী শামী রহমতুল্লাহি আলাইহি তিনি (বিছাল শরীফ : ৯৪২ হিজরী শরীফ) উনার বিশ্বখ্যাত কিতাব ‘সুবুলুল হুদা ওয়ার রশাদ ফী সীরাতি খইরিল ইবাদ ওয়া যিকরি ফাদ্বায়িলিহী ওয়া আ’লামি নুবুওওয়াতিহী ওয়া আফ‘আলিহী ওয়া আহ্ওয়ালিহী ফিল মাবদা’ ওয়াল মা‘আদ শরীফ’ উনার ১ম খ-ের ২৪৭ পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এছাড়াও ‘সিমতুন নুজূমসহ’ আরো অন্যান্য কিতাবেও এসেছে। ‘সিমতুন নুজূম’ গ্রন্থকার তিনি উক্ত কিতাব উনার ১ম খ-ের ২৯৮ পৃষ্ঠায় বলেন,
وَمِنْ شِعْرِ سَيِّـدِنَـا حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِمَا السَّلَامُ وَالِدِ نَـبِـيِّـنَـا عَلَيْهِ الصَّلـٰوةُ وَالسَّلَامُ نَقَلَهُ الصَّفَدِىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فِـىْ تَرْجَـمَتِهٖ وَذَكَرَهٗ خَاتـِمَةُ الْـحُفَّاظُ جَلَالُ الـدِّيْـنِ السُّيُوْطِىُّ رَحْـمَةُ اللهِ عَلَيْهِ فِـىْ كِتَابِهٖ مَسَالِكِ الْـحُنَفَا فِـىْ حُكْمِ اِيْـمَانِ وَالِدَىِ الْمُصْطَفـٰى قَوْلُهٗ عَلَيْهِ السَّلَامُ
অর্থ: “আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত জবান মুবারক-এ পাঠকৃত একখানা ‘সম্মানিত শে’র বা না’ত শরীফ’ ইমাম ছফাদী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার ‘তরজমাতে’ এবং খাতিমুল হুফ্ফায হযরত ইমাম জালালুদ্দীন সুয়ূত্বী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘মাসালিকুল হুনাফা ফী হুকমি ঈমানি ওয়ালিদাইল মুছত্বফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনার মধ্যে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ!
উক্ত সম্মানিত না’ত শরীফখানা হচ্ছেন,
لَقَدْ حَكَمَ السَّارُّوْنَ فِـىْ كُلِّ بَلْدَةٍ ۢ...بِاَنَّ لَنَا فَضْلًا عَلـٰى سَادَةِ الْاَرْضِ
وَاِنَّ اَبِـىْ ذُو الْمَجْدِ وَالسُّؤْدَدِ الَّذِىْ ...يُشَارُ بِهٖ مَا بَيْنَ نَشْزٍ اِلـٰى خَفْضِ
وَجَدِّىْ وَاٰبَاءٌ لَّهٗ اَثَّلُوا الْعُلَا ...قَدِيـْمًاۢ بِطِيْبِ الْعِرْقِ وَالْـحَسَبِ الْمَحْضِ
অর্থ: “অবশ্যই অবশ্যই আমরা বেমেছাল প্রফুল্লতার সাথে, অত্যন্ত খুশির সাথে, সীমাহীন সম্মানিত শান-শওক্বত ইতমিনান মুবারক উনার সাথে প্রতিটি শহর, নগর, গ্রাম, স্থান, জনপদে শাসনকার্য পরিচালনা করেছি। কেননা আমাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক হচ্ছে সারা পৃথিবীর, সারা কায়িনাতের সকল সর্দার, নের্তৃত্বশীল ও নেতা, আমীর-উমারা, রাজা-বাদশাহ, সুলতান সকলের উপরে আর বাতিনীভাবে ওলী, কুতুব, গাউস, নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের সকলের উপরে। সুবহানাল্লাহ!
নিশ্চয়ই আমার মহাসম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম তিনি হচ্ছেন সীমাহীন মর্যাদা-মর্তবা, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক ও সম্মানিত কর্তৃত্ব মুবারক উনার অধিকারী। উনার সম্মানিত ইশারা-ইঙ্গিত মুবারক-এ, নির্দেশ মুবারক-এ পরিচালিত হয় উঁচু থেকে নিচু (সম্মানিত আরশে আযীম থেকে তাহ্তাছ ছারা পর্যন্ত) এতোদুভয়ের মাঝে (সারা কায়িনাতে) যা কিছু রয়েছে সমস্ত কিছু। সুবহানাল্লাহ!
আর আমার মহাসম্মানিত দাদা সাইয়্যিদুনা হযরত হাশিম আলাইহিস সালাম তিনি এবং উনার মহাসম্মানিত পূর্বপুরুষ আলাইহিমুস সালাম (হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনার পর্যন্ত) যাঁরা অতীত হয়েছেন উনারা প্রত্যেকেই ছিলেন (যাহিরী-বাত্বিনী সর্বদিক থেকে) সর্বশ্রেষ্ঠ ধনী। উনারা প্রত্যেকেই ছিলেন বংশীয় শ্রেষ্ঠত্ব ও বংশীয় পবিত্রতার দিক থেকে অবিনশ্বর। অর্থাৎ উনারা প্রত্যেকেই ছিলেন এতো সর্বশ্রেষ্ঠ ও পূত-পবিত্র বংশ মুবারক উনার অধিকারী এবং পূত-পবিত্র চরিত্র মুবারক উনার অধিকারী যে, উনাদের কারো মধ্যে কোনো প্রকার অপবিত্রার স্পর্শ পর্যন্ত লাগেনি। সুবহানাল্লাহ! (কেননা উনাদের মাঝে সরাসরি নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তথা মূল অজুদ মুবারক তিনি সম্মানিত অবস্থান মুবারক করেছিলেন।)” সুবহানাল্লাহ! (‘আল হাওই শরীফ ২/২২১, মাসালিকুল হুনাফা ২৫ পৃষ্ঠা, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১/২৪৭, সুমতুন নুজূম ১/২৯৮)
শাব্দিক অর্থ মুবারক : لَقَدْ حَكَمَ অবশ্য অবশ্যই শাসন করেছেন, اَلسَّارُّوْنَ প্রফুল্লকারীগণ, খুশি প্রকাশকারীগণ, আনন্দকারীগণ, فِىْ মধ্যে, كُلّপ্রত্যেক, بَلْدَةٍ শহর, নগর, গ্রাম, স্থান, জনপদ, لَنَا আমাদের জন্য, فَضْلًا শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক, عَلـٰى উপর, سَادَةِ নেতাগণ, প্রভাব বিস্তারকারীগণ, নের্তৃত্বশীলগণ, সর্দারগণ। اَلْأَرْضِ পৃথিবী, কায়িনাত, وَ আর, اِنَّ নিশ্চয়ই, اَبِـىْ আমার সম্মানিত পিতা, ذُوْ অধিকারী, اَلْمَجْدِ মর্যাদা-মর্তবা, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক, اَلسُّؤْدَد সম্মানিত কর্তৃত্ব মুবারক, اَلَّذِىْ যিনি, يُشَارُ ইশারা প্রাপ্ত হয়, ইঙ্গিত প্রাপ্ত হয়, আদৃষ্ট হয়, بِهٖ উনার দ্বারা, مَا যা, بَيْنَ মাঝে, نَشْزٍ উঁচু জায়গা, اِلـٰى দিকে, থেকে, خَفْضٍ নীচুস্থান, جَدِّىْ আমার দাদা, اٰبَاءٌ পূর্বপুরুষগণ, اَثَّلُوْا উনারা সম্পদশালী হয়েছিলেন, ধনী হয়েছিলেন, اَلْعُلَا সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ قَدِيـْمًا অবিনশ্বর, চিরন্তন, চিরস্থায়ী لَهٗ উনার জন্য, طِيْبٌ সুগন্ধ, সুরভী, সুবাস, শ্রেষ্ঠত্ব, الْعِرْقِ শিকড়, মূল, বংশ, বংশমূল, اَلْـحَسَبِ নসব, বংশ, اَلْمَحْض খাঁটি, নির্ভেজাল, খাঁটি বংশীয়, পবিত্র বংশীয়।
এই সম্মানিত না’ত শরীফ উনার মাধ্যমে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি স্বয়ং নিজে উনার, উনার মহাসম্মানিত হযরত আব্বাজান আলাইহিস সালাম উনার, উনার মহাসম্মানিত দাদাজান সাইয়্যিদুনা হযরত হাশিম আলাইহিস সালাম উনার এবং উনার সমস্ত মহাসম্মানিত পূর্বপুরুষ আলাইহিমুস সালাম উনাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক উনার বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ!
