Sunday, February 19, 2017

পৃথিবীতে এমন ইতিহাস আছে কি "প্রতি কদম মুবারকের নিচে স্বর্ণের প্লেট?"

২২ শে জুমাদাল উলা এক বিশেষ দিন, যেদিন হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনার মুবারক নিকাহ দিবস।যেদিন তিনি হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে আসেন। 
বিবাহের জন্য নির্ধারিত দিনে আবূ তালিব স্বীয় ভাই হযরত হামযা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুসহ হাশিমী গোত্রের নেতৃস্থানীয়দের নিয়ে হযরত কুবরা আলাইহাস সালাম উনার বাড়িতে গমন করেন। তখন হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বয়স মুবারক ছিল ২৫ বছর। বিবাহ অনুষ্ঠিত হয় আনুষ্ঠানিক নুবুওওয়াত প্রকাশের ১৫ বছর পূর্বে।
এ বিবাহ সম্পাদনকালে উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম এর অভিভাবক ছিলেন উনার পিতৃব্য আমর ইবনে আসাদ। এ বিবাহের মোহরানা নির্ধারিত হয় ৫০০ দিরহাম।হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি স্বয়ং উনার বিশটি উট বিক্রয় করে এ বিবাহের মোহরানা আদায় করেন।
বিবাহের পর আরব শুধু নয়, সারা বিশ্বের শ্রেষ্ঠ ধনী হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনার অফুরন্ত ধন ভাণ্ডার হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর খিদমতে স্বেচ্ছায় হাদিয়া করে দেন।
সর্বপ্রথম যেদিন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে সাক্ষাৎ মুবারক সংঘটিত হয়, সেদিন তিনি রাস্তায় প্রতি ক্বদম মুবারকের নিচে স্বর্ণের প্লেট বিছিয়ে দিয়ে সাদর সম্ভাষণ জানান। সুবহানাল্লাহ! যা ইতিহাসে নজিরবিহীন। এই ঘটনা প্রমাণ করে তিনি কত ধনী ছিলেন।
যারা হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আহলে বাইতদের গরীব বলে থাকে তারা বলার আগে ভেবে বলতে হবে। কারন এর সাথে ঈমান জড়িত। উনারা কখনোই গরীব ছিলেন না। উনারা উনাদের সকল সম্পদ বিলিয়ে দিতেন যা উম্মতের জন্য শিক্ষার কারন।
আজ এই দিবস মুসলমান উনাদের বেশি করে খুশি প্রকাশ করা উচিত। আজকের এই দিবসে প্রত্যেক মুসলমানের উচিত বেশি বেশি দান ছদকা করা, ইবাদত বন্দেগী করা এবং গরীব দুঃখীদের খাওয়ানো। কারন তিনি আমাদের মা। আর মায়ের জন্য সন্তান এতটুকু কি করতে পারেনা ?

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...