নিশ্চয় ১২তম ইমাম হযরত ইমাম মাহাদী আলাইহিস সালাম উনার যামানায় হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম এবং হযরত উমর ফারূক আলাইহিস সালাম উনাদেরকে একটি গাছে ফাঁসি দিবেন। ফাঁসিতে ঝুলানোর পূর্বে গাছটি কাঁচা থাকবে এবং ফাঁসিতে ঝুলানোর পর গাছটি শুকিয়ে যাবে। (আল মাসায়েলুন নাসেরিয়াহ, সৈয়দ মুরতাযা) নাঊযুবিল্লাহ!
যখন হযরত ইমাম মাহাদী আলাইহিস সালাম তিনি আত্ম প্রকাশ করবেন তখন তিনি উম্মুল মু’মিনীন হযরত আয়িশা ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনাকে পুনরায় জীবিত করবেন এবং উনার উপর হদ্দ (ব্যভিচারের শাস্তি) কায়ম করবেন। (হাক্কুল ইয়াক্বীন, আল মাজলেসী)
পবিত্র আশূরা উপলক্ষে শিয়ারা একটি কুকুর নিয়ে আসে এবং কুকুরের নাম রাখে “উমর”। অতঃপর তারা কুকুরটিকে লাঠির আঘাত এবং কংকর নিক্ষেপ করে মেরে ফেলে। তারপর তারা একটি বকরি ছানা নিয়ে আসে এবং তার নাম রাখে “আয়িশা”। অতঃপর ঐ বকরি ছানার লোম উপড়াতে ও জুতা দ্বারা আঘাত করতে করতে মেরে ফেলে। অনুরূপভাবে হযরত উমর ফারূক আলাইহিস সালাম উনার বিছাল (শাহাদাৎ) শরীফ দিবসে তারা আনন্দ অনুষ্ঠান পালন করে এবং উনার শাহাদাৎকারীকে “বাবা শুজাউদ্দীন” বা “ধর্মীয় বীর” নামে খেতাব দেয়। উল্লেখ্য, হযরত আবূ বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম এবং হযরত উমর ফারূক আলাইহিস সালাম উনাদের প্রতি বদদোয়া করার জন্য শিয়ারা দোয়া রচনা করেছে। নাঊযুবিল্লাহ!
No comments:
Post a Comment