Tuesday, December 15, 2015

নবীজির সাথে আহলে বাইত ও সাহাবীগণের একটি স্মৃতি বিজড়িত দিন

আখেরী চাহার শোম্বা : নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সহিত আহলে বাইত ও সাহাবীগণের একটি স্মৃতি বিজড়িত দিন......
আখিরী রসূল হাবীবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘদিন অসুস্থতা অনুভব করার পর পবিত্র আখিরী চাহার শোম্বাহ’র (সফর মাসের শেষ বুধবার) সকালে সুস্থতা অনুভব করেন। অতঃপর গোসল করতঃ হযরত উম্মুল মু’মিনীনগণ এবং আহলে বাইতগনকে সাথে নিয়ে নাস্তা করেন। অতঃপর সাহাবীগণের খোঁজ-খবর নেন এবং খুশি প্রকাশ করে মসজিদে নববী শরীফে যান।
আখিরী রসূল হাবীবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুস্থতা অনুভব দেখতে পেয়ে সাহাবীগণ অত্যন্ত আনন্দিত হন। এজন্য উনারা মহান আল্লাহ’র দরবারে শুকরিয়া আদায় করেন এবং সে উপলক্ষে সাধ্যমতো আখিরী রসূল হাবীবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম’র খিদমতে হাদিয়া তোহফা দেন। এছাড়া গরিব-মিসকিনদেরকেও দান সদকা করেন। সেক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু সাত হাজার দিনার, হযরত উমর ফারুক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু পাঁচ হাজার দিনার, হযরত উছমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু দশ হাজার দিনার, হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিন হাজার দিনার এবং আব্দুর রহমান ইবনে আউফ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একশত উট ও একশত ঘোড়া হাদিয়া করেন।
তবে উক্ত দিনের শেষ প্রান্তে আখিরী রসূল, হাবীবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় অসুস্থতা অনুভব করেন এবং তা নিয়েই পবিত্র ১২ই রবীউল আউয়াল তারিখে তিনি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেন।
(সীরাতে ইবনে হিশাম: দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ৬৫৩, আদ দ্বীন ওয়াত তারীখুল হারামাইনিশ শারীফাঈন, পৃষ্ঠা ২৮১)
মহান আল্লাহ তায়ালা আমাদের সফর মাসের শেষ বুধবার তারিখের সকল নিয়ামত-রবকত দান করুন। আমিন।

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...