তিনি ইরশাদ মুবারক করেছেন যে,
بِاَنَّ لَنَا فَضْلًا عَلـٰى سَادَةِ الْاَرْضِ
“কেননা আমাদের শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক হচ্ছেন সারা পৃথিবীর, সারা কায়িনাতের সকল সর্দার, নের্তৃত্বশীল ও নেতা, আমীর-উমারা, রাজা-বাদশাহ, সুলতান সকলের উপরে আর বাতিনীভাবে ওলী, কুতুব, গাউস, নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের সকলের উপরে।” সুবহানাল্লাহ!
সেটাই সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَـلِـىٍّ عَلَيْهِ السَّلَامُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَـحْنُ اَهْلُ بَيْتٍ شَجَرَةُ النُّبُوَّةِ وَمَعْدِنُ الرِّسَالَـةِ لَيْسَ اَحَدٌ مِّنَ الْـخَلَائِقِ يَفْضُلُ اَهْلَ بَيْـتِـىْ غَيْرِىْ.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমরা মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম সম্মানিত নুবুওওয়াত মুবারক উনার সম্মানিত বৃক্ষ মুবারক অর্থাৎ মূল এবং সম্মানিত রিসালাত মুবারক উনার সম্মানিত খনি মুবারক অর্থাৎ মুল। সমগ্র সৃষ্টি জগতে আমি ব্যতীত আর কেউ আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের উপর শ্রেষ্ঠত্ব মুবারক উনার অধিকারী নেই। অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের মাঝে আমার পর পরই আমার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের শ্রেষ্ঠত্ব মুবারক, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক।” সুবহানাল্লাহ!
অর্থাৎ মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা সম্মানিত নুবুওওয়াত মুবারক ও সম্মানিত রিসালাত মুবারকসহ সমস্ত কিছু থেকে পবিত্র, ছমাদ তথা বেনিয়ায (অমুখাপেক্ষী)। সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! উনাদের কারণেই সম্মানিত নুবুওওয়াত মুবারক, সম্মানিত রিসালাত মুবারক, সমস্ত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা, সম্মানিত রহমত মুবারক এবং সম্মানিত ইলম মুবারকসহ সমস্ত কিছুই ফযীলতপ্রাপ্ত হয়েছেন, সম্মানিত হয়েছেন। সুবহানাল্লাহ!
এ কারণেই সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ اَنَسٍ رَضِىَ اللهُ تَعَالـٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَـحْنُ اَهْلُ بَيْتٍ لَّا يُقَاسُ بِنَا اَحَدٌ.
অর্থ: “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমরা মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। আমাদের সাথে অন্য কারো তুলনা করা যাবে না।” সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! সুবহানাল্লাহ! (দায়লামী ৪/২৮৩, জামি‘উল আহাদীছ ২২/২১৯, কানজুল ‘উম্মাল ১২/১০৪, জাম‘উল জাওয়ামি’ ১/২৪৯৫০, যাখায়েরুল ‘উক্ববাহ ১/১৭, সুবুলুল হুদা ওয়ার রশাদ ১১/৭ ইত্যাদি)
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ সম্পর্কে একখানা কুদরতী নিদর্শন মুবারক
আল্লামা হুসাইন ইবনে মুহম্মদ ইবনে হাসান দিয়ার বাকরী রহমতুল্লাহি আলাইহি (বিছাল শরীফ: ৯৬৬) তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘তারীখুল খমীস শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন,
وَكَانَ يَوْمَ وُلِدَ سَيِّـدُنَـا حَضْرَتْ عَبْدُ اللهِ عَلَيْهِ السَّلَامُ عَلِمَ بِـمَوْلِدِهٖ جَمِيْعُ اَحْبَارِ الشَّامِ وَذٰلِكَ اَنَّهٗ كَانَتْ عِنْدَهُمْ جُبَّةُ صُوْفٍ ۢبَيْضَاءُ وَكَانَتِ الْـجُبَّةُ مَغْمُوْسَةً فِىْ دَمِ حَضْرَتْ يَـحْيـَى بْنِ زَكَرِيَّا عَلَيْهِ السَّلَامُ وَكَانُوْا قَدْ وَجَدُوْا فِـىْ كُتُبِهِمْ اِذَا رَاَيْتُمُ الْـجُبَّةَ الْبَيْضَاءَ وَالدَّمُ يَقْطُرُ مِنْهَا فَاعْلَمُوْا اَنَّ اَبَا سَيِّـدِنَـا مُحَمَّدِ ۣ الْـمُصْطَفٰى صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ وُلِدَ تِلْكَ اللَّيْلَةَ.
অর্থ: “যেই দিন সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, সেই দিনই উনার মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ সম্পর্কে শাম দেশের সকল পাদ্রীরা জেনেছিলো। আর তা এই কারণে যে, তাদের নিকট একটি সাদা পশমী জুব্বা মুবারক ছিলো। উক্ত জুব্বা মুবারকখানা হযরত ইয়াহইয়া ইবনে যাকারিয়া আলাইহিস সালাম উনার রক্ত মুবারক-এ সিক্ত হয়েছিলো। আর তারা তাদের আসমানী কিতাবসমূহে পেয়েছিলো যে, যখন তোমরা দেখবে উক্ত সাদা জুব্বা মুবারক থেকে ফোঁটা ফোঁটা করে রক্ত মুবারক ঝরছে, তখন তোমরা নিশ্চিতভাবে জানবে যে, ওই রাতেই সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আব্বাজান সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেছেন।” সুবহানাল্লাহ! (তারীখুল খমীস শরীফ ১/৮২)
তাহলে এখান থেকেই স্পষ্ট হয়ে যায় যে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক কতো বেমেছাল। সুবহানাল্লাহ! যেটা ভাষায় প্রকাশ করা কস্মিনকালেও সম্ভব না। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুল ক্বওনাইন, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আবূ রসূলিনা আলাইহিস সালাম উনার খুছুছিয়ত মুবারক
মাখলুকাত মাঝে মহান আল্লাহ পাক কর্তৃক আখাছছুল খাছভাবে মনোনীত ব্যক্তিত্বগণ উনাদের মধ্যে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি অন্যতম। তিনি মহান বারী তায়ালা উনার সর্বাধিক প্রিয়পাত্র বলেই নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ধারণ করার সৌভাগ্য অর্জন করেছেন। পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
عن جابر رضى الله تعالى عنه قال قلت يارسول الله صلى الله عليه وسلم بابى انت وامى اخبرنى عن اول شئ خلقه الله قبل الاشياء قال يا جابر ان الله تعالى خلق قبل الاشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى ولم يكن فى ذلك الوقت لوح ولا قلم ولا سماء ولا ارض.
