হাদীছ শরীফ-এ এসেছে,
قال حضرت ابن اسحاق رحمة الله عليه وكانت حضرت خديجة بنت خويلد عليها السلام امرأة تاجرة ذات شرف ومال تستأجر الرجال على مالها مضاربة فلما بلغها عن رسول الله صلى الله عليه و سلم ما بلغها من صدق حديثه و عظم أمانته و كرم أخلاقه بعثت اليه فمرضت عليه أن يخرج لها فى مال تاجرا الى الشام وتعطيه أفضل ما تعطى غيره من التجار- مع غلام لها يقال له ميسرة. فقبل رسوالله صلى الله عليه وسلم منها وخرج فى مالها ذاك. وخرج معه غلامها ميسرة حتى
نزل الشام. فترل رسول الله صلى الله عليه وسلم فى ظل شجرة قريبا من صومعة راهب من الرهبان. فاطلع الراهب الى ميسرة. فقال: من هذا الرجل الذى نزل تحت الشجرة؟ فقال ميسرة هذا رجل من قريش من أهل الحرام فقال له الراهب ما نزل تحت هذه الشجرة الانبى. ثم باع رسول الله صلى الله عليه وسلم سلمته- عنى تجارته- التى خرج بها واشترى ماأراد أن يشترى. ثم اقبل قافلاالى مكة ومعه ميسرة.
অর্থ: হযরত ইবনে ইসহাক্ব রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা বিনতে খাওয়াইলিদ আলাইহাস সালাম তিনি ছিলেন একজন শরীফা, সম্ভ্রান্ত, অভিজাত নারী। লাভে অংশীদারিত্বের চুক্তিতে তিনি উনার ব্যবসা পরিচালনা করতেন। বস্তুত পক্ষে কুরাইশ বংশের অনেকেই ছিলেন ব্যবসায়ী। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সত্যবাদিতা, বিশ্বস্ততা, সর্বোত্ত চারিত্রিক মহত্বের সুখ্যাতির কথা জানতে পেরে সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম তিনি উনার নিকট প্রস্তাব পাঠালেন যে, তিনি যদি ইচ্ছা করেন তাহলে আমার পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া সফর করতে পারেন। বিনিময়ে তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অন্যান্যদের তুলনায় ব্যবসার অধিক লভ্যাংশ উনাকে শরীকদার হিসেবে উনার মুবারক খিদমতে পেশ করবেন। সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি উনার গোলাম মাইসারাকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতের জন্য সঙ্গে দিতে চাইলেন। মহান আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার প্রস্তাব কবুল করলেন এবং সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পণ্য সামগ্রী নিয়ে, গোলাম মাইসারাসহ সিরিয়া অভিমুখে সফর (বা রওয়ানা) করলেন। সিরিয়ায় পৌঁছে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জনৈক পাদ্রী-এর গির্জার নিকটবর্তী একটি গাছের ছায়ায় অবস্থান করছিলেন।
পাদ্রী মাইসারাকে ডেকে নিয়ে জিজ্ঞাসা করেন, গাছের নিচে অবরতণকারী ব্যক্তি তিনি কে? মাইসারা বললেন, ইনি হারামবাসী কুরাইশী বংশের সম্মানিত একজন ব্যক্তি। পাদ্রী বললেন, এ যাবৎ এই গাছের নিচে নবী-রসূল আলাইহিমুস সালাম উনারা ব্যতীত কেউ অবস্থান করেননি। অতঃপর আখিরী নবী, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সমস্ত পণ্যসামগ্রী বিক্রি করেন এবং বিক্রয়লব্ধ অর্থ দিয়ে উনার পছন্দমত অন্য মালামাল ক্রয় করলেন। এরপর মাইসারাকে সাথে নিয়ে মক্কা শরীফ-এর দিকে প্রত্যাবর্তন করলেন।
No comments:
Post a Comment