Saturday, February 27, 2016

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা বিনতে খুওয়াইলিদ আলাইহাস সালাম উনার ব্যবসায়ীক পন্য নিয়ে গমন



অন্য বর্ণনায় এসেছে, হযরত ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইবনে আসাকির রহমতুল্লাহি আলাইহি উনারা বর্ণনা করেন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বয়স মুবারক যখন ২৫ বৎসর তখন তিনি পবিত্র মক্কা শরীফ-এ ‘আল আমীন লক্বব মুবারক-এ সমধিক পরিচিত ছিলেন। বুছরা নামক স্থানে যখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ নেন তখন ‘নাসতূর নামক পাদ্রী উনাকে দেখে চিনে ফেলেন এবং বলেন, এ বৃক্ষের নিচে কখনও কোনো নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ছাড়া অন্য কেউ অবস্থান করেননি। এরপর পাদ্রী মাইসারাকে জিজ্ঞাসা করলেন উনার উভয় চক্ষু মুবারক-এ নূর মুবারক জ্বলজ্বল করছে কি-না? 

মাইসারা বললেন, হ্যাঁ উনার চক্ষু মুবারক-এ নূর মুবারক জ্বলজ্বল করছে আর এই নূর মুবারক কখনও হ্রাস হয় না। পাদ্রী বললো, ইনিই তাহলে প্রতিশ্রুত আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি। সুবহানাল্লাহ! অতঃপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ক্রয়-বিক্রয় করতে লাগলেন। এদিকে এক ব্যক্তি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে ঝগড়া করতে চাইলো যে, আপনি লাত ও ওযযার ক্বসম খান। নাঊযুবিল্লাহ!
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ওই ব্যক্তিকে বললেন, আমি কখনো লাত উযযার ক্বসম খাই না। ঘটনাক্রমে এই প্রতিমাদ্বয়ের কাছ দিয়ে যেতে হলেও আমি আমার চেহারা মুবারক ফিরিয়ে নেই এবং পথের কিনারা ধরে চলে যাই। একথা শুনে লোকটি বললো, আপনার কথা মুবারক সবই সত্য। 
অতঃপর সে মাইসারাকে বললো, মহান আল্লাহ পাক উনার ক্বসম! নিশ্চয়ই ইনিই আখিরী নবী, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। উনার সুমহান মর্যাদা-মর্তবা, ছানা-ছীফত ও গুণাবলী আমাদের আলিমগণ কিতাবাদীতে পাঠ করে থাকেন। (খছায়িছুল কুবরা ১ম জিলদ ১৫৪ ও ১৫৫ পৃষ্ঠা, সীরাতুল হালাবিয়াহ)

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...