অর্থ: হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার হতে বর্ণিত। তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরয করলাম, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? তিনি ইরশাদ মুবারক করলেন, হে জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু! আপনি জেনে রাখুন। মহান আল্লাহ পাক তিনি সর্বপ্রথম আপনার নবী ও রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারক সৃষ্টি করেন। অতঃপর সেই নূর মুবারক মহান আল্লাহ পাক উনার ইচ্ছা মুবারক অনুযায়ী বিচরণ মুবারক করতে থাকেন। সেই সময় লৌহ-কলম, আসমান-যমীন কোনো কিছুই ছিলো না। (মাওয়াহিবুল লাদুন্নিয়া)
কিতাবে উল্লেখ করা হয়, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি দুনিয়ার যমীনে ২৫ বছর অবস্থান মুবারক করেন। সে অনুযায়ী ঈসায়ী ৫৪৫ সনে তিনি পবিত্র মক্কা শরীফ উনার মাঝে বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম উনার পর্যায়ক্রমে ছয়জন আহলিয়া ছিলেন। উনাদের মধ্যে পবিত্র মদীনা শরীফ উনার আদী বংশের যাহরা গোত্রের সাইয়্যিদুনা হযরত ফাতিমা বিনতে আমর ইবনে আইছ আলাইহাস সালাম উনার রেহেম শরীফে হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিলাদত শরীফ। সুবহানাল্লাহ!
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার হুলিয়া মুবারক উনার হুসনিয়াত তৎকালীন আরবীদেরকে অত্যাধিক আশ্চর্যান্বি^ত করেছে। কিতাবে উল্লেখ করা হয়-
كان صيت حسن حضرت عبد الله عليه السلام و جماله مشتهرا.
অর্থ: সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি হুসনিয়াত ও জামালিয়তের কারণে অত্যাধিক প্রসিদ্ধ ছিলেন। সুবহানাল্লাহ! (মাদারেজুন নবুওওয়াত)
বলার অপেক্ষা রাখে না যে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ পাক কর্তৃক পূর্ব মনোনীত মহান ব্যক্তিত্ব। সঙ্গতকারণেই উনার শান মুবারক ও খুছুছিয়ত মুবারক সম্পর্কে পূর্ববর্তী আসমানী কিতাবসমূহে সুস্পষ্ট আলোচনা মুবারক ছিলো। এ সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়-
اهل الكتاب كانوا يعرفون عن بعض العلمات ان النبى صلى الله عليه وسلم اخر الزمان يكون من صلب حضرت عبد الله عليه السلام فيعادونه عدوانا.
অর্থ: আহলে কিতাবগণ বিভিন্ন আলামত (তথা তাদের কিতাবী বর্ণনার কারণে) জানত যে, আখিরী নবী নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার ঔরস মুবারক হতে তাশরীফ মুবারক আনবেন। (তারা উনাকে খুব-ভালোভাবেই চিনতো) তারা উনার প্রতি শত্রুতা পোষণ করতো। (আল বারাহিনুল ক্বতইয়্যা ফি মাওলিদী খইরিল বারিয়্যা)
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি সদা-সর্বদা গাইবী মদদ দ্বারা বেষ্টিত ছিলেন। অপরদিকে উনার অসংখ্য কারামত মুবারক নিয়মিত প্রকাশ হতো। কিতাবে উল্লেখ করা হয়-
كان حضرت عبد الله عليه السلام ذهب للصيد يوما فوصل جماعة كثيرة من جانب الشام لقصد حضرت عبد الله عليه السلام مسلين سيوفا وكان حضرت وهب بن مناف عليه السلام فى ذلك الصحراء ايضا فراى فرسانا اجلادا لايشبهون باهل عالم الشهادة ظهورا من الغيب و دفعوا الجماعة عنه دفعا.
অর্থ: সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি শিকার করার জন্য এক স্থানে তাশরীফ মুবারক রাখলেন। তখন শাম দেশের দিক হতে একদল শত্রু উনাকে শহীদ করার জন্য তরবারী নিয়ে এগিয়ে আসলো। সে স্থানে হযরত ওয়াহাব ইবনে মান্নাফ আলাইহিস সালাম তিনিও উপস্থিত ছিলেন। তিনি দেখতে পেলেন, সাধারণ মানুষের সাথে সামনজস্য নেই এমন একদল তেজস্বী অশ্বারোহী দ্রুতগতিতে আসলো। আগত অশ্বারোহী দল সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার শত্রুদেরকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়ে পুনরায় অদৃশ্য হয়ে যায়। (নূরে মুহম্মদী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)
মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিতা আলাইহিস সালাম উনাকে যেরূপ পূর্বেই মনোনীত করে রেখেছেন, তদ্রƒপ হযরত উম্মু রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেও মনোনীত করেই দুনিয়াতে প্রেরণ করেছেন। সঙ্গতকারণেই উনাদের নিসবাতুল আযীম মুবারক ছিলো মহান বারী তায়ালা কর্তৃক পূর্ব নির্ধারিত। তাই তো অন্যান্য মহিলাদের প্রস্তাবনা বাতিল করে উনাদের শাদী মুবারক সম্পন্ন হয়। কিতাবে উল্লেখ করা হয়-
قال حسن بن احـمد البكرى رحمة الله عليه لـما اراد الجليل جل جلا له ان ينقل نور سيدنا محمد صلى الله عليه وسلم، جرك فى قلب عبد الله بن عبد الـمطلب عليه السلام ان يتزوج فقال عبد الله عليه السلام لامه عليها السلام اريد منك ان تـخطبى لى امراة ذات حسن وجمال وقد واعتدال وبـهاء وكمال وحسب ونسب عال، قالت حبا وكرامة يا ولدى، ثـم انـها دارت احياء قريش وبنات العرب، فلم يعجبها الا امنة بنت وهب عليها السلام، فقال يا اماه انظريها مرة ثانية، فمضب ونظرتـها فاذا هى تضىء كانـها كوكب درى، فانقدوها اوقية من فضة واوقية من ذهب، ومائة من الابل ومثلها من البقر والغنم وذبح واصلح طعام كثير، لاجل عرس عبد الله بن عبد الـمطلب عليه السلام، و زفت له ثـم اختلا بـها عبد الله فى خلوة الـطاعة عشبة، وكانت ليلة الـجمعة روى انه لـما اراد الله ان يـخلق مـحمدا صلى الله عليه وسلم فى بطن امه امنة عليها السلام ليلة الـجمعة من شهر رجب الاصم،
