Tuesday, November 24, 2015

সর্বসম্মতিক্রমে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত মেয়ে ৪ জন।


সকলেই হযরত খাদীজাহ আলাহাস সালাম মাধ্যমে আগমন করেন।

তাঁরা হলেন:
১. বিনতুর রসূল সাইয়্যিদাতুনা হযরত যাইনব আলাইহাস সালাম ।
২. বিনতুর রসূল সাইয়্যিদাতুনা হযরত রুক্বাইয়া আলাইহাস সালাম।
৩. বিনতুর রসূল সাইয়্যিদাতুনা হযরত উম্মু কুলছূম আলাইহাস সালাম।
৪. বিনতুর রসূল সাইয়্যিদাতুনা হযরত ফাতিমাতুয্ যাহরা আলাইহাস সালাম।
‘শরহুল আল্লামাতিয্ যারক্বানী আলাল মাওয়াহিবিল লাদুন্নিয়াহ’ ৪র্থ খ- ৩১৩ পৃষ্ঠায় উল্লেখ আছে,
فعند ابن اسحاق: فتكون على هذا ثمانية: اربعة ذكور واربعة اناث.
“অর্থাৎ হযরত ইবনু ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন, তাঁদের সংখ্যা ৮ জন। ৪ জন ছেলে এবং ৪ জন মেয়ে।” অনুরূপ ‘সুবুলুল্ হুদা ওয়ার রাশাদ ফী সীরাতি খাইরিল ইবাদ’ কিতাবের ১১তম খ- ১৬ ও ১৭ পৃষ্ঠায় উল্লেখ আছে।
‘সুবুলুল্ হুদা ওয়ার রাশাদ ফী সীরাতি খাইরিল ইবাদ’ কিতাবের ১১তম খ- ১৭ পৃষ্ঠায় উল্লেখ আছে-
نقل ابن الجوزى فى التحقيق عن ابى بكر بن البرقى قال: جميع اولاد رسول الله صلى الله عليه وسلم من خديجة سبعة. ويقال ثمانية: القاسم والطاهر والطيب وابراهيم وزينت ورقية وام كلثوم وفاطمة رضى الله تعالى عنهن.
অর্থাৎ “হযরত ইবনু জাওযী হাম্বলী আশয়ারী রহমতুল্লাহি আলাইহি তাঁর ‘তাহক্বীক্ব’ নামক কিতাবে হযরত আবূ বকর ইবনে বারাকী রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন যে, সাইয়্যিদুনা রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ৭ জন আওলাদ হযরত খাদীজাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা-এর মাধ্যমে আগমন করেন।। তাই সর্বমোট ৮ জন বলা হয়, তারা হলেন: হযরত ক্বাসিম, হযরত ত্বাহির, হযরত ত্বইয়্যিব, হযরত ইব্রাহীম, হযরত যাইনব, হযরত রুকাইয়া, হযরত উম্মু কুলছূম ও হযরত ফাতিমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম ওয়া আনহুন্না।। (অনুরূপ সীরাতুল্ হালবিয়াহ ৩য় খ- ৩৯১ পৃষ্ঠায় আছে)
উক্ত কিতাবের উক্ত খ-ের উক্ত পৃষ্ঠায় আরো উল্লেখ আছে
ان ابراهيم من مارية القبطية
অর্থাৎ শুধু হযরত ইব্রাহীম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উম্মুল মু’মিনীন হযরত মারিয়াতুল্ কিবতিয়াহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা-এর মাধ্যমে আগমন করেন।
প্রমাণিত হলো যে, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ছেলে ৪ জন ও মেয়ে ৪ জন ছিলেন।

No comments:

Post a Comment

নূরান্বিত অপরূপ সৌন্দর্য মুবারক দেখে ইসলামে দীক্ষিত হলো ইহুদী মহিলারা সুবহানাল্লাহ!

একবার কিছু ইহুদী মহিলা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে হাযির হয়ে আরজি পেশ করলো যে, ত...