Saturday, February 27, 2016

হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা বিনতে খুওয়াইলিদ আলাইহাস সালাম উনার সুমহান নিকাহ মুবারক



فكان ميسرة- فيها يزعمون- اذا كانت الهاجرة واشتد الحر. يرى ملكين يظلانه من الشمس وهو يسير على بعيره. فلما قدم مكه على حضرت خديجة عليها السلام بما لها باعت ما جاءٍ به فاضعف أوقريبا. وحدثها ميسرة عن قول الراهب وعما كان يرى من اظلال الملائكة اياة وكانت حضرت خديجة عليها السلام امرأة جازمة شريفة لبيبة مع ماأراد الله بهامن كرامتها. قلما أخبرها ميسرة ما أخبرها بعشت الى رسول الله صلى الله عليه وسلم فقالت له- فيما يزعمون- ياابن عم انى فد رغبت فيك لقرابتك وسطتك-
فى قومك ءأمانتك وحسن خلقك و صدق حديثك، ثم عرضت نفسها عليه وكانت أوسط نساء قريش نسبا وأعظمهن شرفا وأكثرهن مالا، كل قومها كان حريصا على ذاك منها لو يقدر عليه، فلما قالت ذلك لرسول الله صلى الله عليه وسلم ذكر ذلك لأ عمامه، فخرج معه عمه حمزة رضى الله تعالى عنه حتى دخل على خويلدبن أسد فخطبها اليه فتزوجها عليه الصلاة والسلام-
قال حضرت ابن هشام رحمة الله عليه : فأصدقها عشرين بكرة وكانت أول امرأة تزوجها ولم يتزوج عليها غيرها حتى ماتت-


ঐতিহাসিকগণ বলেন, মাইসারা লক্ষ্য করলেন যে, সূর্যের তাপ প্রখর হওয়ার সাথে সাথে দুজন ফেরেশতা আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ছায়া প্রদান করছেন। তখন তিনি উটের পিঠে চড়ে এগিয়ে চলছিলেন। মক্কা শরীফ-এ এসে সাইয়্যিদাতুনা হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনাকে তিনি উনার পণ্য সামগ্রী বুঝিয়ে দিলেন। সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উক্ত পণ্য-সামগ্রী দ্বিগুণ বা প্রায় দ্বিগুণ তথা অনেক মূল্যে তা বিক্রি করলেন। মাইসারা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার নিকট পাদ্রীর বক্তব্য এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে দুজন ফেরেশতা আলাইহিমাস সালাম উনাদের ছায়াদানের কথা ব্যক্ত করলেন। আর এদিকে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি ছিলেন দৃঢ় সংকল্পকারিনী, সম্ভ্রান্ত, সম্মানিতা ও বুদ্ধিমতী।
মাইসারা ঘটনার ইতিবৃত্ত শুনালে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উক্ত মুজিযা শরীফসমূহের বিবরণ শুনে এতো অভিভূত হলেন যে, তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট বার্তা পাঠালেন, প্রিয় ভাই! আপনার সুখ্যাতি, বিশ্বস্ততা, উত্তম চরিত্র মুবারক, সত্যবাদিতার যে সুনাম সুখ্যাতি রয়েছে তাতে আমি খুবই মুগ্ধ ও অভিভূত। এই বলে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিকাহ বা শাদী মুবারক-এর প্রস্তাব পাঠান। 
উল্লেখ্য যে, সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি কুরাইশ মহিলাগণের মধ্যে বংশগতভাবে অতিশয় সম্ভ্রান্ত, মর্যাদায় সকলের সেরা ও শ্রেষ্ঠা বিত্তবান নারী ছিলেন। উনার গোত্রে এমন কোনো পুরুষ ছিলেন না যে, উনাকে সাধ্যে কুলালে বিয়ে করার অভিলাষ পোষণ করতেন না। মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এই প্রস্তাবটি উনার চাচাগণ উনাদেরকে জানালেন। এসব শুনে উনার চাচা সাইয়্যিদুনা হযরত হামযা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আখিরী নবী, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিয়ে খুওয়াইলিদ ইবনে আসাদ উনার সঙ্গে আলাপ আলোচনার পর সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার সঙ্গে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকাহ মুবারক সুসম্পন্ন করেন। সুবহানাল্লাহ! 
হযরত হিশাম রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, মোহর হিসেবে উনাকে বিশটি উট প্রদান করেন। আর এটাই ছিলো নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রথম নিকাহ মুবারক। সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার বিছাল শরীফ পর্যন্ত নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আর কোনো আহলিয়া গ্রহণ করেননি বা নিকাহ মুবারক করেননি। (আল বিদায়া ওয়ান নিহায়া ১ম জিলদ ২৯৩, ২৯৪ পৃষ্ঠা, সীরাতুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম- হযরত ইবনে হিশাম রহমতুল্লাহি আলাইহি, দালায়িলুন নুবুওওয়াহ ২য় জিলদ ৬৬ ও ৬৭ পৃষ্ঠা, সীরাতুল মুস্তফা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তারিখুল ইসলামী)

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...