অর্থ; হযরত হাসান বিন আহমদ বাকরী রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন: যখন মহান আল্লাহ জাল্লা জালালুহু তিনি সাইয়্যিদুনা হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর মুবারককে উনার মহাসম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার রেহেম শরীফ-এ স্থানান্তরিত করার ইচ্ছা মুবারক করলেন, তখন সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মুবারক অন্তরে নিকাহ করার আগ্রহ সৃষ্টি করে দিলেন। সাইয়্যিদুনা হযরত যাবীবুল্লাহ আলাইহিস্ সালাম তিনি নিজ মাতা উনাকে বললেন, আমি চাচ্ছি আপনি আমার সাথে একজন আহলিয়াকে নিকাহের মাধ্যমে সম্পর্ক করে দেন; যিনি হবেন উত্তম চরিত্রের অধিকারিনী, সুদশর্না, ন্যায় নিষ্ঠাবান, জ্যোতির্ময়, পূর্ণতাপ্রাপ্তা ও সুউচ্চ বংশ ও গোত্রের ব্যক্তিত্বা। উনার মাতা তিনি উত্তরে বললেন, হে আমার স্নেহের আওলাদ! আপনার জন্য মুহব্বত ও সম্মান-ইজ্জত। অতঃপর তিনি (উনার মাতা) কুরাইশ বংশের ও আরবের সকল কুমারী মহিলাগণের ব্যাপারে প্রতিটি বাড়ি থেকে সংবাদ নিলেন। উনার কাছে সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত আমিনা বিনতে ওয়াহাব আলাইহাস সালাম তিনি ব্যতীত অন্য কাউকে উপযুক্ত মনে হলো না। বলা হলো- হে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাতা! আপনি দ্বিতীয়বারের মতো আবারো উনাকে দেখুন। অতএব, তিনি আবারো দেখলেন এমতাবস্থায় যে, সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম তিনি নূরানী আলোকময়, যেন মুক্তা সাদৃশ্য তারকা। সুবহানাল্লাহ! অতঃপর উনাদের উভয়ের মধ্যে নিকাহ মুবারক সুসম্পন্ন করে দিলেন। সুবহানাল্লাহ!
এই মুবারক বিবাহে উনাকে নগদ এক আউকিয়া স্বর্ণ ও এক আউকিয়া রৌপ্য দেনমোহর হিসেবে প্রদান করা হয়েছিলো। সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার নিকাহ মুবারক উনার ওলীমায় একশতটি উট, একশত গরু, একশত বকরী (খাশি, মেষ, ভেড়া, দুম্বা, ছাগল) জবাই করা হয়েছিলো এবং প্রচুর খাবারের ব্যবস্থা করা হয়েছিলো।
সাইয়্যিদাতুনা হযরত উম্মু রসূলিনা আলাইহাস সালাম উনাকে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার ফুল সজ্জিত ঘর মুবারকে পাঠানো হলো। অতঃপর সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি উনার আহলিয়া উনার সঙ্গে বিশেষ সাক্ষাৎ মুবারক লাভ করলেন। সেই মুবারক রাতখানা ছিলো লাইলাতুল পবিত্র জুমুয়াতি বা জুমুয়া উনার রাত। বর্ণিত রয়েছে যে, “যখন মহান আল্লাহ পাক চাইলেন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিতা আম্মাজান হযরত আমিনা আলাইহাস সালাম উনার বরকতময় রেহেম শরীফ উনাতে তাশরীফ মুবারক নেন, সে সময়টি ছিলো রজবুল আছাম মাস উনার ১লা লাইলাতুল জুমুয়াতি বা জুমুয়াবার রাত (লক্ষণীয় যে, সেই বছর রজব মাসের ১লা জুমুয়াবার ছিলো ১লা তারিখেই)। (আন নিয়ামাতুল কুবরা আলাল আ’লাম)
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মুবারক ব্যবসা করার জন্য সিরিয়া মতান্তরে বসরা সফর করেছেন। যা উনার পবিত্র বিছাল শরীফ গ্রহণের ঘটনা মুবারক হতে খুব সহজেই অনুধাবনীয়।
সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছাল শরীফ গ্রহণের তারিখ সম্পর্কে উম্মাহ ছিল গাফিল। খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, সুলত্বানুল আউলিয়া, মাখযানুল মা’রিফাহ, খযীনাতুর রহমাহ, মুঈনুল মিল্লাহ, লিসানুল উম্মাহ, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার সীমাহীন দয়া ও ইহসান। তিনি আমাদের চোখ-কান খুলে দিয়েছেন। তিনি আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিলেন যে, সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার তারিখ পবিত্র ২রা মুর্হরমুল হারাম শরীফ। একটু সূক্ষ্মভাবে ফিকির করলে দেখা যাবে আমরা প্রায়ই পাঠ করি, কিন্তু হাক্বীক্বী নিসবত না থাকার কারণে বিষয়টি আমাদের উপলব্ধিতে আসেনি। আমরা পবিত্র মীলাদ শরীফ উনার তাওয়াল্লুদ শরীফে পাঠ করি-
وَلَـمَّا تَـمَّ مِنْ حَـمْلِه صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةُ اَشْهُرٍ عَلٰى مَشْهُوْرِ الْاَقْوَالِ الْـمَرْوِيَّةِ، تُوُفّـىَ بِالْـمَدِيْنَةِ الْـمُنَوَّرَةِ الشَّرِيْفَةِ حَضْرَتْ ذَبِيْحُ اللهِ الْمُكَرَّمُ اَبُوْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قَدِ اجْتَازَ بِاَخْوَالِه بَنِىْ عَدِىّ مّنَ الطَّائِفَةِ النَّجَّارِيَّةِ، وَمَكَثَ فِيْهِمْ شَهْرًا سَقِيْمًا يُّعَانُوْنَ سُقْمَه وَشَكْوَاهُ، অর্থ: মশহুর তথা অধিক প্রসিদ্ধ বর্ণনা মতে, যখন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার পবিত্রতম রেহেম শরীফ উনার মধ্যে অবস্থানকাল মুবারক ছয় মাস পূর্ণ হলো, তখন উনার সম্মানিত পিতা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মদীনা মুনাওওয়ারা শরীফ উনার মধ্যে পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। যখন তিনি নাজ্জারিয়া গোত্রের বনী আদী বংশে উনার মামাগণ উনাদের বাড়িতে অবস্থান করছিলেন, তখন তিনি উনার মামাগণ উনাদের বাড়িতে রোগ নিরাময়ের জন্য একমাস থাকাবস্থায় সে রোগেই পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার পবিত্রতম রেহেম শরীফ উনার মধ্যে অবস্থান মুবারক নিয়েছেন পহেলা রজবুল হারাম শরীফ। সে অনুযায়ী ছয় মাস পুরা হয় ১লা মহররম শরীফে। সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি বিছাল শরীফ গ্রহণ করেছেন ২রা মহররমুল হারাম শরীফে। কাজেই সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মুবারক শানে আমাদেরকে হাক্বীক্বী হুসনে যন পোষণ করতে হবে।
Sunday, September 17, 2017
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক
হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মর্যাদা সম্পর্কে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “(হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি জানিয়ে দিন, আমি তোমাদের নিকট কোনো বিনিময় চাচ্ছি না। আর চাওয়াটাও স্বাভাবিক নয়; তোমাদের পক্ষে দেয়াও কস্মিনকালে সম্ভব নয়। তবে তোমরা যদি ইহকাল ও পরকালে হাক্বীক্বী কামিয়াবী হাছিল করতে চাও; তাহলে তোমাদের জন্য ফরয হচ্ছে- আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করা, তা’যীম-তাকরীম মুবারক করা, উনাদের খিদমত মুবারক উনার আনজাম দেয়া।”
