Sunday, February 28, 2016

‘পবিত্র জুমাদাল ঊলা শরীফ’ মাস উনার মহাসম্মানিত বিশেষ দিনসমূহ কি আপনার জানা আছে?


১) পবিত্র ২২ জুমাদাল ঊলা শরীফ হলো- সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের পবিত্র আযীমুশশান নিক্বাহিল আযীম শরীফ অনুষ্ঠিত হওয়ার সুমহান দিন। সুবহানাল্লাহ!
২) আফদ্বলুন নিসা ওয়ান নাস বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত ছালিছাহ আলাইহাস সালাম তিনি আনুষ্ঠানিকভাবে ১১ই জুমাদাল ঊলা শরীফ মহাসম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!

৩) সাইয়্যিদুন নাস, সাইয়্যিদু কুরাইশ, সাইয়্যিদুল আরব ওয়াল আজম, আল ফাইয়্যায, যুল মাজদি ওয়াস সু’দাদ, মুত্ব‘ইমুল ইন্সি ওয়াল ওয়াহ্শি ওয়াত ত্বইর, সাইয়্যিদুল বাত্বহা’, আবুল বাত্বহা’, আবূ আব্দিল্লাহ আলাইহিস সালাম, জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত আব্দুল মুত্ত্বালিব আলাইহিস সালাম তিনি ২২শে জুমাদাল ঊলা শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফে বিছালী শান মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
৪) মহাসম্মানিত ২২শে জুমাদাল ঊলা শরীফ তারিখে বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ছানিয়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত আওলাদ, সিবতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ সাইয়্যিদুনা ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে হযরত যুন নূরাইন আলাইহিমাস সালাম তিনিও মহাসম্মানিত বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন।
৫) এ মাসেরই ৯ তারিখে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন মুজাদ্দিদে আ’যম, গাউসুল আ’যম, আওলাদে রসূল, মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার লখতে জিগার, ছানী আওলাদ, নিবরাসাতুল উমাম সাইয়্যিদাতুনা হযরত শাহযাদীয়ে ছানী আলাইহাস সালাম উনার সম্মানিত ছাহিব হাদিউল উমাম কুতুবুল আলম সাইয়্যিদুনা হযরত শাহদামাদ ছানী ক্বিবলা আলাইহিস সালাম তিনি। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে এই সকল আযীমুশশান মহাপবিত্র মহাসম্মানিত এই দিনসমূহকে জান, মাল দিয়ে অত্যন্ত মুহব্বত, তা’যীম-তাকরীমের সাথে খালিছভাবে পালন করার তাওফীক দান করুন। আমীন!

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...