Saturday, February 27, 2016

আনুষ্ঠানিক নুবুওওয়াত মুবারক প্রকাশের সময় হযরত কুবরা আলাইহাস সালাম উনার বেমেছাল খিদমত”

আনুষ্ঠানিক পবিত্র নুবুওওয়াত মুবারক প্রকাশের পূর্বে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিবিষ্ট মনে মহান রব্বুল আলামীন উনার ইবাদত করার জন্য নাগরিক কোলাহল হতে দূরে লোকালয় ছেড়ে হেরা গুহায় নির্জন পরিবেশে চলে যেতেন। উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার সঙ্গে আহার্য পুঁটলি বেঁধে দিয়ে দিতেন। ধ্যানমগ্ন হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে একাধারে কয়েকদিন অবস্থান করতেন। রসদ ফুরিয়ে গেলে পুনরায় ঘরে ফিরে আসতেন। মাঝে মাঝে যখন ফিরতে অনেক সময় হয়ে যেত তখন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নিজেই রুটি, পানি নিয়ে গুহায় দিয়ে আসতেন। কোনো প্রশ্ন করতেন না বরং ধৈর্যের সাথে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কার্যকলাপ লক্ষ্য করে যাচ্ছিলেন।

একবার এক কুরাইশ রমনী হযরত কুবরা আলাইহিস সালাম উনাকে উদ্দেশ্য করে বলল, আপনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে কাছে রাখার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু আপনার সমস্ত চেষ্টা আজ বৃথা গেল। আরো বলল, যাকে আপনি সমস্ত ধন-সম্পদ হাদিয়া করেছেন এবং অক্লান্ত খিদমত করলেন অথচ তিনি আপনাকে ভুলে থাকেন। আপনি হয়ত জানেন না যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে ছেড়ে গুহায় থাকেন, কারণ আপনি বৃদ্ধা হয়ে গেছেন। আপনার প্রতি উনার আর আকর্ষণ নেই। নাঊযুবিল্লাহ!
উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উক্ত মহিলার কথা শুনে হেসে উত্তর দিয়ে বললেন, তোমরা উনাকে চিনতে পারোনি। তাই এরূপ মন্তব্য করছো। কিন্তু আমি উনাকে ঠিকই চিনতে পেরেছি। বিবাহের পূর্ব থেকেই আমি উনার মুবারক চরিত্র সম্পর্কে অবগত ছিলাম। বিবাহের পর উনাকে আমি আরো উত্তমরূপে চিনতে পেরেছি। তিনি যে দীর্ঘ ছয়/সাত বছর যাবত গুহায় কাটাচ্ছেন উনার রহস্য দুনিয়ার কোনো মানুষ না জানলেও আমি জানি। তিনি হয়ত অচিরেই উনার আকাঙ্খিত নিয়ামত মুবারক লাভ করবেন। উক্ত মহিলা হযরত কুবরা আলাইহাস সালাম উনার এরূপ উত্তর শুনে যারপর নেই লজ্জিত হয়ে চলে গেল।
আনুষ্ঠানিক নুবুওওয়াত প্রকাশের ছয় মাস পূর্ব হতেই হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নানা রকম আশ্চর্যজনক স্বপ্ন দেখতেন তার সবই হযরত কুবরা আলাইহাস সালাম উনার নিকট বর্ণনা করতেন। তিনি শুনে বুঝতেন যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যে অবস্থায় রয়েছেন তার ফল অচিরেই পাবেন। তাই তিনি নানা উৎসাহবাঞ্জক কথা বলে সান্ত্বনা প্রদান করতেন।
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বয়স মুবারক যখন ৪০ তখন হযরত জিব্রীল আলাইহিস্ সালাম তিনি প্রায়ই মানুষের ছূরত ধারণ করে দূরে দাঁড়িয়ে উনাকে ডাকতেন। এই ডাক শোনার পর তিনি তৎক্ষণাৎ সে স্থান ত্যাগ করতেন। তিনি বাড়ী এসে এসব ঘটনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে বলতেন। হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে বিভিন্নভাবে উৎসাহ দিতেন এবং বলতেন, আপনাকে যখন তিনি ডাকেন তখন আপনি দাঁড়িয়ে শুনবেন, তিনি কি বলেন, কেন ডাকেন? কারণ আপনি তো কোনোদিন কোনো অন্যায় করেননি। সুতরাং আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ইত্যাদি।
যেদিন প্রথম কুরআন শরীফ উনার আয়াত শরীফ নাযিল হয় সেদিন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্বীয় পবিত্র হুজরা শরীফে প্রত্যাবর্তন করে হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে বললেন, আমাকে কম্বল মুবারক দ্বারা আচ্ছাদিত করুন। হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে কম্বল মুবারক দ্বারা আবৃত করে দিলেন। কিছুক্ষণ পর হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে সবিস্তারে ঘটনা খুলে বললেন। ঘটনা শুনে তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ‍উনাকে সঙ্গে নিয়ে স্বীয় চাচাতো ভাই ওরাকা ইবনে নওফেলের নিকট চলে গেলেন। তিনি ছিলেন দৃষ্টিশক্তি লোপপ্রাপ্ত একজন অতি বৃদ্ধ ব্যক্তি। তিনি হযরত ঈসা আলাইহিস্ সালাম উনার দ্বীনের অনুসারী ছিলেন। ঘটনা শুনে ওরাকা বিন নওফেল বললেন- তিনিই তো সেই ঔশী- বার্তাবাহক ফেরেশতা হযরত জিব্রীল আলাইহিস সালাম, মহান আল্লাহ তায়ালা তিনি যাকে হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার নিকট প্রেরণ করেছিলেন। তিনি আফসুস ও আকাঙ্খাভরে বললেন, আপনার দ্বীনের দাওয়াত যখন প্রকাশ্যে শুরু হবে, তখন আমি যদি যুবক থাকতাম, আপনার ক্বওম যখন আপনাকে হিজরত করতে বাধ্য করবে হায়! যদি আমি তখন জীবিত থাকতাম। (বুখারী শরীফ)
উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম তিনিই ছিলেন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র নুবুওওয়াত ও রিসালত উনার উপর প্রথম বিশ্বাস স্থাপনকারিণী এবং উনার সাথে প্রথম নামায আদায়কারিণী।

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...