আজকে একটি ঐতিহাসিক দিন।
আরবী মাসের ২রা রবিউল আউয়াল তারিখ।
আরবী মাসের ২রা রবিউল আউয়াল তারিখ।
এদিনে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় পূত্র সন্তান ত্বইয়্যিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পৃথিবীতে আগমণ (জন্মদিবস) করেন। সুবহানাল্লাহ।
উন্নার সম্মানিত আম্মাজান উম্মুল মু’মীমিন হযরত খাদিজাতুল কুবরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা।
উন্নার সম্মানিত আম্মাজান উম্মুল মু’মীমিন হযরত খাদিজাতুল কুবরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা।
নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় পূত্র সন্তান ত্বইয়্যিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বিলাদত (জন্মদিবস) গ্রহণ করেন নবীজির নবুয়ত প্রকাশের ৯ বছর পূর্বে, পবিত্র মক্কা শরীফে। অর্থাৎ নবীজির বয়স মুবারক তখন ৩১ বছর। আর হযরত উম্মুল মু’মীমিন খাদিজাতুল কুবরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা’র বয়স তখন ৪৬ বছর।
নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় পূত্র সন্তান ত্বইয়্যিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পৃথিবীতে ৬দিন অবস্থান করেন এবং ৮ই রবিউল আউয়াল তারিখে দুনিয়া থেকে বিদায় (ইন্তেকাল) গ্রহণ করেন।
নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় পূত্র সন্তান ত্বইয়্যিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’র বিদায় গ্রহনের একদিন পর নবীজি ৯ রবীউল আউয়াল তারিখে দুটি দুম্বা বা খাসি দ্বারা উনার আক্বীক্বা দেন। তারপর অনেক উট ও অন্যান্য পশু যবাই করে বিশেষ মেহমানদারীর ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নবী করিম সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দ্বিতীয় পূত্র সন্তান ত্বইয়্যিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সম্পর্কে আরো জানার তৌফিক দান করুন। আমিন।

No comments:
Post a Comment