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার কতিপয় সম্মানিত লক্বব মুবারক
নাম মুবারক হযরত আলী আলাইহিস সালাম। উপনাম আবূল হাসান ও আবূ তুরাব। পিতার নাম আবূ তালিব। মাতার নাম ফাতিমা বিনতে আসাদ। বিশেষ উপাধি আসাদুল্লাহ, হায়দার, মুরতাজা। তিনি আব্দুল্লাহ নামে প্রসিদ্ধ। তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচাতো ভাই। হাশিমী আল কুরাইশী বংশোদ্ভূত।
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নুবুওওয়াত মুবারক লাভের দশ বছর পূর্বে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন।
ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সংশ্লিষ্ট কিছু নছীহতপূর্ণ ও শিক্ষণীয় ঘটনা
(১)
হঠাৎ করে একদিন এক অশ্বারোহীর অশ্বের পদাঘাতে মরুর বালু উড়ছিল। সে বাতাসের বেগে পবিত্র মদীনা শরীফ উনার দিকে ছুটে আসছিল, আর চিৎকার দিয়ে বলতে লাগলো, হে মহান আল্লাহ পাক উনার সম্মানিত রসূল, কুরাইশরা চুক্তি ভঙ্গ করেছে।
কুরাইশদের পক্ষ থেকে চুক্তি ভঙ্গ করার পর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মক্কা শরীফ অভিযানের প্রস্তুতি নিতে লাগলেন। তখন হযরত হাতিব বিন আবু বালতা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি কুরাইশদেরকে পবিত্র মক্কা শরীফ আক্রমণের সংবাদ দিয়ে একটি চিঠি লিখলেন। তার সে চিঠি এক মহিলার দ্বারা মক্কাবাসীদের নিকট পাঠালেন। তিনি সে মহিলাকে কুরাইশদের কাছে সেই চিঠিটি পৌঁছিয়ে দেয়ার জন্যে কিছু সম্পদের বিনিময়ে রাজি করালেন। মহিলাটি চিঠিটি তার মাথার চুলের ভেতর লুকিয়ে নিলো। এরপর সে দ্রুত পবিত্র মদীনা শরীফ থেকে পবিত্র মক্কা শরীফ উনার দিকে রওয়ানা দিলো।
মহিলাটি পবিত্র মক্কা শরীফ পৌঁছার আগেই মহান আল্লাহ পাক উনার পবিত্র ওহী মুবারক অনুযায়ী নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহিলাটির কাছ থেকে চিঠি উদ্ধার করে নিয়ে আসতে ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে এবং হযরত মিক্বদাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদেরকে প্রেরণ করলেন। কোনো কোনো বর্ণনায় হযরত মিক্বদাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পরিবর্তে হযরত যুবাইর বিন আওয়াম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার নাম মুবারক এসেছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাদেরকে বললেন, আপনারা দুইজন অমুক জায়গায় এক মহিলাকে পাবেন, যে মহিলা হযরত হাতিব বিন আবু বালতা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার লেখা চিঠি নিয়ে মক্কাবাসীর কাছে যাচ্ছে। যে চিঠিতে আমরা কুরাইশদের বিরুদ্ধে যা করছি সে সম্পর্কে তাদেরকে সতর্ক করা হয়েছে।
তখন ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সঙ্গীকে নিয়ে ঘোড়া ছুটিয়ে চলতে লাগলেন। যেতে যেতে উনারা মহিলাটিকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বলে দেয়া জায়গায় পেলেন। উনারা মহিলাটিকে বললেন, তোমার কাছে একটি চিঠি আছে। মহিলাটি ভীত হয়ে বললো, না, আমার কাছে কোনো চিঠি নেই।
তখন উনারা দুইজন মহিলাটির সাথে থাকা আসবাবপত্র সবকিছু তল্লাশি করেও কোনো কিছু পেলেন না। কিন্তু পরক্ষণেই ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পূর্ণ ইয়াক্বীনের সাথে বললেন, মহান আল্লাহ পাক উনার ক্বসম! নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর কখনো ভুল ওহী মুবারক নাযিল হয় না, তিনি আমাদেরকে কখনো সত্য ব্যতীত বলেন না। মহান আল্লাহ পাক উনার কসম! হয় তুমি চিঠি বের করো, না হয় আমরা তোমাকে পরিপূর্ণভাবে তল্লাশি করবো। যখন মহিলা উনাদের দৃঢ়তা দেখলো, তখন সে বললো, আপনারা আমার থেকে অন্যদিকে ফিরে দাঁড়ান। তখন উনারা অন্য দিকে ফিরে দাড়ালেন। এরপর সে তার চুলের গোছা থেকে চিঠিটি বের করে দিলো।
চিঠি বের করার সাথে সাথে খুশিতে ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চেহারা মুবারক উজ্জ্বল হয়ে গেলো। তিনি চিঠিটা নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট ছুটে এলেন। সুবহানাল্লাহ! (তারিখুত ত্ববারী ৩য় খ-, ৪৮-৪৯ পৃষ্ঠা)
(২)
এক লোক খুব ভয়ের সাথে দৌড়ে এসে আমীরুল মু’মিনীন হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনাকে বলতে লাগলেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তিনি আশ্চর্য্য হয়ে বললেন, কার থেকে বাঁচাবো?
ঐ ব্যক্তি ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে ইশারা করে বললো, উনার থেকে, যিনি আপনার সাথে বসে আছেন।
একথা শুনার পর হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লক্ষ্য করে বললেন, হে হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত পিতা আপনি আপনার বাঁদীর সাথে গিয়ে বসুন।
তখন হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার বাঁদীর সাথে গিয়ে বসলেন। তারপর উনাদের মাঝে ফায়ছালা হলো। ফায়ছালার পর হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আবার হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম উনার কাছে গিয়ে বসলেন। হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি উনার চেহারা মুবারকের দিকে লক্ষ্য করে উনার মাঝে অসন্তুষ্টির ভাব লক্ষ্য করলেন।
তখন তিনি উনাকে বললেন, হে হযরত ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পিতা! আপনার চেহারা মুবারকের রং বদলে যেতে দেখছি, যা হয়েছে তা কি আপনি অপছন্দ করেছেন?
তিনি বললেন, জি হ্যাঁ।
খলীফাতুছ ছানী হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনি কোনটি অপছন্দ করেছেন?
