Sunday, December 20, 2015

৪ ঠা রবিউল আউওয়াল নবীজির ৩য় পুত্রের জন্মদিন

আজ ঐতিহাসিক ৪ঠা রবিউল আউয়াল শরীফ
আখেরী নবী হাবীবুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ৩য় পূত্র সন্তান হযরত ত্বহির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু’র দুনিয়াতে আগমন দিবস (জন্মদিবস)। সুবহানাল্লাহ।
নবীজির নবুয়াতের বিয়ষটি প্রকাশের ৮ বছর পূর্বে ৪ঠা রবিউল আউয়াল তারিখে উনার তৃতীয় পূত্র হিসেবে হযরত ত্বহির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ‍দুনিয়ার বুকে আগমন করেন। ঐ সময় নবীজির বয়স মুবারক ছিলো ৩২ বছর এবং হযরত উম্মুল মু’মীনিন খাদিজাতুল কুবরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা’র বয়স মুবারক ছিলো ৪৭।
৩য় পূত্র সন্তান হযরত ত্বহির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু আগমনের ৭ম দিনে নবীজি দুটি দুম্বা অথবা খাসী দ্বারা আক্বিকা দেন। এরপর শত শত উট ও অন্যান্য পশু জবাই করে মেহমানদারির ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ।
নবীজির ৩য় পূত্র সন্তান হযরত ত্বহির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু দুনিয়ার বুকে মাত্র ৮দিন অবস্থান করেছিলেন। তিনি বিলাদত গ্রহনের মাত্র ৮ দিন পর আবার দুনিয়া থেকে বিদায় নেন। উনার ওফাত মুবারকের দিনটি ছিলো ১২ই রবিউল আউয়াল তারিখ।
আমরা মুসলমানরা আজকে অনেক কিছু জানি, কিন্তু আমাদের প্রাণপ্রিয় নবীজির কতজন আওয়াদ (সন্তান) ছিলেন, উনাদের নাম কি, উনাদের আগমন-বিদায় কবে কিংবা জীবনী এসব গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পর্কে কিছুই জানি না। এটা সত্যিই দুঃখের বিয়ষ।
মহান আল্লাহ তায়ালা আমাদের প্রত্যেককে উনাদের সম্পর্কে জানার তৌফিক দান করুন । আমিন।

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...