Saturday, February 27, 2016

খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনার নিকাহ মুবারক



وخرج بنو هاشم برسول الله صلى الله عليه وسلم، حتي جاءوه فكلموه فقال اين صاحبكم الذى تزعمون انى زوجته؟ حضرت خديجة الكبرى عليها السلام؟ فبرز له رسول الله صلى الله عليه وسلم، فلما نظر اليه، قال ان كنت زوجته فسبيل ذاك، وان لم اكن فعلت فقد زوجته-
এদিকে হাশিম গোত্রের লোকজন সকলেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন এবং সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার পিতার সঙ্গে কথা বলতে থাকেন। সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পিতা বললেন, আপনাদের মধ্যে যাঁর নিকট আমি আমার মেয়ে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে নিকাহ মুবারক দিয়েছি বলে আপনারা ধারণা করেন, তিনি কোথায়? জবাবে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার সামনে তাশরীফ নিলেন। সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পিতা তিনি আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে এক নজর দেখে বললেন, আমি যদি এই সম্মানিত ব্যক্তি আল আমীন উনার নিকট আমার মেয়ে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে নিকাহ মুবারক দিয়ে থাকি তা হলে ইহা সর্বোত্তম। তাই এখনই সম্মানিত আল আমীন সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে আমার মেয়ে সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনাকে নিকাহ মুবারক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ! (আল বিদায়া ওয়ান নিহায়া ২য় জিলদ ২৯৫ ও ২৯৬ পৃষ্ঠা, দালায়িলুন নুবুওওয়াহ ২য় জিলদ ৭১ ও ৭২ পৃষ্ঠা, তারিখুল ইসলাম)


উল্লেখ যে, হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহ তায়ালা আনহু ও হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাদের মতে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পিতা হযরত খুওয়াইলিদ তিনি ফিজার যুদ্ধের পূর্বেই ইন্তিকাল করেছেন। তুববা বাদশাহ হাজরে আসওয়াদকে যখন ইয়ামিন-এ নিয়ে যেতে চেয়েছিলো, তখন এই খুওয়াইলিদ উনার বিরোধিতা করেছিলেন। হযরত খুওয়াইলিদ উনার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়ে উঠলে কুরাইশ গোত্রের একদল লোকজন উনার সঙ্গে যোগ দেন। অতঃপর তুব্বা একদা একটি ভয়ংকর স্বপ্ন দেখে এই পরিকল্পনা ত্যাগ করেন এবং হাজরে আসওয়াদকে যথাস্থানে বহাল রাখেন। তবে সর্বসম্মত সিদ্ধান্ত হলো, সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার চাচা আমর ইবনে আসাদ উনাকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে নিকাহ মুবারক দিয়েছিলেন। যা হযরত ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি উনার সীরত গ্রন্থের পরিশিষ্টে লিখেছেন। 
(আল বিদায়া ওয়ান নিহায়া, সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি)

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...