তখন ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আপনি কেন আমাকে সম্মানের সাথে উপনামে ডেকেছেন, আপনি আমাকে এভাবে বলতে পারেননি যে, আপনার বাঁদীর সাথে বসুন।
উনার কথা মুবারক শুনে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার চেহারা মুবারক খুশিতে উজ্জ্বল হয়ে গেলো। তিনি উনার কাঁধ মুবারকে কাঁধ মুবারক মিলালেন এবং চুমু খেলেন। তারপর বললেন, আপনাদের জন্য আমার পিতা কুরবান হোক। আপনাদের দ্বারাই মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে হিদায়েত দান করেছেন আর আপনাদের দ্বারাই আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন। সুবহানাল্লাহ! (তারায়িফু ওয়া নাওয়াদিরু মিন উয়ূনিত তুরাছ-১ম খ-, ১৫ পৃষ্ঠা)
(৩)
হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে গচ্ছিত থাকা আমানত অর্থাৎ সম্পদ মালিকদের কাছে পৌঁছে দেয়ার জন্য তিনি পবিত্র মক্কা শরীফ তিন দিন অবস্থান মুবারক করলেন। তিনদিন পর তিনি রাতে পবিত্র হিজরত করার জন্যে উনার লাঠি মুবারক ও পুরাতন ধনুক নিয়ে রওয়ানা দিলেন।
এরপর হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র মক্কা শরীফ থেকে পবিত্র মদীনা শরীফ উনার দিকে যাত্রা শুরু করলেন। তিনি রাতে ভ্রমণ করতেন আর দিনে বিশ্রামে থাকতেন। দীর্ঘ সফরের কারণে উনার পা মুবারক ফুলে উঠলো।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একথা জানতে পেরে বললেন, ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আমার কাছে ডেকে আনুন।
কেউ একজন উনাকে ডেকে আনতে গেলেন। কিন্তু দীর্ঘ সফরের কারণে উনার পা মুবারক ফুলে গিয়েছিল তাই আসতে কষ্ট হচ্ছিল। তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজেই উনাকে দেখার জন্য তাশরীফ মুবারক নিলেন। তিনি এসে হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শুয়ে থাকতে দেখলেন। উনার এ অবস্থা দেখে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চক্ষু মুবারক দিয়ে নূরুল মুহব্বত মুবারক ঝরতে থাকলো। তখন তিনি খুব মুহব্বতের সাথে উনার দিকে ঝুঁকে হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পা মুবারক এ স্বীয় পবিত্র হাত মুবারক বুলিয়ে দিলেন।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাত মুবারক উনার বরকতে হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পা মুবারক পরিপুর্ণ সুস্থ হয়ে গেল। এমনকি এর পর থেকে মৃত্যু পর্যন্ত উনার পায়ে কোনো ধরনের অসুখ হয়নি। সুবহানাল্লাহ! (আল কামিলু লি ইবনিল আছীর ২য় খ-, ৩-৭ পৃষ্ঠা)
(৪)
তরবারির ঝনঝন আওয়াজে, তীর বর্শার সাজে সজ্জিত হয়ে অশ্বের উপর আরোহন করে সৈন্যদের সম্মুখে গিয়ে মুসলমানদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমর বিন আব্দ বললো, তোমাদের মধ্যে কোনো মল্লযোদ্ধা আছে কি?
তার আওয়াজে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা কেউ সাড়া দিলেন না। উনাদের মাঝে নীরবতা বিরাজ করছিল। আমরের ধারণা, তার সাথে কে এমন আছে যে মল্লযুদ্ধ করতে যাবে। তার সামনে যে মল্লযুদ্ধ করতে যাবে সে নির্ঘাত মৃত্যুমুখে পতিত হবে।
হঠাৎ নীরবতা ভেঙ্গে হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি এর মোকাবিলা করবো। উনার মাঝে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত আরো বৃদ্ধি পেলো। তিনি আমরের ডাকে ছুটে যেতে লাগলেন।
কিন্তু নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার দিকে মুহব্বতের দৃষ্টিতে তাকিয়ে বললেন, আপনি বসুন, সে কিন্তু আমর। (অর্থাৎ সে সাধারণ যোদ্ধা নয়)
এরপর আমর আবার চিৎকার দিয়ে বললো, আমার মোকাবিলা করার মতো কী কোনো লোক নেই। আপনাদের সেই জান্নাত কোথায়? যা আপনারা ধারণা করেন যে, আপনাদের কেউ শহীদ হলে তিনি জান্নাতে যাবেন। আপনাদের কেউ কি আমার মোকাবিলায় আসবেন না? আপনারা কি জান্নাত চান না?
তখন আবার হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উঠে বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এর মোকাবিলা আমি করবো।
তখন আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, আপনি বসুন, সে তো আমর (অর্থাৎ সে সাধারণ যোদ্ধা নয়)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নির্দেশনা মুতাবিক হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বসে গেলেন। ওই দিকে আমর কিন্তু বসে নেই।
সে আরো বেশি অহঙ্কারের সাথে হাঁক ডাক দিতে লাগলো। আর কবিতা আবৃত্তি করতে লাগলো-
ولَقَدْ بُحِحْتُ من النداء ...لجمعكم هَلْ مِنْ مُبارزْ
وَقفْتُ إذ جَبنَ المُشجَّعُ ... مَوقفَ القرن المناجِزْ
ولذالك انى لم ازل ... متسرعا قبل الهزاهز
ان الشجاعة فى الفتى ... والجود من الغرائز
আমি তাদের সাড়া পাইনি।
যখন বলেছি কোনো যোদ্ধা আছে কী?
আমি সেখানে অবস্থান করেছি
যেখানে বীর দুর্বল হয়ে যায়।
আমি তো মৃত্যুর পূর্বে গলার
গড় গড় শব্দ হওয়ার আগে যাব না।
বীরত্ব তো যুবকদের মাঝে
দানশীলতা তো স্বভাবগতই।
তার এমন কবিতা কান ছেদ করে অন্তরে আঘাত করছিল। হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মনে হচ্ছিল এ ছন্দগুলো উনার অন্তর মুবারকে তীরের মতো আঘাত করছিলো। তিনি বসে থাকতে পারছিলেন না। উনার ধৈর্যের বাঁধ মানছিলো না। তিনি আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কাছে ছুটে গিয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নাদান ব্যক্তির মোকাবিলা আমি করবো।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি বসুন, সে তো আমর (অর্থাৎ সে সাধারণ যোদ্ধা নয়)
ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উপর পরিপূর্ণ অটল, অবিচল থেকে বললেন, হোক না সে আমর।
একথা বলে তিনি দৃঢ়তার সাথে সামনের দিকে অগ্রসর হতে লাগলেন আর আবৃত্তি করতে লাগলেন-
لا تعجلن فقد اتاك ... مجيب صوتك غير عاجز
فى نية و بصيرة ... والصدق منجى كل فائز
من ضربة نجلا ... يبقى ذكرها عند الهزاهز
তুমি তাড়াহুড়া করো না
তোমার ডাকে সাড়াদানকারী আসছে
নিয়ত ও স্ক্ষ্মূদৃষ্টির সাথে
সত্যই সব মুক্তিকামীকে রক্ষা করে
এক আঘাতে যার স্মরণ মৃত্যুর পূর্বে
গলার গড়গড় শব্দ চলার সময়েও থাকবে।
হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বীরের মতো আমরের দিকে ছুটে গেলেন। তিনি যখন তার কাছে পৌঁছলেন তখন সে অবাক চোখে তাকিয়ে বললো, হে যুবক আপনি কে?
