Monday, February 29, 2016

সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম উনার সম্মানিত জীবনী মুবারক-৪



সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ‘শায়বাহ’ ইসম বা নাম মুবারক সম্পর্কে কিছু আলোচনা:
সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক কেন ‘সাইয়্যিদুনা হযরত শায়বাহ আলাইহিস সালাম’ রাখা হয়েছে, এই বিষয়ে সীরাতবিশারদগণ উনারা বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন। অধিকাংশ সীরাতবিশারদগণ উনাদের, সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি যখন মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন, তখন উনার সম্মানিত মাথা মুবারক-এ কিছু শুভ্র বা সাদা চুল মুবারক ছিলো। তাই উনার সম্মানিত নাম মুবারক রাখা হয়েছে সাইয়্যিদুনা হযরত শায়বাহ আলাইহিস সালাম। কেননা শায়বাহ উনার একখানা অর্থ মুবারক হচ্ছেন ‘শুভ্র, সাদা চুল, শুভ্র কেশ’।
কেউ কেউ বলেছেন, উনার সম্মানিত মাথা মুবারক উনার মাঝখানে কিছু সাদা চুল মুবারক ছিলো। আবার কেউ কেউ বলেছেন, উনার সম্মুখের কেশগুচ্ছ সাদা ছিলো। যা স্পষ্টভাবে দেখা যেতো।
কেউ কেউ বলেছেন, উনার সম্মানিত আব্বাজান আল জাদ্দুছ ছানী লিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত হাশিম ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আম্মাজান আল জাদ্দাতুছ ছানিয়াহ সাইয়্যিদাতুনা হযরত সালমা বিনতে আমর আলাইহাস সালাম উনাকে সম্মানিত ওছীয়ত মুবারক করেন যে, তিনি যেন উনার সম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম উনার নাম মুবারক রাখেন ‘সাইয়্যিদুনা হযরত শায়বাহ আলাইহিস সালাম।’ সুবহানাল্লাহ! তাই উনার নাম মুবারক রাখা হয় ‘সাইয়্যিদুনা হযরত শায়বাহ আলাইহিস সালাম।’ সুবহানাল্লাহ! যেমন কিতাবে বর্ণিত রয়েছে, 
لأن أباه وصّى أمه بذلك.
অর্থ: “কেননা উনার সম্মানিত পিতা আলাইহিস সালাম তিনি উনার আম্মাজান আলাইহাস সালাম উনাকে এই বিষয়ে ওছীয়ত মুবারক করেছেন।” সুবহানাল্লাহ! (সুবুলুল হুদা ওয়ার রশাদ ফী সীরাতি খইরিল ইবাদ শরীফ ১/২৬২) 
আর এটা এই জন্য যে, সাইয়্যিদুনা হযরত হাশিম ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম তিনি উনার সম্মানিত আওলাদ সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম উনার সম্মানিত শুভ পরিণাম সম্পর্কে, শান-মান, ফাযায়িল-ফযীলত, বুযূর্গী-সম্মান মুবারক সম্পর্কে নিশ্চিতভাবে অবহিত ছিলেন। সুবহানাল্লাহ! তিনি জানতেন যে, ‘উনার যেই মহাসম্মানিত আওলাদ আলাইহিস সালাম তিনি বিলাদতী শান মুবারক প্রকাশ করতে যাচ্ছেন, তিনি ‘সম্মানিত নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’ উনাকে বহন করবেন এবং তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত দাদাজান হওয়ার সৌভাগ্য অর্জন মুবারক করবেন। সুবহানাল্লাহ! তিনি কায়িনাতের মাঝে সবচেয়ে বেশি সৌভাগ্যবান হবেন। সবহানাল্লাহ! অল্প বয়স মুবারক থেকেই উনার বেমেছাল ইলম, হিকমত ও সম্মান মুবারক উনার বিষয়টি প্রকাশিত হতে থাকবে। সুবহানাল্লাহ! তাই তিনি উনার সম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনার সম্মানিত নাম মুবারক ‘সাইয়্যিদুনা হযরত শায়বাহ আলাইহিস সালাম’ রাখার জন্য ওয়াছীয়ত মুবারক করেছেন। সুবহানাল্লাহ! কেননা আরবরা স্বীয় সন্তানদের বিচক্ষণতা ও বুদ্ধিমত্তাতার কামনা করে তাদের সন্তানদের নাম রাখতেন শায়বাহ। সুবহানাল্লাহ!
মূল কথা হলো, আল জাদ্দুছ ছানী লিরসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত হাশিম ইবনে আবদে মানাফ আলাইহিস সালাম তিনি এবং আল জাদ্দাতুছ ছানিয়াহ সাইয়্যিদাতুনা হযরত সালমা বিনতে আমর আলাইহাস সালাম তিনি অর্থাৎ উনারা মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে সম্মানিত ইলহাম-ইলক্বা’ মুবারক এবং স্বপ্ন মুবারক-এ আদিষ্ট হয়ে উনাদের সম্মানিত আওলাদ আলাইহিস সালাম উনার সম্মানিত নাম মুবারক রেখেছেন ‘সাইয়্যিদুনা হযরত শায়বাহ আলাইহিস সালাম।’ সুবহানাল্লাহ!

