হযরত উমর ইবনে আবদুল আযীয রহমতুল্লাহি আলাইহি উনার খিলাফতের সবচেয়ে উল্লেখযোগ্য কতিৃত্ব হলো, যানু হাশিম বা আহলে বাইত শরীফ-উনাদের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা প্রদর্শন ও উনাদের ভাতা নির্ধারন।
হযরত উমর ইবনে আব্দুল আজীজ রহমতুল্লাহি আলাইহি উনার শাসনামলে বনু হাশিমদের পুরো নিরাপত্তা এর ব্যবস্হা করা হয়- উনাদের যথাযথ মর্যাদা দান ও বাইতুল মাল হতে উপযুক্ত ভাতা নির্ধারণ করা হয়। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আত্মীয়দেরকেও। তিনি উনার খিদমতের হস্ত প্রসারীত করে দেন।
উনার খিলাফত কালে একদিন হযরত ফাতেমা বিনতে আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু গৃহে তাশরীফ আনলে উনার সম্মানার্থে গৃহ হতে পরিষদ ও প্রহরী সকলকেই বাহির করে দেন, এবং উনার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। এতে হযরত ফাতেমা বিনতে আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অত্যন্ত খুশি হন।
বনু হাশিমকে তিনি শ্রেষ্ট সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন। উনার শাসনামলে কোন আহলে বাইত অর্থনৈতিক বা সামাজীকে মর্যাদার দিক দিয়ে কষ্ট ভোগ করেনি। বনু হাশিমীদের ছোট ছোট বালক বালিকাদের প্রতি ও উনার দৃষ্টি ছিল অত্যন্ত সজাগ।
ইতিহাস স্বাক্ষ্য দেয় যে, বনু হাশিম প্রকৃত নিরাপত্তা লাভ করেন প্রকৃত পক্ষে উমাইয়া শাসক উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহি উনার সময়ে।
No comments:
Post a Comment