তিনি বললেন, আবু তালিবের ছেলে হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
সে বললো, ভাতিজা আপনার থেকে বড় কেউ নেই। কেননা আমি আপনার রক্ত প্রবাহিত করতে অছন্দ করছি।
তিনি বললেন, তুমি না মহান আল্লাহ পাক উনাকে প্রতিশ্রুতি দিয়েছ যে, যদি কুরাইশদের কোনো লোক তোমাকে বন্ধুত্বের দিকে আহ্বান করে তবে তুমি তা গ্রহণ করবে। সে বললো, হ্যাঁ।
তিনি বললেন, তাহলে শুনো, আমি তোমাকে মহান আল্লাহ পাক উনার ও উনার রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ও সম্মানিত দ্বীন ইসলাম উনাদের দিকে আহ্বান করছি।
তখন সে হেসে বললো, এসব আমার কোনো প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ!
তিনি বললেন, তাহলে আমি তোমাকে লড়াই করতে আহ্বান করছি।
সে বললো, কেন ভাতিজা? লাতের ক্বসম! আমি আপনার রক্ত মুবারক প্রবাহিত করতে পছন্দ করি না।
তিনি বললেন, কিন্তু মহান আল্লাহ পাক উনার শপথ! আমি তোমার রক্ত প্রবাহিত করতে পছন্দ করি।
উনার এমন কথাতে আমরের খুব রাগ হলো। সে তার তরবারি ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দিকে হাঁকাতে লাগলো। উভয়ের মাঝে যুদ্ধ শুরু হয়ে গেল। ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার ঢাল মুবারক নিয়ে আমরের সামনের দিকে এগিয়ে আসেন। আমর এমন আঘাত করলো যে, উনার ঢাল মুবারক চূর্ণ বিচূর্ণ হয়ে গেলো।
অন্যদিকে ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আমরের ঘাড়ের শাহ রগে আঘাত করলেন। এতে আমর মাটিতে পড়ে গেল। তার রক্তে মাটি লাল হয়ে গেল।
এ কাফির নিহত হওয়ার পর মুসলমানদের মাঝে তাকবীর ধ্বনি শুরু হয়ে গেলো।
উনারা বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ব্যতীত কোনো যুবক নেই। সুবহানাল্লাহ!
তিনি ফিরে আসলে হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি বললেন, আপনি কী তার ঢাল নিয়ে আসতে পারেননি। কেননা আরবে তার থেকে উত্তম ঢাল কেউ ব্যবহার করতো না।
হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহিু ওয়া সাল্লাম তিনি বললেন, আমার চাচাতো ভাইয়েরা লজ্জা পাবে তাই আমি তার ঢাল নিয়ে আসতে পারিনি। সুবহানাল্লাহ! (সীরাতু ইবনে হিশাম ৩য় খণ্ড- ২৩৭ পৃষ্ঠা)
সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার হায়দারী শান মুবারক উনার বাস্তব প্রমাণ
‘হায়দার’ শব্দের আভিধানিক অর্থ- বীর, সুপুরুষ, সুঠাম দেহের অধিকারী ইত্যাদি। যা ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা বিশেষ লক্বব মুবারক। উনার সাওয়ানেহ উমরী মুবারক হতে এই লক্বব মুবারক উনার বাস্তব অনেক নমুনা পাওয়া যায়। নিম্নে এ সম্পর্কে একখানা ওয়াকেয়া আলোচনা করা হলো:
খাইবার জিহাদের ঘটনা। কয়েকদিন যাবৎ কাফিরদের সাথে বেশ জিহাদ সংঘটিত হয়। কিন্তু প্রতিদিনই চূড়ান্ত কোনো ফায়ছালা না হয়েই জিহাদ শেষ হয়ে যায়। এমনিভাবে একদিন জিহাদ শেষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন যে, আগামীকাল সকালে আমি এমন এক মহান ব্যক্তি উনার হাত মুবারকে ইসলামী ঝা-া মুবারক অর্পণ করবো, উনার মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি মুসলিম বাহিনীকে বিজয় হাদিয়া করবেন। অতপর সকালে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার দস্ত মুবারকে ইসলামী ঝা-া মুবারক অর্পণ করলেন। আমীরুল মু’মিনীন, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সেনাপতিত্বে কাফিরদের সাথে তুমুল জিাহদ হলো। এক পর্যায়ে কাফিররা পালিয়ে খাইবার দুর্গে আশ্রয় নিলো। তখন ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি খাইবার দুর্গের প্রধান ফটক ধরে সজোরে টান দিলেন। ফলশ্রুতিতে লোহার সেই বিশাল ফটক উনার হাত মুবারকে চলে আসলো।
অতপর কাফিরদের সাথে পুনরায় তুমুল জিহাদ শুরু হলো। আর জিহাদের সেই সময়ে ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুর্গের সেই ফটককে ঢাল হিসেবে ব্যবহার করলেন। কাফিররা নাস্তানাবুদ হলো। অন্যান্য জিহাদের ন্যায় খাইবার জিহাদেও মহান আল্লাহ পাক তিনি মুসলিম বাহিনীকে সুমহান ফাতহুম মুবীন হাদিয়া করলেন।
জিহাদ শেষে ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ঢাল হিসেবে ব্যবহৃত দুর্গের সেই ফটককে ফেলে দিলেন। তখন আশিজন পালোয়ান একত্রিত হয়েও ঢাল হিসেবে ব্যবহৃত সেই ফটক উঠাতে পারলো না। অর্থাৎ ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধু বীরই নন, এমনকি তিনি আশিজন পালোয়ানেরও অধিক শক্তি রাখেন। সুবহানাল্লাহ!
মূলত, ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান মুবারক এমনটিই হওয়াই স্বাভাবিক। কারণ তিনি তো হায়দার লক্বব মুবারকে ভূষিত। উনার হায়দার লক্বব মুবারক স্মরণ করলেও সাধারণ মানুষ শক্তি, জোশ এবং বীরত্ব লাভ করে। যার কারণে এখনো সশস্ত্র বাহিনীতে অস্ত্র পরিচালনাকালে হায়দার লক্বব মুবারক স্মরণ করতে হয়। ফলশ্রুতিতে অসম্ভবকে সম্ভব করার কুওওয়ত অর্জিত হয়। যা উনার আখাছছুল খাছ কারামতও বটে।
মহান আল্লাহ পাক তিনি মুসলিম উম্মাহকে হায়দারী শান মুবারক উনার হিসসা নছীব করুন। (আমীন)
আমীরুল মু’মিনীন খলীফাতুল মুসলিমীন ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ছিলেন এক বেমেছাল উজ্জ্বল তারকা
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “আমার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা প্রত্যেকেই হলেন আকাশের তারকা সদৃশ। উনাদের যে কাউকে যেকোনো বিষয়ে যেকোনো ব্যক্তি অনুসরণ করবে সেই হিদায়েত প্রাপ্ত হয়ে যাবে।” সুবহানাল্লাহ!
উপরোক্ত পবিত্র হাদীছ শরীফ উনার হাক্বীক্বী মিছাদক্ব হচ্ছেন- আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “মহান আল্লাহ পাক তিনি হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের প্রতি সন্তুষ্ট। আর উনারাও মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি অর্জন করতে পেরেছেন। সুবহানাল্লাহ!
