বিশিষ্ট ছাহাবী হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন। পবিত্র বিদায় হজ্জের দিন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার কাসওয়া নামক উঠের উপর আরোহী অবস্থায় মুবারক খুতবাহ দিচ্ছিলেন। সেই সময় তিনি বললেন,
يا ايها الناس انى تركت فيكم ما ان اخذتم به لن تضلوا كتاب الله وعترتى اهل بيتى
অর্থ: “হে মানুষ সকল! আমি তোমাদের নিকট দুটি নিয়ামত মুবারক রেখে যাচ্ছি, যদি তা তোমরা দৃঢ়তার সাথে আঁকড়িয়ে ধরো, তাহলে কখনোই গুমরাহ বা পথভ্রষ্ট হবে না। একটি নিয়ামত হচ্ছে, মহান আল্লাহ পাক উনার কিতাব মুবারক। আর অপর নিয়ামত হচ্ছে- আমার হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম তথা বংশধরগণ।” (তিরমিযী শরীফ, ২/৭৩৫, মিশকাত শরীফ/৫৬৯)
কাজেই যারা হযরত আহলে বাইত শরীফ এবং হযরত আওলাদে রসূল আলাইহিমুস সালাম উনাদের সাথে তায়াল্লুক, নিসবত, মুহব্বত রাখবে না, ইতায়াত (অনুসরণ-অনুকরণ) করবে না, তারা কখনোই হিদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকতে পারবে না। বরং তারা যা কিছু করুক না কেন, বলুক না কেন তারা পথভ্রষ্ট, গুমরাহ বাহাত্তর দলের অন্তর্ভুক্ত।
হযরত আবু যর গিফারী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পবিত্র কা’বা শরীফ উনার দরজা মুবারক ধরে বললেন, “আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে ইরশাদ মুবারক করতে শুনেছি-
الا ان مثل اهل بيتى فيكم مثل سفينة (حضرت) نوح عليه السلام من ركبها نجا ومن تخلف عنها هلك.
অর্থ: “বিশ্ববাসী তোমরা সাবধান হও! আমার সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামগণ তোমাদের জন্য হযরত নূহ আলাইহিস সালাম উনার কিশতী বা নৌকার ন্যায়। যারা সেই কিশতির উপর আরোহণ করেছে তারা নাজাত (মুক্তি) পেয়েছে। আর যারা কিশতীর উপর আরোহণ করেনি তারা হালাক বা ধ্বংস হয়েছে।” (মিশকাত শরীফ-৫৭৩, খাসায়িসুল কুবরা-৪৬৬)
No comments:
Post a Comment