Sunday, September 10, 2017

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বেমেছাল সম্মানিত খিদমত মুবারক-এ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম



সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ خَبَّابٍ رضى الله تعالى عنه قَالَ شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَحُثُّ عَلَى جَيْشِ الْعُسْرَةِ فَقَامَ عُثْمَانُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ يَا رَسُول الله عَلَيَّ مِائَة بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ حَضَّ عَلَى الْجَيْشِ فَقَامَ عُثْمَانُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ عَلَيَّ مِائَتَا بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ حَضَّ فَقَامَ عُثْمَانُ عَلَيْهِ السَّلَامُ فَقَالَ: عَلَيَّ ثَلَاثُمِائَةِ بَعِيرٍ بِأَحْلَاسِهَا وَأَقْتَابِهَا فِي سَبِيلِ اللَّهِ فَأَنَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْزِلُ عَنِ الْمِنْبَرِ وَهُوَ يَقُولُ مَا عَلَى عُثْمَانَ عَلَيْهِ السَّلَامُ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ مَا عَلَى عُثْمَانَ عَلَيْهِ السَّلَامُ مَا عَمِلَ بَعْدَ هَذِهِ 
অর্থ: হযরত আব্দুর রহমান ইবনে খব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, একবার আমি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ উপস্থিত ছিলাম। সে সময় তিনি “জায়শুল ওসরাহ” তথা সম্মানিত তাবুক যুদ্ধে খিদমত মুবারক উনার আনজাম দেয়ার জন্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদেরকে উৎসাহ প্রদান করছিলেন। তখন সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম তিনি দাঁড়িয়ে বললেন, ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! মহান আল্লাহ পাক উনার রাস্তায় গদি ও পালানসহ একশত উট আমার যিম্মায়। এরপরও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উৎসাহ প্রদান করতে থাকলেন। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি পুনরায় দাঁড়িয়ে বললেন, মহান আল্লাহ পাক উনার রাস্তায় গদি ও পালানসহ দুইশত উট আমার যিম্মায়। আবারও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উৎসাহ প্রদান করলেন। সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি আবারও  দাঁড়িয়ে বললেন,   মহান আল্লাহ পাক উনার রাস্তায় গদি ও পালানসহ তিনশত উট আমার যিম্মায়। (বর্ণনাকারী বলেন) আমি দেখলাম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই কথা মুবারক বলতে বলতে মিম্বর শরীফ থেকে অবতরণ করলেনÑ এই সম্মানিত আমল মুবারক উনার পর সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি যে আমলই করেন, উনার জন্য তা ক্ষতিকর হবে না। এই সম্মানিত আমল মুবারক উনার পর সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি যে আমলই করেন, উনার কোনো ক্ষতি হবে না।” সুবহানাল্লাহ! (তিরমিযী শরীফ) 
সম্মানিত হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
عَنْ حَضْرَتْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ رضى الله تعالى عنه قَالَ جَاءَ عُثْمَانُ عَلَيْهِ السَّلَامُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَلْفِ دِينَارٍ فِي كُمِّهِ حِينَ جَهَّزَ جَيْشَ الْعُسْرَةِ فَنَثَرَهَا فِي حِجْرِهِ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَلِّبُهَا فِي حِجْرِهِ وَيَقُولُ مَا ضَرَّ عُثْمَانَ عَلَيْهِ السَّلَامُ مَا عَمِلَ بَعْدَ الْيَوْمِ مرَّتَيْنِ.
অর্থ: হযরত আব্দুর রহমান ইবনে সমুরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন সম্মানিত তাবুক জিহাদ উনার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন সাইয়্যিদুনা হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উনার জামা মুবারক উনার আস্তিনে পুরে একহাজার দীনার তথা স্বর্ণমুদ্রা নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ আসলেন এবং দীনারগুলো নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কোল মুবারক-এ ঢেলে দিলেন। (বর্ণনাকারী বলেন,) আমি দেখলাম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি  সেই মুদ্রাগুলো উনার কোল মুবারক-এ উলট-পালট করছিলেন এবং বলছিলেন: আজকের পর সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি তিনি যে আমলই করেন না কেন উনার কোনো ক্ষতি হবে না। এই কথা মুবারকখানা তিনি দুইবার বলেছেন।” সুবহানাল্লাহ! (মুসনাদে আহমদ)

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...