শুধু তাই নয়, এমনকি মহান আল্লাহ পাক তিনি অন্যত্র ইরশাদ মুবারক করেন, “যারা হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে উত্তমভাবে অনুসরণ করবে, তাদের প্রতিও মহান আল্লাহ পাক তিনি সন্তুষ্ট এবং তাঁরাও মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি অর্জন করতে পারবেন।” সুবহানাল্লাহ! উপরোক্ত পবিত্র আয়াতে কারীমা উনার হাক্বীক্বী মিছদাক্ব হচ্ছেন- আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ!
সূক্ষ্মভাবে ফিকির করলে উনার মর্যাদা-মর্তবা মুবারক উনার অনেকগুলো স্তর বেরিয়ে আসে। যেমন প্রথমত, তিনি হলেন হযরত ছাহাবী। দ্বিতীয়ত, বালকদের মধ্যে তিনি প্রথম পবিত্র দ্বীন ইসলাম কবুল করেন। তৃতীয়ত, তিনি হচ্ছেন কুল-কায়িনাতের সৃষ্টির উসীলা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জামাতা বা দামাদ। চতুর্থত, তিনি হচ্ছেন সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়ি আলামীন, উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার যাওজ। পঞ্চমত, তিনি হচ্ছেন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম ও সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনাদের সম্মানিত পিতা। ষষ্ঠত, তিনি হচ্ছেন পবিত্র দ্বীন ইসলাম উনার চতুর্থ খলীফা। সপ্তমত, উনার মুবারক ইমামতিতেই খায়বার দুর্গ বিজয় হয়েছিলো। সুবহানাল্লাহ!
এমনিভাবে ফিকির করলে উনার লক্ষ-কোটি মর্যাদা-মর্তবা মুবারক উনার দ্বার খুলে আসবে। বুখারী শরীফ ও মুসলিম শরীফ উনাদের মধ্যে বর্ণিত আছে, হযরত সা’দ ইবনে আবি ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একদা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লক্ষ্য করে বলেন, হযরত মুসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট হযরত হারুন আলাইহিস সালাম উনার যে মর্যাদা ছিলো আপনিও আমার নিকট সেই পর্যায়ে রয়েছেন। সুবহানাল্লাহ! তবে পার্থক্য হলো এই যে, আমার পরে কোনো হযরত নবী-রসূল আলাইহিস সালাম উনারা আসবেন না।
হযরত সাহল ইবনে সা’দ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র খায়বর জিহাদের সময় বললেন, আগামীকাল আমি এই ঝা-া এমন এক মহান ব্যক্তিত্ব উনার হাতে প্রদান করবো, যাঁর হাতে মহান আল্লাহ পাক তিনি খায়বার দুর্গ জয় করাবেন। যিনি মহান আল্লাহ পাক উনাকে এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদেরকে মুহব্বত করেন এবং মহান আল্লাহ পাক তিনিও উনাকে ও উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও উনাকে মুহব্বত করেন। সুবহানাল্লাহ! অতঃপর ভোর হওয়ার সাথে সাথে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে এসে উপস্থিত হলেন। উনারা প্রত্যেকেই মনে মনে এই আশা পোষণ করছেন যে, ঝা-া হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকেই প্রদান করা হবে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, সাইয়্যিদুনা হযরত আলী ইবনে আবি ত্বালিব আলাইহিস সালাম তিনি কোথায়? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বললেন, ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! উনার চোখ মুবারক-এ অসুস্থতা দেখা দিয়েছে। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বললেন, উনাকে ডেকে আনার জন্য কাউকে পাঠানো হোক। অতঃপর মুবারক নির্দেশ মুতাবিক সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহ ওয়াজহাহূ আলাইহিস সালাম উনাকে ডেকে আনা হলো। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার চোখ মুবারক-এ নূরুল বারাকাত মুবারক লাগিয়ে দিলেন। এতে তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন, যেন উনার চোখ মুবারক-এ কোনোরূপ রোগই ছিলো না। অতঃপর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি পবিত্র জিহাদের ঝা-া ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাত মুবারকেই দিলেন। সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
হযরত যায়িদ ইবনে আরকাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেছেন, “আমি যাঁর অভিভাবক ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও তার অভিভাবক।” (তিরমিযী শরীফ)
হযরত আব্দুল্লাহ ইবনে উমর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হিজরত করে পবিত্র মদীনা শরীফ উনার মধ্যে তাশরীফ নেয়ার পর মুহাজির ও আনছার হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মাঝে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এই সময় হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অশ্রু সিক্ত নয়নে বললেন, ইয়া রসূলাল্লাহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি আপনার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দিলেন। কিন্তু আমাকে কারো সাথে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করলেন না। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বললেন, দুনিয়া-আখিরাতে উভয় স্থানে আপনি আমার ভাই। সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ)
হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন, একদা সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মুখে খাওয়ার জন্য একটি ভুনা পাখি রাখা ছিলো। যা জনৈক আনছারী মহিলা ছাহাবীয়া রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হাদিয়া করেছিলেন। তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ পাক! আপনি মাখলুকাতের মধ্যে আপনার নিকট যিনি সবচেয়ে প্রিয় উনাকে আপনি পাঠিয়ে দিন। যেন তিনি আমার সাথে এই পাখিটি খেতে পারেন। এর পরপরই হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আসলেন এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সেই পাখিটির গোশত মুবারক খেলেন। সুবহানাল্লাহ!
উম্মুল মু’মিনীন আস সাদিসাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মে সালামা আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কোনো মুনাফিক ব্যক্তি মুহব্বত করে না। আর কোনো মু’মিন ব্যক্তি সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজজাহূ আলাইহিস সালাম উনার প্রতি হিংসা রাখে না। সুবহানাল্লাহ! (আহমদ ও তিরমিযী শরীফ)
উম্মুল মু’মিনীন আস সাদিসাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মে সালামা আলাইহাস সালাম তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি হযরত ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে গালি দিলো, সে যেন আমাকেই গালি দিলো।” নাঊযুবিল্লাহ! (আহমদ শরীফ)
উপরোক্ত আলোচনা দ্বারা এটাই প্রতীয়মান হয় যে, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি ছিলেন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মাঝে বেমেছাল এক উজ্জ্বল নক্ষত্র।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে উনার শান, মান, ফাযায়িল-ফযীলত জেনে উনাকে হাক্বীক্বীভাবে মুহব্বত করে উনার ইত্তিবা করার তাওফীক্ব দান করুন। আমীন।
Subscribe to:
Comments (Atom)
নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!
একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...
-
কুরআন শরীফ উনার ‘ সূরা দ্বূহা শরীফ’ ৮নং আয়াত শরীফ মধ্যে ইরশাদ হয়েছে, ‘আল্লাহ পাক তিনি উনার রসূল হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু ...
-
আশূরা মিনাল মুহররমে আহলে বাইত, ইমামগণকে মুহব্বত করা শিক্ষা নেয়া মু’মিন-মুসলমানদের দায়িত্ব-কর্তব্য। নিম্নে আহলে সুন্নত ওয়াল জামাত উনাদের মত...