হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে,
اخرج حضرت ابن سعد رحمة الله عليه من طريق حضرت سعيد بن جبير رضى الله تعالى عنه - عن حضرت ابن عباس رضى الله تعالى عنه ان نساء اهل مكة اختلفن فى عيد كان لهن فى رجب فبيناهن عكوف عند وثن مثل لهن كرجل حتى صار منهن قريبا ثم نادى بأعلى صوته يا نساء تيماء انه سيكون فى بلدكن نبى يقال له حضرت احمد صلى الله عليه وسلم يبعث برسالة الله فأيما امرأة استطاعت ان تكون زوجا له فلتفعل فحصبته النساء وقبحنه واغلظن له وأغضت خديجة على قوله ولم تعرض له فيما عرض له النساء.
অর্থঃ- “হযরত ইবনে সাদ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত সায়ীদ ইবনে জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে তিনি সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমা উনার থেকে বর্ণনা করেন, নিশ্চয়ই মক্কা শরীফ-এর নারীগণ উনাদের মধ্যে রজব মাসে ঈদ বা খুশির দিন সম্পর্কে মতভেদ দেখা দিলে সকলেই এক মূর্তির নিকট উপস্থিত হয়, হঠাৎ এক মানব আকৃতি তারা দেখতে পান। আকৃতিটি আস্তে আস্তে তাদের নিকট এসে উচ্চস্বরে ঘোষণা করলো, হে তায়মার নারীগণ!
আপনাদের শহরে একজন নবী উনার আগমন ঘটবে সামনে। উনার নাম মুবারক হবে সাইয়্যিদুনা হযরত আহমদ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যিনি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে নুবুওওয়াত ও রিসালত নিয়ে তাশরীফ আনবেন। অতএব, যে নারীর মধ্যে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার যাওজা বা সহধর্মিনী (আহলিয়া) হওয়ার যোগ্যতা আছে, তিনি যেনো উনার যাওজা বা আহলিয়া হয়ে যান। এই কথা শুনে কিছু মহিলা সেই লোকটি প্রতি কংকর ছুঁড়ে মারলো, ঠাট্টা-বিদ্রƒপ করলো এবং কঠোর আচরণ প্রদর্শন করলো। কিন্তু সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম তিনি এরূপ ঘটনা শুনে কোনো বিরূপ মন্তব্য করলেন না।” (খাছায়িছুল কুবরা, ১ম জিল্দ, ১৫৫ পৃষ্ঠা)
অর্থাৎ সাইয়্যিদাতুনা হযরত খাদীজাতুল কুবরা আলাইহাস সালাম তিনি ছিলেন মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে সৃষ্টির শুরু থেকে মনোনীত। যে কারণেই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নাম মুবারক শুনে কোনো প্রকার চু-চেরা তিনি করেননি। বরং ওই ব্যক্তির কথাকে সমর্থন করেছেন। সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম তিনি যে পূর্ব থেকে মনোনীত ছিলেন এটি তার একটি প্রমাণ। জাহিলিয়াত যুগেই সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাকে ‘ত্বাহিরা ও ‘ত্বইয়্যিবাহ লক্বব মুবারক নিয়ে সকলেই সম্বোধন করতো। সুবহানাল্লাহ!
No comments:
Post a Comment