Saturday, February 27, 2016

হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনার নিকাহ মুবারকের খুতবা

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিইয়ীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনাদের নিকাহ মুবারক-এর মজলিসে আবূ ত্বালিব তিনি খুতবা মুবারক পাঠ করেন। নিম্নে পাঠকদের সামনে তার বাংলা অনুবাদ পেশ করা হলো- 
“সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার, যিনি আমাদেরকে সাইয়্যিদুনা হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম ও সাইয়্যিদুনা হযরত ইসমাঈল আলাইহিস সালাম উনার পবিত্র বংশ মুবারক-এ পাঠিয়েছেন। এবং আমাদেরকে উনার ঘর বাইতুল্লাহ শরীফ-এর খাদিম ও ইমাম করে পাঠিয়েছেন। উনার ঘর কাবা শরীফ-এর মাধ্যমে মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে সম্মানিত ও মর্যাদাবান করেছেন। চতুর্দিক থেকে জ্বিন ইনসান এই কাবা শরীফকে যিয়ারত করতে ছুটে আসে। যে ব্যক্তি এই বাইতুল্লাহ শরীফ-এ তাওয়াফ করতে আসে তার নিরাপত্তা দানের দায়িত্ব মহান আল্লাহ পাক তিনি আমাদের উপর অর্পণ করেছেন। আমাদেরকে তিনি সমস্ত মানুষের খলীফা হিসেবে মনোনীত করেছেন। অতঃপর আমার বলার বিষয় এই যে, নিশ্চয়ই হযরত সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন এক অনন্য সুমহান যুবক, উনার তুলনা, মেছালেরও মেছাল বা সমকক্ষ নেই। আর তিনি মাখলুকাতের মধ্যে সবচেয়ে অগ্রণী। অর্থাৎ নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি শুধু আল্লাহ পাক নন, এতটুকু। এছাড়া যত মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত ও মাক্বামাত রয়েছে সবকিছুই মহান আল্লাহ পাক তিনি উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হাদিয়া করেছেন। সুবহানাল্লাহ!

আর আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ধন-সম্পদের বিন্দুমাত্র মুখাপেক্ষী নন। কিন্তু তিনি সর্বোত্তম চরিত্র মুবারক, সব নৈতিক গুণাবলীল অধিকারী ও অত্যন্ত সম্পদশালী। মহান আল্লাহ পাক উনার হাবীব সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এমন এক সুমহান ব্যক্তিত্ব ও নবী-রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনার ছানা-সিফত বা মর্যাদা-মর্তবার কথা কারো নিকট নতুন করে বর্ণনা করার প্রয়োজন আছে বলে আমি মনে করিনা।
আমি আমার সম্পদ থেকে আমার সম্মানিত ভ্রাতুস্পুত্র উনার শাহী নিকাহ মুবারক-এ মহর বাবদ ২০টি উট নির্ধারণ করলাম। আর আমি মহান আল্লাহ পাক উনার ক্বসম দিয়ে বলছি, এই নিকাহ মুবারক-এর পর উনার মর্যাদা-মর্তবা, মাক্বামাত ও ফযীলত আরো প্রকাশ পাবে।”
“রওজাতুল আহবাব” গ্রন্থে উল্লেখ আছে, “আবূ ত্বালিব তিনি যখন খুতবা মুবারক শেষ করলেন তখন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পিতৃব্যপুত্র (চাচাতো ভাই) হযরত ওয়ারাকা ইবনে নাওফিল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি একটি খুতবা মুবারক দিলেন যার সারমর্ম এরকম- “ওই মহান আল্লাহ পাক উনার বেশুমার প্রশংসা করছি, যিনি আমাদেরকে সেই সুমহান মর্যাদা দিয়েছেন যার বর্ণনা এতক্ষণ ধরে শুনেছেন। যে উনার সমস্ত শান-মান, ফযীলতের কথা কোনো আরববাসী তথা মাখলুকাত কখনও অস্বীকার করতে পারবে না। সুতরাং আমরা সমগ্র আরব তথা কায়িনাতের সকলের চেয়ে অগ্রবর্তী সম্মানিত ও মর্যাদাবান। সুবহানাল্লাহ! তবে আমাদের সকলের আকাঙ্খা যে, এই নিকাহ মুবারক-এর মাধ্যমে আপনাদের সাথে নিসবত ও সম্পর্কের অধিকার গভীর ও নিবিড় হবে। ইনশাআল্লাহ!

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...