নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
ثُـمَّ خَلَقَ اللهُ حَضْرَتْ اٰدَمَ عَلَيْهِ السَّلَامُ مِنَ الْـاَرْضِ فَرَكَّبَ فِيْهِ النُّوْرَ فِـىْ جَبِيْنِهٖ ثُـمَّ انْتَقَلَ مِنْهُ اِلـٰى حَضْرَتْ شِيْثٍ عَلَيْهِ السَّلَامُ وَكَانَ يَنْتَقِلُ مِنْ طَاهِرٍ اِلـٰى طَيِّبٍ وَمِنْ طَيِّبٍ اِلـٰى طَاهِرٍ اِلـٰى اَنْ اَوْصَلَهُ اللهُ صُلْبَ حَضْرَتْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْـمُطَّلِبِ عَلَيْهِمَا السَّلَامُ.
অর্থ: “মহান আল্লাহ পাক তিনি আবুল বাশার হযরত আদম ছফিউল্লাহ আলাইহিস সালাম উনাকে সৃষ্টি করে উনার সম্মানিত কপাল মুবারক উনার মাঝে সেই মহাসম্মানিত নূর মুবারক তথা নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে রাখলেন। সুবহানাল্লাহ! তারপর সেই মহাসম্মানিত নূর মুবারক হযরত আদম আলাইহিস সালাম উনার থেকে হযরত শীছ আলাইহিস সালাম উনার মাঝে স্থানান্তরিত হলেন। সুবহানাল্লাহ! আর এই সম্মানিত স্থানান্তর মুবারক পূত-পবিত্র ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুবারক উনাদের থেকে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠা ব্যক্তিত্বা মুবারক উনাদের মাঝে এবং সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠা ব্যক্তিতা¡ মুবারক উনাদের থেকে পূত-পবিত্র ও সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব মুবারক উনাদের মাঝে চলতে থাকলেন। সুবহানাল্লাহ! এইভাবে মহান আল্লাহ পাক তিনি এই মহাসম্মানিত নূর মুবারক আমার মহাসম্মানিত পিতা সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার মাঝে পৌঁছিয়ে দেন।” সুবহানাল্লাহ! (মুছান্নাফে আব্দুর রাজ্জাক্ব: হাদীছ শরীফ: ১৮, আল জুযউল মাফক্বূদ মিনাল জুযয়িল আউওয়াল মিনাল মুছান্নিছ লিহাফিযিল কাবীর আবী বকর আব্দির রাজ্জাক্ব ৬৩ পৃ.)
আর এই কারণে সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত কপাল মুবারক-এ সবসময় ‘নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে দেখা যেতো। সুবহানাল্লাহ!
কিতাবে বর্ণিত রয়েছে,
اَنَّ سَيِّدَنَـا حَضْرَتْ عَبْدَ اللهِ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِمَا السَّلَامُ كَانَ يُرٰى بَيْنَ عَيْنَيْهِ نُوْرُ النُّبُوَّةِ.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত কপাল মুবারক উনার মাঝখানে সম্মানিত নুবুওওয়াত মুবারক উনার মহাসম্মানিত নূর মুবারক তথা নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখা যেতো।” সুবহানাল্লাহ! (ইমতা’ ৪/৩৪)
কিতাবে আরো বর্ণিত রয়েছে যে,
سَيِّدُنَـا حَضْرَتْ عَبْدُ اللهِ عَلَيْهِ السَّلَامُ لِاَنَّهٗ كَانَ يَتَلَاْلَاُ نُوْرًا
অর্থ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত কপাল মুবারক-এ মহাসম্মানিত নূর মুবারক তথা নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বলজ্বল করতেন।” সুবহানাল্লাহ! (শরহুয যারক্বানী ‘আলা মাওয়াহিব ১/২০৭, তারীখুল খমীস ১/৮২)
কিতাবে আরো বর্ণিত রয়েছে যে,
كَانَ سَيِّدُنَـا حَضْرَتْ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الْمُطَّلِبِ عَلَيْهِمَا السَّلَامُ اَحْسَنَ رَجُلٍ رُؤِىَ قَطُّ خَرَجَ يَوْمًا عَلـٰى نِسَاءِ قُرَيْشٍ مُّـجْتَمِعَاتٍ فَقَالَتِ امْرَاَةٌ مِّنْـهُـنَّ اَيَّتُكُنَّ تَتَزَوَّجُ بِـهٰذَا الْفَتٰى فَتَصْطَبُّ النُّوْرَ الَّذِىْ بَيْنَ عَيْنَيْهِ فاِنّـِـىْ اَرٰى بَيْنَ عَيْنَيْهِ نُورًا وَّفِـىْ رِوَايَةٍ وَّكَانَ بَيْنَ عَيْنَيْهِ نُوْرٌ.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি ছিলেন মানুষের মাঝে সর্বাধিক সৌন্দর্য মুবারক উনার অধিকারী। উনার মত এরূপ সুদর্শন পুরুষ (কায়িনাতে) কখনও দেখা যেতো না। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি একদিন একদল কুরাইশী মহিলাদের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন মহিলাদের মধ্য হতে একজন সবাইকে সম্বোধন করে বললেন, হে মহিলাগণ! আপনাদের মধ্যে কে আছেন যে এই মহাসম্মানিত যুবক উনাকে সম্মানিত শাদী মুবারক করবেন? (আপনারা কি চান যে এই মহাসম্মানিত যুবক তিনি আপনাদের কাউকে শাদী মুবারক করেন?) অতঃপর উনার সম্মানিত কপাল মুবারক উনার মধ্যে যেই মহাসম্মানিত নূর মুবারক রয়েছেন, সেই মহাসম্মানিত নূর মুবারক উনাকে ধারণ করবেন। সুবহানাল্লাহ! কেননা নিশ্চয়ই আমি উনার সম্মানিত কপাল মুবারক-এ মহাসম্মানিত নূর মুবারক তথা নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ! অপর বর্ণায় রয়েছে, ‘সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত কপাল মুবারক-এ তখন নূরে হাবীবি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অবস্থান মুবারক করছিলেন।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ ১/৩২৫, দালায়িলুন নুবুওওয়াহ লিল বাইহাক্বী ১/১৩৩, আবূ নাঈম, খছায়িছুল কুবরা ১/৭১, মুছান্নাফে আব্দুর রাজ্জাক ৫/৩১৩)
কিতাবে আরো বর্ণিত রয়েছে,
وَالنُّوْرُ يَتَلَاْلَاُ فِـىْ جَبْهَتِهٖ وَفَرَّتْ وُحُوْشُ الْـمَشْرِقِ اِلـٰى وُحُوْشِ الْـمَغْرِبِ بِالْبِشَارَاتِ وَكَذٰلِكَ اَهْلُ الْبِحَارِ يُـبَـشِّـرُ بَعْضُهُمْ بَعْضًا.
অর্থ: “সাইয়্যিদুনা হযরত যাবীহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত কপাল মুবারক-এ নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বলজ্বল করতেন। এ সম্মানিত সুসংবাদ মুবারক নিয়ে পূর্বপ্রান্তের পশু-পাখি পশ্চিমপ্রান্তের পশু-পাখিদের নিকট আনন্দে আত্মহারা হয়ে ছুটাছুটি করতো। অনুরূপভাবে সাগর-মহাসাগর, নদী-নালা, খাল-বিলের প্রাণীরাও পরস্পরকে এই সুসংবাদ মুবারক বিনিময় করতো।” সুবহানাল্লাহ! (আন নি’মাতুল কুবরা ‘আলাল আ’লাম)
No comments:
Post a Comment