নবীজির পরিবারের একটি বিশেষ দিন
আজ ২৮শে সফর। হিজরী ৪৯ সনের এই দিনের নবীজির সম্মানিত বংশধর ও সম্মানিত দৌহিত্র ইমাম হাসান রদ্বিয়াল্লাহু এ দিনে শাহাদাতের সুধা গ্রহণ করেন।
আজ ২৮শে সফর। হিজরী ৪৯ সনের এই দিনের নবীজির সম্মানিত বংশধর ও সম্মানিত দৌহিত্র ইমাম হাসান রদ্বিয়াল্লাহু এ দিনে শাহাদাতের সুধা গ্রহণ করেন।
ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সম্পর্কে একখানা হাদীস শরীফ-
হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু বলেন, “একদা আমি দিনের শেষাংশে আখিরী রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে বাইরে বের হলাম। এক পর্যায়ে হযরত ফাতিমাতুজ হযরত যাহরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা’র হুজরা শরীফের নিকটবর্তী হলাম। তখন নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইমাম হাসান রদ্বিয়াল্লাহুকে ডাকলেন। আর তিনি দৌড়ে এসে নবীজির কাধ মুবারক জড়িয়ে ধরলেন। তিনিও উনাকে জড়িয়ে ধরলেন এবং বললেন,- হে মহান আল্লাহ তায়ালা ! আমি উনাকে মুহব্বত করি। আপনিও উনাকে মুহব্বত করুন। আর উনাকে যারা মুহব্বত করবে, উনাদেরকেও আপনি মুহব্বত করুন।” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ ও মুসলিম শরীফ)
মহান আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে ইমাম হাসান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে মুহব্বত করার তৌফিক দান করুন। আমিন।
No comments:
Post a Comment