Tuesday, December 8, 2015

হযরত আহলে বাইত শরীফদের প্রতি হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার মুহব্বত।

মহান আল্লাহ পাক তিনি উনার পবিত্র কালাম পাক উনার মধ্যে হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি মুহব্বত করাকে ফরয করে দিয়েছেন। তাই আমরা দেখতে পাই যিনি হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব, যিনি ছাহিবু রসূলিল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম তিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি মুহব্বত প্রকাশের বেমেছাল দৃষ্টান্ত ব্যক্ত করেছেন। এ প্রসঙ্গে ছহীহ বুখারী শরীফ উনার ২য় খ- ৪০৫ পৃষ্ঠায় বর্ণিত রয়েছে-
والذى نفسى بيده لقرابة رسول الله صلى الله عليه وسلم احب الى ان اصل من قرابتى
অর্থ: “(সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বলেন) মহান আল্লাহ পাক উনার শপথ, যাঁর কুদরতী হাত মুবারকে আমার প্রাণ মুবারক রয়েছে, আমার আপনজন থেকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আপনজন উনাদেরকে আমি অধিক মুহব্বত করে থাকি।” সুবহানাল্লাহ!
ছহীহ বুখারী শরীফ উনার ২য় খ- ৪১৫ পৃষ্ঠায় অপর এক পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,
اقبوا محمدا صلى الله عليه وسلم فـى اهل بيتـا
অর্থ:- “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের বিষয়ে উনার মর্যাদা মুবারককে রক্ষা করো।”

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...