وكلمت اخاها، فكلم اباه ....... فذكر له رسول الله صلى الله عليه وسلم، ومكانه، وساله ان يزوجه فزوجه حضرت خديجة الكبرى عليها السلام و صنعوا من البقرة طعاما فاكلنا منه، ونام ابوها ثم استيقظ صاحيا- فقال ما هذه الحلة اهذه الصفرة، وهذا الطعام؟ فقالت له ابنته التى كانت قد كلمت عمارا هذه حلة كساها سيد المرسلين حبيب الله محمد صلى الله عليه وسلم بن عبد الله صلى الله عليه وسلم ختنك، وبقرة اهداها لك، فذبحناها حين زوجته حضرت خديجة الكبرى عليها السلام، فانكر ان يكون زوجه، وخرج يصيح حتى جاء الحجر،
আমি সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার ভাইয়ের সাথে কথা বললাম। তিনি উনার পিতার সঙ্গে আলাপ-আলোচনা করলেন। .... সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার ভাই উনাকে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শান-মান, মর্যাদা-মর্তবা সম্পর্কে অবহিত করলেন এবং সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিকাহ মুবারক দেয়ার প্রস্তাব পেশ করেন। তিনি তাতে সম্মতি দেন এবং মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকাহ মুবারক দিয়ে দেন। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনারা গাভীর গোশত রান্না করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিসহ সকলের মেহমানদারীর আয়োজন করেন। হযরত আম্মার ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, আমরা খাওয়া-দাওয়া করি। এর মধ্যে সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার পিতা তিনি ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর ঘুম থেকে জাগ্রত হয়ে এই বলে হাক-ডাক দিতে থাকেন যে, আমার গায়ে এসব কিসের পোশাক? এসব হলুদ রং কেন? এ খানাপিনা কিসের? জবাবে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বোন তিনি উনার পিতার সঙ্গে কথা বলছিলেন, যে মেয়েটি হযরত আম্মার ইবনে ইয়াসির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সঙ্গে পূর্বে নিকাহ মুবারক-এর ব্যাপারে আলাপ-আলোচনা করছিলেন। তিনি বললেন, আপনার মেয়ে সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার ছহিব তথা আপনার জামাতা হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আপনাকে এই পোশাক পরিয়েছেন। আর এই গাভীটি আপনার জন্য হাদিয়া এসেছিলো। সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম উনার নিকাহ মুবারক উপলক্ষে এই গাভীটি যবেহ করেছি। কিন্তু তিনি সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে সাইয়্যিদুনা হযরত মুহম্মদ ইবনে আব্দুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট নিকাহ মুবারক দেয়ার বিষয়টি গোপন করেন এবং উচ্চ কণ্ঠে ঘোষণা দিতে দিতে ঘর থেকে বেরিয়ে হিজরে ইসমাইল আলাইহিস সালাম তথা হাতীমে চলে আসেন।
No comments:
Post a Comment