হাদীছ শরীফ-এ আরো এসেছে,
عن حضرت البيهقى رحمة الله عليه ان حضرت عمار ابن ياسر رضى الله تعالى عنه كان اذا سمع ما يتحدث به الناس عن تزويج رسول الله صلى الله عليه وسلم حضرت خديجة الكبرى عليها السلام وما يكثرون فيه يقول انا اعلم الناس بتزويجه اياها، انى كنت له تربا وكنت له الفا وخدنا- وانى خرجت مع رسول الله صى الله عليه وسلم ذات يوم حتى اذا كنا بالحزورة اجزنا على اخت حضرت خديجة الكبرى عليها السلام وهى جالسة على حضرت ادم عليه السلام تبيعها، فنادتنى فانصرفت اليها ووقف لى رسول الله صلى الله عليه وسلم فقالت اما بصاحبك هذا من حاجة فى تزويج حضرت خديجة الكبرى عليها السلام ؟ قال حضرت عمار رضى الله تعالى عنه فرجعت اليه فاخبرته- فقال "بلى لعمرى" فذكرت لها قول رسول الله صلى الله عليه وسلم فقالت اغدوا علينا اذا اصبحنا، فغدونا عليهم قال فوجدناهم قد ذبحوا بقرة والبسوا ابا حضرت خديجة الكبرى عليها السلام حلة، وصفرت لحيته،
অর্থ: হযরত ইমাম বায়হাক্বী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন যে, হযরত আম্মার ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি যখনই লোকজনদেরকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনাকে নিকাহ মুবারক করা সংক্রান্ত আলোচনা করতে শুনতেন, তখন বলতেন যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনাকে নিকাহ মুবারক করার বিষয়টি আমি সবচেয়ে ভালো জানি। কারণ, আমি আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সমবয়সী, অন্তরঙ্গ ছহিব ও খাদিম ছিলাম। একদিন আমি উনার সঙ্গে বের হই। হাযওয়ারা নামক স্থানে পৌঁছে আমরা দেখতে পেলাম যে, সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার এক বোন বসে চামড়া বিক্রি করছেন। তিনি আমাদেরকে দেখে আমাকে নিকটে ডাকেন। আমি উনার নিকটে যাই আর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সেখানে আমার অপেক্ষায় থাকেন। সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বোন আমাকে বললেন, আচ্ছা আপনার এই সঙ্গী কি আমার বোন হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনাকে নিকাহ মুবারক করতে আগ্রহী নন? হযরত আম্মার ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বললেন, এ কথার কোন জবাব না দিয়ে আমি আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটে গিয়ে উনাকে বিষয়টি অবহিত করি। তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন, অবশ্যই আমি আগ্রহী। সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার বোনকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এ কথা মুবারক জানালে তিনি বললেন, আগামীকাল সকালে আপনারা আমাদের বাড়িতে আসুন। আমরা পরের দিন সকালে সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার বাড়িতে গেলাম। হযরত আম্মার ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমরা গিয়ে দেখতে পেলাম যে, উনারা একটি গাভী যবাই করেছেন এবং সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পিতাসহ সকলেই উত্তম ও নতুন জামা-কাপড় পরে রয়েছেন। আর উনার পিতা তিনি দাড়িতে হলুদ রং মেখেছিলেন।
No comments:
Post a Comment