Tuesday, December 8, 2015

আহলে বাইত আলাইহিমুস সালাম, সাত খলীফা আলাইহিমুসসালাম ও ১২ ইমাম আলাইহিমুসসালাম

পবিত্র আশূরা মিনাল মুহররম শরীফ-এ হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত খুলাফায়ে রাশিদীন আলাইহিস সালাম ও ১২ ইমাম আলাইহিস সালাম উনাদেরকে মুহব্বত করা শিক্ষা নেয়া মু’মিন-মুসলমানগণ উনাদের দায়িত্ব-কর্তব্য।
আহলে বাইত ৪ জন:
১. সাইয়্যিদুনা হযরত আলী কারমাল্লাহু ওয়াজহাহু আলাইহিস সালাম।
২. সাইয়্যিদুনা হযরত ফাতিমাতুয্ আলাইহাস সালাম।
৩. সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম।
৪. সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম।
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের মধ্যে খুলাফায়ে রাশিদীন ৭ জন:
১. সাইয়্যিদুনা হযরত আবূ বকর ছিদ্দীক্ব ইবনে কুহাফা আলাইহিস সালাম।
২. সাইয়্যিদুনা হযরত উমর ফারূক ইবনে খাত্তাব আলাইহিস সালাম।
৩. সাইয়্যিদুনা হযরত উছমান গনী ইবনে আফ্ফান আলাইহিস সালাম।
৪. সাইয়্যিদুনা হযরত আলী ইবনে আবূ তালিব আলাইহিস সালাম।
৫. সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান ইবনে আলী আলাইহিস সালাম।
৬. সাইয়্যিদুনা হযরত মুআবিয়া ইবনে আবূ সুফইয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
৭. সাইয়্যিদুনা হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু।
আর ১২ ইমাম হচ্ছেন:
১. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী ইবনে আবূ তালিব আলাইহিস সালাম।
২. সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান ইবনে আলী আলাইহিস সালাম।
৩. সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন ইবনে আলী আলাইহিস সালাম।
৪. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী আওসাত যাইনুল আবিদীন ইবনে ইমাম হুসাইন আলাইহিস সালাম।
৫. সাইয়্যিদুনা হযরত ইমাম বাকির ইবনে যাইনুল আবিদীন আলাইহিস সালাম।
৬. সাইয়্যিদুনা হযরত ইমাম জা’ফর ছাদিক ইবনে বাকির আলাইহিস সালাম।
৭. সাইয়্যিদুনা হযরত ইমাম মূসা কাযিম ইবনে জা’ফর ছাদিক আলাইহিস সালাম।
৮. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী রিযা ইবনে মূসা কাযিম আলাইহিস সালাম।
৯. সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ তক্বী ইবনে আলী রিযা আলাইহিস সালাম।
১০. সাইয়্যিদুনা হযরত ইমাম আলী নক্বী ইবনে মুহম্মদ তক্বী আলাইহিস সালাম।
১১. সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আসকারী ইবনে আলী নক্বী আলাইহিস সালাম।
১২. সাইয়্যিদুনা হযরত ইমাম মুহম্মদ আহমদ মাহদী আলাইহিস্ সালাম (এখনো আসেননি, ক্বিয়ামতের আগে আসবেন)।
উনাদের প্রত্যেকেরই বেমেছাল মর্যাদা ও মর্তবা। যেহেতু উনাদের সম্পর্ক নূরে মুজাসসাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে।
আয় আল্লাহ পাক! হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ও হযরত খুলাফায়ে রশিদীন আলাইহিমুস সালাম উনাদের পরিপূর্ণ মুহব্বত আমাদের অন্তরে দান করুন। (আমীন)

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...