সম্মানিত ওয়ালিদ আলাইহিস সালাম:
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম সম্মানিত ওয়ালিদ আলাইহিস সালাম সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়,
كان أبوها خويلد عليه السلام من سادة قريش وسيد بني عبد العزى بن قصي وأحد أشراف قريش
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা খুওয়াইলিদ আলাইহিস সালাম তিনি কুরাঈশদের মধ্যে নেতৃস্থানী, আব্দুল্ উয্যা গোত্রের সর্বশ্রেষ্ঠ এবং কুরাঈশদের অধীক সম্মানিত ব্যক্তিত্ব উনাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন। সুবহানাল্লাহ।
অন্যত্র বর্ণিত রয়েছে,
كان من أشراف وفرسان قريش
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা তিনি কুরাঈশদের গণ্য মান্য এবং নেতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন। (আল মুহবার)
অন্যত্র বর্ণিত রয়েছে,
كان في وفد عظماء قريش إلى سيف بن ذي يزن ليهنّئوه
অর্থ: হাবশার বাদশাহ সাইফ ইবনে যী ইযানকে অভিনন্দন জানানোর জন্য গমনকারী কুরাঈশ নেতৃবৃন্দের মধ্যে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা অন্যতম। (আল মুনতাজিম)
অন্যত্র বর্ণিত রয়েছে,
كان عليهم في حرب الفجّار
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা তিনি হারবুল ফিজারে (আপন গোত্রের) অধিনায়ক ছিলেন।
অন্যত্র বর্ণিত আরো রয়েছে, সাইয়্যিদুল বাশার হযরত জাদ্দু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা উনার ইলম মুবারককে সত্যায়ন করে ইরশাদ মুবারক করেন,
ما وجدت أحداً ورث العلم الأقدم غير خويلد بن أسد
অর্থ: খুওয়াইলিদ ইবনে আসাদ উনার থেকে ইলমের ক্ষেত্রে অগ্রগণ্য কাউকে আমি পাইনি। (আনসাবুল আশরাফ)
সম্মানিতা ওয়ালিদা আলাইহিস সালাম:
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম সম্মানিতা ওয়ালিদা আলাইহিস সালাম সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়,
أُمها فاطمة بنت زائدة بن الأصم عليها السلام
অর্থ: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিতা মাতা ফাতিমা বিনতে যায়িদাহ ইবনে আছম আলাইহাস সালাম। (আনওয়ারুস সাত্বিআহ)
নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উর্ধ্বতন পুরুষ হযরত লুয়াই আলাইহিস সালাম উনাতে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিতা মাতা উনার নসব মুবারক মিলিত হয়েছেন।
পবিত্র নসব মুবারক:
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্র নসব মুবারক সম্পর্কে কিতাবে উল্লেখ করা হয়,
هي خديجة عليها السلام بنت خويلد بن أسد بن عبد العزى بن قصي يلتقي نسبها بنسب الرسول في قصي
অর্থ: উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম বিনতে আসাদ ইবনে আব্দুল উয্যা ইবনে কুছাই আলাইহিস সালাম। নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উর্ধ্বতন পুরুষ হযরত কুছাই আলাইহিস সালাম উনাতে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার সম্মানিত পিতা উনার নসব মুবারক মিলিত হয়েছেন।
কিতাবে আরো উল্লেখ করা হয়,
هي من أقرب نسائه إليه في النسب،
অর্থ: হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি নসব মুবারকের দিক থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্বাধিক নিকটবর্তী। (সীরাতে হালাবিয়্যাহ)
No comments:
Post a Comment