Tuesday, December 15, 2015

কুরআন শরীফে আহলু বাইতগণের প্রতি মুহব্বত করার নির্দেশ

অনেককে দেখেছি, নবীজি পরিবার বা আহলে বাইতগণকে মুহব্বত করার কথা বললেই শিয়া ভেবে বসে। সবার এক ধারণা বাতিল আকিদ্বাভূক্ত শিয়ারাই বুঝি শুধু নবীজির পরিবারকে ভালোবাসে, বাকিরা বাসে না।
এ ধারণাটা সম্পূর্ণ ভুল। রবীন্দ্রনাথ দাড়ি রাখে বলে কিন্তু আমরা দাড়ি রাখা বাদ দেইনি। কাদিয়ানীরা নামাজ পরে বলে কিন্তু আমরা নামাজ পড়া বাদ দেইনি। ঠিক একই ভাবে শিয়ারা নবীজির পরিবার বা আহলে বাইতগণের মুহব্বতের কথা বলে দেখে কিন্তু নবীজির পরিবারকে ভালোবাসার কথা বাদ দেওয়া যাবে না।
নবীজির পরিবারের প্রতি যে সুন্দর আচরণ ও মুহব্বত রাখতে হবে এটা কিন্তু স্বয়ং আল্লাহ তায়ালার আদেশ। এ সম্পর্কে পবিত্র কুরআন পাকের সূরা আশ-শুরা ২৩ নং আয়াতে বলা হয়েছে-
“হে রাসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)! আপনি বলুন, আমি তোমাদের নিকট রিসালত-এর দায়িত্ব পালনের কোন প্রতিদান চাই না। তবে তোমারা আমার আত্মীয়-স্বজনদের তথা বংশধরদের সাথে সদাচরণ করবে। (সূরা আশ-শুরা : ২৩)
অর্থাৎ নবীজির পরিবার বা বংশধরদের প্রতি ভালোবাসা ও সৎভাব পোষন করা স্বয়ং আল্লাহ তায়ালার এবং নবীজির নির্দেশ। এখানে বাতিল আকিদ্বাভূক্ত শিয়াদের বিষয়টি উঠতেই পারে না।

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...