আমরা মুসলমান হিসেবে আমাদের ধর্ম সম্পর্কে হাতে গুনা অল্প বিস্তর কিছু বিষয় ছাড়া তেমন কিছুই জানিনা। আমাদের দ্বীন ইসলামে অনেক গুরুত্বপূর্ণ ও অধিক ফযীলতপূর্ন অনেক বিষয় রয়ে গেছে যার মাধ্যমে খুব সহজেই জান্নাতি হওয়া যায়, শুপারিশ লাভ করা যায় এবং পরিপূর্ণ মুসলমান হওয়া যায়। এসব বিষয়ের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে সম্মানিত হযরত নবী পরিবার তথা আহলে বাইতি রসূলিল্লাহ ﷺ।
স্বয়ং আল্লাহ তায়ালা কোরআন মাজীদে বলে দিয়েছেন হযরত নবী পরিবারের প্রতি উম্মতের কী দায়িত্ব-কর্তব্য।
যেমন- আল্লাহ বলেন-
“হে আমার হাবীব ﷺ ! আপনি (উম্মতদেরকে) বলুন, আমি তোমাদের নিকট কোনো প্রতিদান চাই না। (আর তোমাদের পক্ষ্যে তা দেয়াও সম্ভব নয়) তবে দায়িত্ব-কর্তব্য হচ্ছে- আমার নিকটজন তথা পরিবার-পরিজন, তাঁদের প্রতি তোমরা সদাচারণ করবে।” (সূরা শূরা:২৩)

আর হাদিসে পাওয়া যায়-
হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পবিত্র কা’বা শরীফের দরজা ধরে বললেন, “আমি হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি-
الا ان مثل اهل بيتى فيكم مثل سفينة (حضرت) نوح عليه السلام من ركبها نجا ومن تخلف عنها هلك.
অর্থ: “বিশ্ববাসী তোমরা সাবধান হও! আমার সম্মানিত হযরত আহলে বাইত শরীফগণ তোমাদের জন্য হযরত নূহ আলাইহিস সালামের কিশতী (নৌকার) ন্যায়। যারা সেই কিশতির উপর আরোহণ করেছে তারা নাজাত (মুক্তি) পেয়েছে। আর যারা কিশতীর উপর আরোহণ করেনি তারা হালাক বা ধ্বংস হয়েছে।” (মিশকাত-৫৭৩, খাসায়িসুল কুবরা-৪৬৬)

সূতরাং আসুন আমরা সকলেই সম্মানিত নববী পরিবার সম্পর্কে বেশি করে জানার চেষ্টা করি।

No comments:
Post a Comment