সম্মানিত কুনিয়াত মুবারক: আবূ হারিছ আলাইহিস সালাম, আবূ আব্দিল্লাহ আলাইহিস সালাম, আবূ বাত্বহা’ আলাইহিস সালাম।

কিতাবে বর্ণিত সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কতিপয় সম্মানিত মশহূর লক্বব মুবারক এবং এই সম্পর্কে কিছু আলোচনা:
شيبة الحمد (শায়বাতুল হামদ)Ñ চরম প্রশংসাকারী ও চরম প্রশংসিত শায়বাহ আলাইহিস সালাম: হযরত শাহ আব্দুল হক্ব মুহাদ্দিছ দেহলভী রহমতুল্লাহি আলাইহি তিনি উনার বিশ্বখ্যাত কিতাব ‘মাদারেজুন নুবুওওয়াহ শরীফ’ উনার মধ্যে উল্লেখ করেন যে, সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে শায়বাতুল হামদও বলা হতো। কারণ উনার প্রতিটি কাজকর্ম মুবারক খুবই পছন্দনীয় হতো। ফলে সকলেই উনার প্রশংসা মুবারক করতেন। সুবহানাল্লাহ!
আল্লাম ইবনে কাছীর রহমতুল্লাহি আলাইহি তিনিসহ আরো অনেকেই বলেন, 
ويقال له شيبة الحمد لجوده
অর্থ: “আর উনার বেমেছাল দানশীলতার কারণে উনাকে ‘শায়বাতুল হামদ’ বলা হতো।”
‘সীরাতে হালবিয়্যাহ শরীফ’ উনার মধ্যে উল্লেখ রয়েছে, 
ويدعى شيبة الحمد لكثرة حمد الناس له 
অর্থ: “লোকেরা উনার সীমাহীন প্রশংসা মুবারক করতো, তাই উনাকে ‘শায়বাতুল হামদ’ বলে ডাকা হতো।” সুবহানাল্লাহ!
এই প্রসঙ্গে আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ছাহিবু ইললিম আউওয়ালি ওয়াল ইললিম আখিরি, মুজাদ্দিদে আ’যম মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা ইমাম খলীফাতুল্লাহ হযরত আস সাফফাহ আলাইহিছ ছলাতু ওয়াস সালাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুইখানা সম্মানিত ইসম বা নাম মুবারক হচ্ছেন ‘সাইয়্যিদুনা হযরত আহমদ ছল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম’Ñচরম প্রশংসাকারী এবং ‘সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’- চরম প্রশংসিত। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ আলাইহি ওয়া সাল্লাম তিনি সম্মানিত নূরে হাবীবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ধারণ করেছেন। সুবহানাল্লাহ! এই কারণে সাইয়্যিদুনা হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও ছিলেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সেই সম্মানিত খুছূছিয়াত বা বৈশিষ্ট্য মুবারক উনার অধিকারী। সুবহানাল্লাহ! অর্থাৎ তিনি ছিলেন চরম প্রশংসকারী এবং চরম প্রশংসিত। সুবহানাল্লাহ! তিনি নিজে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের চরম প্রশংসা মুবারক করেছেন। আর উনারাও উনার চরম প্রশংসা মুবারক করেছেন। সুবহানাল্লাহ! ফলে সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসীও উনার অত্যধিক প্রশংসা মুবারক করতো। সুবহানাল্লাহ! আর এই কারণেই উনার সম্মানিত লক্বব মুবারক হচ্ছেন, ‘শায়বাতুল হামদ’ তথা চরম প্রশংসাকারী ও চরম প্রশংসিত শায়বাহ। সুবহানাল্লাহ!

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...